তুই

তুই আমার কবিতা হবি
স্বপ্ন দেখার মতো?
ইচ্ছে মতো সাজিয়ে নেবো
যত খুশি তত।
মাঝে মাঝে পড়বো তোকে
পাতা খুলে খুলে।
নানা স্মৃতি নানা কথায়
হৃদয় উঠবে দুলে।
হবি কি তুই বাঁশের বাঁশি
বুকের টানা দম?
তোকে আমি সুরে সাজাবো
নানান রকম।
হবি নাকি গল্প কোন
ভীষণ রকম প্রেমে ।
আলতো ছোঁয়ায় গাঁথবো
চমৎকার ফ্রেমে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
মোট পড়েছেনঃ ৮৬১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. “মাঝে মাঝে পড়বো তোকে
    পাতা খুলে খুলে।
    নানা স্মৃতি নানা কথায়
    হৃদয় উঠবে দুলে।”
    ওয়াও !
    চোখ দেখে যার
    যায় যে চেনা
    কবিতারা অনেক জানা
    তাদের জন্য শুভ কামনা।

  2. “মাঝে মাঝে পড়বো তোকে
    পাতা খুলে খুলে।
    নানা স্মৃতি নানা কথায়
    হৃদয় উঠবে দুলে।”
    বাহ, চমৎকার উপস্থাপন দাদা,
    ভালো লাগলো খুব, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।

মন্তব্য করুন