কোন সুদূরে থাকো

 

ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?
কোথায় বাড়ন, কোথায় চলন
কার ছবি বুকে আঁকো?

কোন কিশোরীর বুকের পাঁজরে
কোন ললনার চোখের আদরে
নিজেকে লুকিয়ে রাখো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো?

কোন ঠিকানায় পড়শী তোমার
কার স্বপনের ঘুম?
কিসের নেশায় মাতো তুমি
ওঠাও সুখের ধুম?

কোন বিধাতার জনম তোমার
কার ছলনায় বাঁকো?
ভালবাসা তুমি কোন সুদূরে থাকো ?

——————–0 0——————-

মোট পড়েছেনঃ ৭৩৫জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. হুম হেলাল ভাইয়ের সাথে আমিও একমত ভাইয়া। একজন সব্যসাচী পেয়ে গেলাম আমরা। খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো আরো নতুন গুণ দেখার জন্য

মন্তব্য করুন