ক্যাটাগরি কবিতা

ইদানিং বাবা দিবস

রিমি রুম্মান ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:৪১:২১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
কন্যাবিদায়ের সময়ে আমায় জড়িয়ে ধরে একদমই কাঁদেননি বাবা ভাবলাম, বাবা বোধহয় বড় বাঁচা বেঁচে গিয়েছেন পরে জেনেছি, আমার বিদায়ের পর খালি ঘরে হাউমাউ করে কেঁদেছেন তিনি। হেলুর মা বলেছেন, ‘ আফা, আফনজন মইরা গ্যালে মাইনসে যেরুম বুকভাঙ্গা কাঁন্দন কাঁন্দে, আফনে যাওনের ফর খালুজি হেমনে কানসে।’ অথচ তার আগ অব্দি ধারণা ছিল আমার কপট রাগী প্রকৃতির [ বিস্তারিত ]

শহুরে বৃষ্টি

সুপর্ণা ফাল্গুনী ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার, ১২:০৫:৫৪পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য
শহরটা আজ ভিজছে অবিরাম বর্ষার আলিঙ্গনে, ধূলোপড়া সড়ক ঢেকেছে চকচকে আবরণে। কালো ধোঁয়া আর যান্ত্রিক সীসায় মুমুর্ষ বৃক্ষরাশি জেগে উঠেছে নতুন আমন্ত্রণে; পাখিরা গাইছে নতুন সুরে নব-আনন্দ স্মরণে। শাখে শাখে নবপত্র মেলেছে ডানা সতত অবগাহনে; বৃষ্টি মাথায় ভ্রমর গুণগুণিয়ে যায় ফুলের কানে কানে। কপোত-কপোতী নিমগ্ন ব্যস্ত নগরে প্রেমের সুধা পানে; দিবাকর শরমে ঘোমটা টানে সঙ্গোপনে। [ বিস্তারিত ]

পাখিটি ফিরে আসে না

দালান জাহান ১৭ জুন ২০২০, বুধবার, ০১:০৪:২৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
পাখিটি আর ফিরে আসে না হৃদয়ের খাঁচা ভেঙে ওড়ে যায় বসন্ত দেবী যে শুধু মরতেই ভালোবেসে বাঁচতে ভালোবাসে না কালের ক্ষত বুকে নিয়ে নিয়ে ফিরে আসে অন্তঃসত্ত্বা মাধবী মেঘ যে হাসতে গেলেই ঢেকে ফেলে রোদ খসে পড়ে অন্ধ পাহাড় ধ্বনিত বাতাসে ছিঁড়ে পড়ে সাদা ভাল্লুকের সাদা কান্না যে যন্ত্রণায় অসীম বছর বোবা বৃক্ষ হাসে না [ বিস্তারিত ]

করোনার মৃত্যু হোক

নিরব সাগর ১৭ জুন ২০২০, বুধবার, ১১:৫৩:১৩পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
মৃত্যুর মিছির আমার আর ভালো লাগছে না, ভালো লাগছেনা গুনতে মানুষের লাশ। স্বাস্থ্যবিধি আমার আর ভাল লাগছে না, ভালো লাগছে না হোম কোরেন্টাইন বাস। গৃহবন্দি সমাজ আমার আর ভাল লাগছে না, ভালো লাগছে না দুঃখী মানুষের কারাবাস। কর্মহীন জীবন আমার আর ভাল লাগছে না, ভালো লাগছে না অভাবী মানুষের সর্বনাশ। মুখবন্দি পরিবেশ আমার আর ভাল [ বিস্তারিত ]

মৃত্যুর মিছিল

সিকদার সাদ রহমান ১৬ জুন ২০২০, মঙ্গলবার, ০২:০৫:২৫পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
  শুরু হয়েছে মিছিল। মৃত্যুর মিছিল! হাঁকিয়ে নয়, নিশ্চুপে ঝড়ে যাচ্ছে প্রাণ। অতি পরিচিত মানুষের মাঝে পরে আছে অপরিচিত লাশের সংখ্যা। কেউ জানবে না, কতো দীর্ঘ হবে সারি। হয়তো আর কাঁদবেনা কেউ মৃত্যুতে। হবেনা শোকে মুহ্যমান। রাষ্ট্রের শোকবার্তা হয়ে যাবে বন্ধ! মৃত্যু হবে শুধু একটি সংবাদ মাত্র। লাশ হবে একটি সংখ্যা। কড়ি দিয়ে নাক চেপে [ বিস্তারিত ]

ধূলোপড়া স্মৃতি

সুপর্ণা ফাল্গুনী ১৬ জুন ২০২০, মঙ্গলবার, ১২:০০:০৬পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য
নীলাম্বরে গড়েছিলাম যে প্রেমের ঠিকানা, তিমির রাত্রিতে নীলাম্বর-মৃত্তিকার অভিস্যন্দ; পূবালী বাতাসে ছিল যে নেশাচ্ছন্ন ফুলের সুবাস, তুমি-আমি ছিলাম দিগন্ত রেখায়। আষাঢ়ের নবজল চিঁড়ে  রজঃস্বলা মীনদল; হারিয়ে যেত কোন সে সুদূরে? পাখির সিক্ত ডানায় নতুন প্রাণের স্পন্দন- ভেঙে যাওয়া স্বপ্ন ফিরে ফিরে আসে চোখের আরশিতে নিদের উর্ণায় ভর করে। ধূলো পড়া অতীতে স্মৃতিরা দেয় হানা , [ বিস্তারিত ]

মরণোত্তর

নাজমুল হুদা ১৫ জুন ২০২০, সোমবার, ১২:০৩:৫৯অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
হঠাৎ যদি দৈত্য এসে বলে- রাষ্ট্রের জমিনে এতো নারী সহিংসতার উপদ্রব আপনার হাতের এই যে কলমটি দেখা যাচ্ছে তাঁর কী অনুভূতি---আপনি বলুন! . ছিপি আটকে তড়িঘড়ি গোপনে লুকিয়ে নিবো তাঁর হুটহাট আগমনী প্রশ্নে আমি খুব বিব্রত আমি অভ্যস্ত নই--এড়িয়ে যাবো প্রশ্ন তাণ্ডব। . আবার যদি আমাকে প্রশ্ন করে- গতকাল আপনার প্রেমিকা আগুনে পুড়ে গেছে ঠোঁট [ বিস্তারিত ]

তুমি নেই ভাবনাতে নেই

নিরব সাগর ১৫ জুন ২০২০, সোমবার, ০৬:৫২:৩১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
আমার ঘরে তোমার শূণ্যতা নেই; তুমি থাকার পূর্ণতা ও নেই।  তবে তুমি জেনে নেই তা ভাবনাতে নেই কারণ তুমি আছো আমার মনের ঘরে।  তুমি আমি দুজনে হেঁটে চলেছি;                       রেললাইনের দুপাশ দিয়ে দীর্ঘায়িত পথ।                স্পর্শহীন গন্তব্যহীন অচেনা রথ।  তুমি [ বিস্তারিত ]

নিছক অনুভূতি

মুহম্মদ মাসুদ ১৪ জুন ২০২০, রবিবার, ১০:৩৩:৪১অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
  একফালি চাঁদ পূর্নিমার আলোয় ঘেরা আয়নায় বন্দি। মিষ্টি হাসিমুখ তোমার দমে দামে দেহে সন্ধি।   শত পৃষ্ঠা কাব্য তোমার কাজল কালো চোখে। লিখি পড়ি কথ্য চাহনি! ছোঁয়াচে রোগ আঁকে।   সুদীর্ঘ সুপথ আঁখিদুটি হাঁটি হাঁটি পায়চারি করি। দেহ আত্মা খুঁটি তোমার সুনয়নে ডুবে মরি!   টিপ ঠোঁট ঝাড়বাতি অন্ধকারেও জ্বলে ওঠে প্রতিচ্ছবি। ছুঁইছুঁই শিহরণ [ বিস্তারিত ]

কোন সুদূরে থাকো

হালিম নজরুল ১৪ জুন ২০২০, রবিবার, ০৬:৪৭:০৭অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
  ভালবাসা তুমি কোন সুদূরে থাকো? কোথায় বাড়ন, কোথায় চলন কার ছবি বুকে আঁকো? কোন কিশোরীর বুকের পাঁজরে কোন ললনার চোখের আদরে নিজেকে লুকিয়ে রাখো? ভালবাসা তুমি কোন সুদূরে থাকো? কোন ঠিকানায় পড়শী তোমার কার স্বপনের ঘুম? কিসের নেশায় মাতো তুমি ওঠাও সুখের ধুম? কোন বিধাতার জনম তোমার কার ছলনায় বাঁকো? ভালবাসা তুমি কোন সুদূরে [ বিস্তারিত ]

করোনা মুক্ত দিন

নিরব সাগর ১৩ জুন ২০২০, শনিবার, ০২:৪৫:২০অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
করোনার দিনগুলিতে অনেকবার আমি তোমাকে ভেবেছি। অনেক বিনিদ্র রাত্রি কেটে গেছে তোমাকে ভেবে। তোমাকে ভেবেছি, তোমার উষ্ণ ঠোঁটে ঠোঁট মেলানোর জন্য নয়।তোমার হাতে হাত রাখার জন্য নয়, তোমার বুকে মাথা রাখার জন্য নয়;শুধু তোমাকে দেখবার জন্য।  বৈশ্বিক বিপর্যয় তোমার আর আমার মাঝে যে দূরত্বের সেতু তৈরী করেছে, তা আমার কাছে অনন্ত পথ মনে হচ্ছে। এখন [ বিস্তারিত ]

বিচিত্র তোমার শহর

শায়লা খান ১২ জুন ২০২০, শুক্রবার, ১১:১৫:০৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
তোমার শহরে আজ ধুলো ময়লায় ঠাসা অবর্ণনীয় ব্যস্ততা আর ট্রাফিক জ্যাম, মানবতার যেখানে অবক্ষয় বিখণ্ডায়ন সেখানে ভালোবাসা কল্পনা মাত্র। তবুও অন্তরে থাকে কিছু খোঁজ আর সেই খোঁজের উত্তর পেতে তোমার শহরে বারবার আসা, জানিনা আদৌও মিলবে কিনা অদম্য সেই খোঁজের দিশা-----। তোমার শহরে চলে দেহ বিকিকিনির পসরা অন্তরালে আবার কারো হৃদয়ে হয় রক্তক্ষরণ, দগ্ধ হয় [ বিস্তারিত ]

অন্বেষণ

সুপর্ণা ফাল্গুনী ১২ জুন ২০২০, শুক্রবার, ০৬:০৬:০৯অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য
একদিন হয়তো আমায় ভেবে দু’ফোঁটা জল জমবে চোখের কার্নিশে, হয়তো অহংকারের বাঁধ ভেঙে সেই জল কপোল ছুঁয়ে বুকের বাম পাশের কূয়োতে জমবে; কূয়োর উপচে পড়া জল হয়তো সেদিন আমাকে পাওয়ার আকুলতা বাড়িয়ে দেবে। ভাসিয়ে নিয়ে যাবে যেদিন তোমায় মৃত্যুর কিনারায়, আমাকে একনজর দেখার আক্ষেপে পুড়বে অন্তিম সময়ে। হয়তো আমাকে কিছু বলতে চাইবে, নয়তো ফিরিয়ে দেয়া [ বিস্তারিত ]

একতায় জাগো

আতা স্বপন ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:৫২:০৫অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
ঘুমিয়ে ঐ কেগো নেশার পেয়ালা পিয়ে লুপ্ত চেতনা স্পন্দনে লাশ যেন জিয়ে। সত্যের ডেরায় গর্বিত পদচারণে মিথ্যা একোন অশ্লীল নগ্ন রুপায়নে। হিংস্রতায় সারাজাহান ছারখার আঘাতে রক্তাক্ত মানবতা অনিবার । জাগো হুংকারে সিংহ সাবক দল ক্লান্তি ভুলে ভাঙ্গো পাপের এ শৃংখল। যুদ্ধের দামামা বাজে শুনো দিকে দিকে জুলুম অবসানে মরন ঘুর্ণিপাকে। যিহাদের ময়দানে ঝড়াবি কে খুন [ বিস্তারিত ]

খুনসুটি ৩

নাজমুল হুদা ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৩:৫৭:২১অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
অভিযোগের বরফ জমা বুকে তাঁর অভিমান শান্ত টলমলে চোখ, "তোমার আজ সময় হবে?" : না। ইদানিং তুমি ব্যস্ততার মোড়কে অদৃশ্য দুঃস্বপ্ন একলা পোষা একা, "একটু তাড়াতাড়ি ফিরবে? : না। লাল আভার মিষ্টি গালে নোনতা জলের ছায়া বুকচাপা কান্না স্বর, "তুমি খুব আজ পরিপূর্ণ।" : হ্যাঁ। একটা গল্প শুনো-               [ বিস্তারিত ]

আর্কাইভ