প্রত্যাবর্তন

জোরপূর্বক ঘিরে আছে অনেক কিছু আমাকে;
*
অস্বস্তি, অবহেলা, খোলা জানালা
ঠোঁটে ঠোঁটে বিদ্যুৎ চমকানো অন্ধকার
চোখের জলে একা পোষা হুমকি, আর
ভয় আমাকে ঘিরে আছে- বিশ্বাস করো।
*
ভুলে গেছো
তোমার সর্বকালের প্রেমিকার কথা
রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর
মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা।
*
আজ অসমাপ্ত মাটির গল্প শুনো-
ছিঁড়ে নিচ্ছে টেবিলে বেদখলকৃত ঠোঁট
নিষিদ্ধ চুমুতে হচ্ছে বৈধ চুমুর মালিক
*
অসমাপ্ত শ্রমিকের মতো তুমি
আঙুল উঁচিয়ে নয়- এরপর এসো
আঙুলে আঙুল সাজিয়ে ঘোষণা করো
             স্বাধীনতার আধুনিকায়নে আমাকে
             ভয় কিসের–  দখলে নিঃশর্ত নির্লোভ চুমু খাও
             প্রকাশ্যে তুমি আমি অধিক বেশি- স্লোগান দাও।
মোট পড়েছেনঃ ৮৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. “ভুলে গেছো
    তোমার সর্বকালের প্রেমিকার কথা
    রোজ কুয়াশামাখা ইশারায়- তারপর
    মাটিতে বিস্ফোরক কন্ঠে প্রেমের ঝড় উঠা।”
    সর্বকালের প্রেমিকা বেশি হলে ভুলে যাওয়ারি কথা
    আর সর্বকালের শ্রেষ্ট প্রেমিকা হলে না ভুলারি কথা।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. স্বাধীনতার আধুনিকায়নে আমাকে
    ভয় কিসের– দখলে নিঃশর্ত নির্লোভ চুমু খাও
    প্রকাশ্যে তুমি আমি অধিক বেশি- স্লোগান দাও।- খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

    1. দারুণ অসাধারণ কিন্তু লিখা হয়ে গেছে এই লিখার মধ্যে দিয়ে। মাথার উপ্রে দিয়া মাঝে মাঝে যাওয়া উচিত নইলে কবিরা বিপাকে পড়ে। ধন্যবাদ আপু 💕।

মন্তব্য করুন