অবোধ্য পাপ-পূণ্য

সপ্তপদী বাঁধনে বাঁধা পড়েনি গূঢ়-জীবাত্না;
তাইতো দ্বিরাগমন ঘটেনি বসুমতীতে ।
ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে,
কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে।
সপ্তপদী বাঁধনে শতভুজদৈত্য জন্ম নেয় আকাশদেবতার ঔরসে;
কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী জন্ম নেয় নিমোসিনের গর্ভে।

পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য;
স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে-
নিষ্পাপ হৃদয় ক্ষতবিক্ষত, রক্তাক্ত চূর্ণ-বিচূর্ণতায়।
অশ্রুধারায় কোন রঙ এঁকে যায় অচ্ছ্যুত পরদেশী?
পাপের কণা কোথায় বসত গড়ে,
পূণ্য আসে কোন আলোকবর্ষ থেকে?
অন্তরীক্ষের দ্বার খুলে নেমে আসুক অংশুমৎ-প্রপাত,
সেই ধারায় ভেসে যাক শূচি-অশুচির সমূল,
সাদা-কালোর হিসাব-নিকাশ।

মোট পড়েছেনঃ ৯৭৭জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. শূচি আর অশূচি, সাদা আর কালো,
    এ বিভেদ চিরন্তন, পাপ আর পূন্যের ও।
    কোথায় কীভাবে এর নিষ্পন্ন-নিষ্পত্তি হবে কেউ তা জানে না।

  2. বাবারে… বাবা..!! দিদিভাই কঠিন শব্দগুলি উচ্চারনেও যেমন দাঁত ভাঙ্গে তেমন অর্থ না হুঝেই পড়তে হয়। ইশশশশ..!! যদি শব্দার্থগুলি বুঝতাম তবে কতই না পুলকিত হতাম। তারপরও চিত্রকরের পেইন্ট যেমন ভাল লাগে তারচেয়ে ভাল লাগলো কবিতাটি পড়ে। ভাল থাকুন।

    1. ভাইয়া লাইনটা একটু খেয়াল করলেই বুঝবেন শব্দার্থ গুলি। আশা করি সমস্যা হবেনা। চিত্রকরের পেইন্ট আমি কিচ্ছু বুঝিনা 😋😋‌ । আপনার মন্তব্যে খুশির জোয়ার আসে। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন

  3. ’ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে,
    কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে।’
    কবিতা ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন!

  4. “কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী
    জন্ম নেয় নিমোসিনের গর্ভে।
    পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য;
    স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে-“
    এতো কঠিন কথা সহজ করে লিখলে
    দুবার পড়বে না পড়ে থাকলে।
    শুভ কামনা।

    1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যাক তাহলে মনে হয় কিছু মিছু লিখতে পেরেছি। ইঞ্জা ভাই যা বললো তা নিয়ে শংকিত। ভালো থাকুন সুস্থ থাকুন

  5. কর্ম করে চলছি ফিরছি খাচ্ছি! এর চেয়ে গভীরে যাইনি কখনো। তাই পাপপুণ্যের হিসাবও করা হয়না কখনো।
    আপনার কবিতার গভীরে আর যেতে পারছি না। কারণ কঠিন কঠিন শব্দগুলো আমাকে যখনতখন আটকে দেয়, তাই।
    ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দিদি।

    1. কি যে বলেন দাদা আপনার কাছেও কঠিন লাগলো! গভীরে যাইনি, যেতে হয় দাদা। চারিপাশে এতো অন্যায়, অপরাধ, অনাচার আবার তারাই মুখে পাপ-পূণ্যের ফেনা তুলে। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করুন