ক্যাটাগরি কবিতা

অনু কাব্য

ইসিয়াক ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৮:০৫:২২পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
[১] মেঘ করেছে অভিমান দেখা দিলো রবি। আয়নাতে মুখ বাড়াতেই ভাসলো তোমার ছবি। দেখে তোমার অমন রূপ দীপ্ত হলো আভা। পরিপূর্ণতাই একটি প্রেমের চিরন্তন শোভা। [২] চোখ ছলছল অবাধ অশ্রুজল। মেনেছি তোমায়, জেনেছি তোমায়, তুমি কলঙ্ককাজল। [৩] আবার উঠলো চাঁদ আমার আকাশে। আবার ফুটেছে কুসুম ফুল বাগিচায়। বুলবুলি ও ফিরলো দিতে ফুল শাখাতে দোল। তবে [ বিস্তারিত ]

অবোধ্য পাপ-পূণ্য

সুপর্ণা ফাল্গুনী ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ১২:০০:১২পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য
সপ্তপদী বাঁধনে বাঁধা পড়েনি গূঢ়-জীবাত্না; তাইতো দ্বিরাগমন ঘটেনি বসুমতীতে । ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে, কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে। সপ্তপদী বাঁধনে শতভুজদৈত্য জন্ম নেয় আকাশদেবতার ঔরসে; কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী জন্ম নেয় নিমোসিনের গর্ভে। পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য; স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে- নিষ্পাপ হৃদয় ক্ষতবিক্ষত, রক্তাক্ত চূর্ণ-বিচূর্ণতায়। অশ্রুধারায় কোন [ বিস্তারিত ]

আজকে তোমায় বাজিয়ে নেব

হালিম নজরুল ১০ জুন ২০২০, বুধবার, ০২:১৭:১৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
  আজকে নিশান হাওয়ায় ওড়ে শান্ত ও শ্বেত; আজকে তুমি নীলাভ সাগর উর্বরা ক্ষেত। আজকে দেখি তোমার ছবি নতুন করে, আজ দেবে কি নতুন সুরুজ মিষ্টি ভোরে? আজকে তুমি নতুন করে--- চোখের তারায় স্বপ্ন আঁকো , আজ বিরহ নদীর বুকে--- বাঁধাই কর নিবিড় সাঁকো। আজকে হবে দুঃসাহসী অকুতোভয়! আজকে হবে শুধুই আমার; আর কারো নয়! [ বিস্তারিত ]

তোমাকে হারাই

কামরুল ইসলাম ১০ জুন ২০২০, বুধবার, ০১:২৬:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
খুঁজতে গিয়েই, তোমাকে হারাই ~ তুমি বড় বৈচিত্রময় ~ জলের ছায়ায় ছোট্ট ছোট্ট ঢেউয়ের আলপনা ~ স্পর্শহীন অনুভুতির পরশ  । তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~ তোমাতেই তুমি হও বিলীন  ~ অন্তরে,  বাহিরে দূরত্ব সীমাহীন ~ ডোর কাটা ঘুরি, ঠিকানা বিহীন  । তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~ তোমার ছলের কৌশলে ~ দৃষ্টির মায়ায় সৃষ্টির [ বিস্তারিত ]

প্রেম- জাগরণ

আতা স্বপন ৯ জুন ২০২০, মঙ্গলবার, ১১:৫০:৫০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
১. ইমুর ডেরায় দৈত্যকায় ডিম্ব মুখোশের অন্তরালে প্রতিবিম্ব। টি-টু পাতায় পাতায় গুঞ্জন টুকরো টুকরো মেঘের গর্জন। স্বজল আখিঁ প্রেমময় আহবান জলতরঙ্গে আলাপন, ললনার চিবুক চুম্বন। কলির ক্রন্দন ঝড়া শোক লিখছে কাব্যে আদিসুখ। কবির রস উৎলায় সায়রে বিজনে নীল আসমান সাজে রঙ্গিন স্বপনে অকুল পাথারে। ২. মোমিন বিলাপে পাপভারে মিশ্র আভায় নিখুত আরাধনা নব পল­বে ঝংকারে [ বিস্তারিত ]

কিশোরী বেলা

সাদিয়া শারমীন ৯ জুন ২০২০, মঙ্গলবার, ০৮:৫৭:২৬অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তখন সবে কিশোরী বেলা দূরন্ত আর চঞ্চলতা, দুষ্টু,লাজুক চোখের মাঝে কখনও সংশয়ের খেলা।  তখন সবে কিশোরী বেলা উচ্ছ্বলতায়  মনটা ভরা, হঠাৎ মনে বিষাদও আসে কষ্ট গুলো দেয় পাহারা।  হঠাৎ,হঠাৎ উদাস হওয়া কোথাও যেন হারিয়ে যাওয়া, কিসের টানে,কিসের নেশায় ইচ্ছে, তারে কাছে পাওয়া। তখন সবে কিশোরী বেলা অভিমান আর অনুযোগে, অনুভূতির মিশ্র খেলা। তখন সবে কিশোরী বেলা।
: তোমার জানালায় অনেক শব্দ রেখে যাবো। -আমি কালো কাঁচের শার্শি খুলে দিয়ে তুলে নেবো শব্দের বৈচীদানা। একটার পর একটা সুতোয় গেঁথে নেবো ভাষা কাব্যের মালা। :তোমার চুলে রেখে যাবো হাত। - এলো চুলে নির্বাক শব্দে থির হয়ে দেখবো দূরের আকাশ। ভুলে যাবো কোথাও কখনো আগেও বেজেছে সারেঙ্গীর সুরতাল! : হাতে রেখে যাবো আমার আঙুল। [ বিস্তারিত ]

ছবি

মুহম্মদ মাসুদ ৯ জুন ২০২০, মঙ্গলবার, ১২:০৩:৩৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  সত্যি! এ রূপে বিমুগ্ধ অনেকে সাতরঙা চা'পানের মতো সহসাই কলিজা অবধি গেঁথে যায়। সত্যি! এ ঢঙে বিমোহিত লোকে সাতরঙা রংধনু যতো পিপাসায় স্বাদের অভাববোধ বোঝা যায়।   সত্যি! এ সৌন্দর্যের ঘ্রাণে অজ্ঞান যতো প্রেমিক ঢুঁ মারে হরহামেশাই প্রেমে পড়ে ডুবে ভাসে। সত্যি! এ কালো চশমায় সাতকাহন হৃদপিণ্ড কেঁপে ভুল করে অযথাই মিটমিট করে মিষ্টি [ বিস্তারিত ]

তবুও ভালবাসি।

আতা স্বপন ৮ জুন ২০২০, সোমবার, ১১:৪৮:৪২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
তোমার মাঝে আমার বিনাশ তাতে কি যায় আসে তবুও থাকতে চাই হিরম্ময় হয়ে স্বপ্নীল আবেশে। তোমার ঐ কাজল কালো চোখে যে বিস্ময়, যে মমতা মাখানো মুখ, রাহুর গ্রাস সেখানে থাকলেও মরেও সুখ। তোমার কোমল দেহ পল্ল­ব নাগিনীর দংশনে বিষ মিশ্রন তাতে কি? আমি নিজেইতো জলন্ত অগ্নি আমাতেই যত কীটের দহন । পাহাড়সম কষ্ট, হৃদয় হাহাকার [ বিস্তারিত ]

নবজন্মের আহ্বানে

সুপর্ণা ফাল্গুনী ৮ জুন ২০২০, সোমবার, ১০:০০:০১অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
প্রগলভতা চিদাকাশটায়- বৃষ্টি ভেজা চন্দ্রের মাখামাখি পঞ্চমী-তিথীতে। ক্লান্ত মন ভাবনার শাখে শাখে বেদনাকে নিমন্ত্রণ জানায় মৃদঙের সুরে; প্রেম-বিরহী বাসনার নদী-তীরে চার-প্রহরের হিসাবে গরমিল, অবশিষ্ট প্রহর এলোমেলো। তীব্র তাপদাহে লোকলজ্জা ভুলে বর্ষা আসে অভিসারে; উত্তপ্ত বনানীকে শীতলতায় ছুঁয়ে যায় গভীর আলিঙ্গনে। প্রলয়ংকারী তান্ডবে দুমড়ে-মুচড়ে যায় চির-হরিৎ বনানীর বুক-পাঁজরের অস্থি পঞ্জরাদি; এ অভিসার পুনঃ পুনঃ চলমান- আদিম [ বিস্তারিত ]

মুখোশপরা

নাজমুল হুদা ৮ জুন ২০২০, সোমবার, ১২:৪০:৩৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
ঈশ্বর কী জানে-- সৃষ্টি সেরা মানুষ ভুলে গেছে‌ আমায়; .          আমার সৃষ্টি কবিতা ভালো থাকা শিখায়          ভুলে গেছে ভুলে যাক- বিকল্প তাঁর স্বাদে          তোমার মানুষ এমনেই গরম শরীর খোঁজে। . ঈশ্বর কী জানে-- মুখোশ তাঁর খুলে রেখে গেছে আমায়; .       [ বিস্তারিত ]

কাটুক দু:সময় !

সুপায়ন বড়ুয়া ৮ জুন ২০২০, সোমবার, ১২:৩৯:৪৭অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
এখন করোনা কাল আসুক ফিরে সময়, কাটুক দু:সময়। দিন যায় মাস ভয়ে আতঙ্কে কাটে বারমাস কখন আসে খবর কাগজের প্রথম পাতায় অজানা ঘাতক দরজায় নাড়ে কড়া জীবনের পাতায় দেয়না কেউ সাড়া প্রতিবেশী আজ দেখে না চোখ তুলে বলে না কেউ আর থাকো নির্ভয়ে পাশে আছি আজো যদি যাও পথ ভুলে। বন্ধু কতদিন হয় না দেখা [ বিস্তারিত ]

একটু ও কী কাঁদবেনা তুমি

দালান জাহান ৮ জুন ২০২০, সোমবার, ১২:০৫:৩৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
    একটু একটু করে মরে যাচ্ছি কাজল আমার জন্য কী কাঁদবেনা তুমি ফেলবে না একফোঁটাও জল  নিদারুণ এই মৃত্যু দিনে কে আর কষ্ট পায় বেদনার পাথর মাথায় নিয়ে কে  অতিক্রম করে অশ্রু-সিন্ধু  মনে রাখে অতীত-বর্তমানের ছল  গাইয়ার নিঃশ্বাসে দৃশ্যমান দু'টি সাদা ইঁদুর  হস্তিনী নারীর মতো আগুন বাতাসে  করে কলকল মরে যাচ্ছি! আমি মরে যাচ্ছি!  [ বিস্তারিত ]

রুদ্ধ কুঠুরি কপাট

আতা স্বপন ৭ জুন ২০২০, রবিবার, ১১:০৬:৪৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
সুবর্ণা শ্যামা লাবণ্য নিরুপমা। স্বজল ভ্রমর বিষন্ন দোসর। পুষ্প রেণু কোমল তনু। সলিল বিজন অশ্রু সৃজন। উজালা পুষ্প মিতা বনশ্রী বনলতা। অনুপমা ধ্রুবতারা চঞ্চলা ঝর্ণাধারা। পবন মিতালি উড়ালি বিড়ালি। টলমল দরিয়া দোদুল দুনিয়া। নিকুঞ্জে─ আনমনে গোঁধলী লগনে। অভিসার নাশিনি হেরম নন্দিনি। স্বর্ণালী মুখ পানে নুরানী রৌশনে। উৎলায় অমিয় সুধা অধর অম্বরে ক্ষুধা। ফুলদল কাননে কামনা [ বিস্তারিত ]

পাহাড় কিনার শখ

নিরব সাগর ৭ জুন ২০২০, রবিবার, ০৭:২২:৩৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আমি যা কিছু করি তার সবকিছু ভুল হয়ে যায়, তাই;ভুল করেও আমি কিছু করি না। অসংখ্য অবসর এখন আমার।‌ এ সময় গুলো কাটাই শুধুই ভাবনাতে। কল্পনার সিঁড়ি বেয়ে আকাশের  উঠি। তারপর মেঘের সাথে ভেসে বেড়ায়। বাতাস আমায়  সর্বোচ্চ ঘুরে নিয়ে বেড়ায়। নিয়ে যায়  একদম পাহাড়ের চূড়ায়।পাহাড়ের উপর আমি দাঁড়ায়। পাহাড়ের কাছে যাওয়া আমার এমনিতেই।  পাহাড় [ বিস্তারিত ]

আর্কাইভ