অনির্বাচনীয় সুখগুলো এখন পোড়ায়। পোড়ায় বড় নিমিত্ত অজুহাতের কলেবরে। পুঞ্জিভূত মেঘরাশি'র ওপার থেকে নেমে আসে রাশি রাশি জলকনা। আটকে যায় চিরাচরিত চোখের চৌকাঠে।আটকে যায় বাতাসের আসাযাওয়া বুকের ভেতর। বিশ্বাসের এক্কা দোক্কায় হৃত হারানো মঞ্জিল,, কেবলই আলেয়ার পথে মৌণতা খুঁজে আজ শ্রান্ত,ক্লান্ত। গোধূলী নিয়ে আসে আচমকা কোকিলের মিষ্টত্ব, উচাটনী বিষাদ মাখা দখিনা হাওয়া ছড়িয়ে ছিটিয়ে লোপাট… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
*গোয়ান্দাগিরির দশা" অর্ধ বার্ষিক শেষ। তাই আমরা একটা ডিটেকটিভ ক্লাব খুলেছি। বাইরের কেউ তা জানে না। শুধু এটার সাথে জড়িত আমরা পাঁচজন জানি। আমি, আশরাফ, কাসেম, টিপু ও জয়নাল। কিন্তু সমস্যা হলো ক্লাব খোলার ২-৩ দিন হয়ে গেলো একটাও কেস পেলাম না। আমাদের ডিটেকটিভ ক্লাবটা মাঠে মারা যাচ্ছিলো। আমার আশা ছেড়ে দিচ্ছিলাম। আমাদের বাসার সামনে… [বিস্তারিত]
এক চৈত্রের সন্ধ্যা... শীতলক্ষ্যার ঘাট... চুলে নদীর শীতল হাওয়া... মেঘের ঘোমটা চিরে উঁকি দেওয়া এক টুকরো হলদে চাঁদ... এক ঝাল মুড়ি বিক্রেতা আর তার হাতের অনুপুম ভঙ্গীতে করা বিচিত্র শব্দ সম্ভার... মায়ের স্নেহময় হাত আর লাল-নীল-হলুদ বেলুন হাতে দাঁড়ানো একটা ৫ বছরের মেয়ে... ল্যাম্প পোষ্টের নিয়ন আলোকে পিছনের রেখে দাঁড়ানো একটা ক্লান্ত দাঁড় কাক... এক… [বিস্তারিত]
আমার স্পষ্ট মনে আছে, সেদিন ছিল আগস্ট মাসের মাঝামাঝি সময়। জাতীয় শোক দিবসে বাসার সামনে মাইকে গান বাজছিলো- যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই... মেঘমুক্ত পরিষ্কার আকাশে উজ্জ্বল নীলরঙ যেন খেলা করছিলো। প্রখর রৌদ্রতাপে ত্রাহিত্রাহি অবস্থা। বাসার সামনে মেইন গেটের পাশে নারকেল গাছটার উপর একটি কাক কর্কশ কা কা শব্দ করে যেন জানান… [বিস্তারিত]
স্বপ্ন বাঁধি আমি রাতের তারায়, খুঁজেছি মেঘে ঢাকা চন্দ্রিমায়। হারিয়ে যায় বারে বারে, রাতের ঘন কালো আধারে। তবুও খুঁজে ফিরে ''তোমার আমি'', আড়ালে লুকিয়ে ''আমার আমি''। [বিস্তারিত]
.............#নারী................ নারী, তুমি ঘর, তুমিই আমার বাড়ি, তুমিই সুখ, তুমিই শান্তি তুমি বিনে কষ্টের আহাজারি! নারী, তুমি গর্ভ, তুমিই গর্ব তুমিই কূলে শ্রেষ্ঠ, তুমিই জয়ী সর্ব! নারী, তুমি মমতায় হও মৃন্ময়ী কষ্টে হও পাথর, শত্রুর কাছে অগ্নিবীণা স্নেহ মায়ায় কাতর! নারী, তুমিই মাতা, তুমিই কন্যা, তুমিই রক্তের বান, নারী, তুমিই সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান!! #সিকদার_সাদ_রহমান ০৮-০৩/১৮ [বিস্তারিত]
বইঃ অনুভুতির আকাশে তারার মেলা। লেখকঃ রিমি রুম্মান প্রকাশকঃ সাঈদ বারী প্রচ্ছদশিল্পীঃ রাগীব আহসান প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০১৯। মোট পৃষ্ঠাঃ ৮০ মূল্যঃ ১৭০.০০ পাঠ্য প্রতিক্রিয়া : “রিমি রুম্মান” হচ্ছেন একজন বাংলাদেশী লেখক। আমেরিকায় পরবাসী। তাঁর লেখায় ফুটে উঠে সংগ্রামী মানুষের অনুভূতি। বইটি ২৫ টি ছোট ছোট গল্পের সমন্বয়ে। প্রত্যাকটি কাহিনী পাঠকের অনুভূতিকে সাড়া দেবে। তা… [বিস্তারিত]
অনিক ফোনটা রেখে ঘড়ির দিকে তাকালো, রাত আটটা বিশ। ফোনটা আবার তুলে নিয়ে ডায়াল করলো ছায়ার নাম্বারে, কয়েকটা রিং হতেই ছায়া রিসিভ করে হ্যালো বললো। আমি অনিক। ওহ বলুন। আনকেলের জন্য টাকাটা আমি দিতে চাই। ছায়া ফুঁফিয়ে উঠলো। কি হলো কোন সমস্যা? না না, উপকারটা হবে। তাহলে কখন দিলে ভালো হয় সে কথা বলো হসপিটালের… [বিস্তারিত]
প্রিয়তমা কাছে এসো, ভালোবাসো। এক অগ্নিস্ফুলিঙ্গের মতো জীবন তোমার এক অগ্নিপতঙ্গের মতো জীবন আমার বাতিঘরের উঁচু বারান্দা থেকে চুরুট ধরিয়ে ছুঁড়ে ফেলা কত দেশলাই কাঠি নিভে যায় সমুদ্রের জলে আর ফেনায়, তবু যে কাঠি, যে স্ফুলিঙ্গ নিভে যেতে যেতে আঘাত করে যায় সোরা গন্ধক ঠাসা বারুদাগারে। শতাব্দীর ঘুম ভেঙে মরিয়ম ফুলের মতো জেগে ওঠে যেই… [বিস্তারিত]
সুরের মাঝে কি জাদু আছে কে জানে? কেউ সুরের এই যাদুর মোহে পড়ে হারিয়ে যায় আজানায়। আবার কেউ কেউ কেউ নিজেকে খুঁজে পায় এই সুরের মাঝেই। সেই অনাদিকালের শুরু থেকে মানুষ সুরের মুর্ছনায় হারাতে শিখেছিল। লক্ষ কোটি বছর পরেও সেই হারিয়ে যাবার আগ্রহে মানুষ সুরের পেছনে অন্ধের মত ছুটে বেড়ায়। কি অসম্ভব ক্ষমতা এই সুরের!… [বিস্তারিত]
বইঃ ছায়াময়ী লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রকাশকঃ শ্রীসুনীল মন্ডল প্রচ্ছদশিল্পীঃ শ্রীগনেশ বসু প্রথম প্রকাশঃ শুভ ১লা বৈশাখ ১৩৯২ সন মোট পৃষ্ঠাঃ ১২৬ মূল্যঃ ১৫ রুপি (প্রকাশকাল অনুযায়ী ভারতীয় মুদ্রায়) পাঠ্য প্রতিক্রিয়া : "শীর্ষেন্দু মুখোপাধ্যায়" হচ্ছেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখে থাকেন । ফটিক নামক কাল্পনিক চরিত্রটি তার সৃষ্টি। "ছায়াময়ী" উপন্যাসটি… [বিস্তারিত]
কথা দিয়েছিলাম, প্ল্যানচেট Vs মুন্নার আত্মা গল্পের পর প্রিন্সের মুখে শোনা তার অপর বাকোয়াজ গল্পটাও শোনাবো.. আশা করছি আগেরটার মত এটাও ভালো লাগবে... ========================== আব্বার হাতে ছেলের প্রেমিকার ছবি... বইয়ের মাঝখানে রেখে ছবি দেখার সময় এক্কেবারে হাতে নাতে পাকড়াও করা হয়েছে.. চোর সামনেই দাড়িয়ে মাথা নিঁচু করে! সামনে সেমাই ঈদ আসছে, কিন্তু কুরবানি আজকেই হওয়ার… [বিস্তারিত]
আমরা ভাত খাই, মাছ খাই, রুটি খাই, বিস্কুট খাই, কলা খাই, ডিম খাই, মামলেট খাই, ভাজি খাই, হালুয়া খাই, মাংস খাই, পরোটা খাই, পরের টা খাই, আমরা কী না খাই? আমরা সব খাই! আমরা বুট খাই, বাদাম খাই, চানাচুর খাই, বার্গার খাই, কেক খাই, জিলাপি খাই, নিমকি খাই, পিঠা খাই, মিষ্টান্ন খাই, খিরা খাই, কিড়া… [বিস্তারিত]
ছায়া একটু শান্ত হলে অনিক কথা শুরু করলো, কেমন আছো? ছায়া ফ্যালফ্যাল করে তাকালো অনিকের দিকে। তুমি আমেরিকায় কখন এসেছো? গতবছর, ছোট করে এক শব্দে জবাব দিলো। রওশন কই, ও কি এসেছে? ছায়ার গাল বেয়ে বাধ ভাঙ্গা জল নামলো, আবার ফ্যালফ্যাল করে তাকালো। অনিক পাশের টেবিলে রাখা টিস্যুবক্সটা নিয়ে ছায়াকে এগিয়ে দিলে ছায়া টিস্যু নিয়ে… [বিস্তারিত]
স্কুল থেকে ফেরার পথে গলির ভেতরর প্রায়ই সমক্লাশের পাপ্পু'কে একটা ঘরের সামনে বসে বাংলা সিনেমার অর্থবহ গান গাইতে দেখছে ইদানীং মিনু।মিনুর সঙ্গে কনক থাকে। কনকের বাড়ি অনেকটা দূরে। অর্ধেকটা পথ একসাথে অন্তত যাওয়া যায়।অর্ধেক পথেই মিনুর বাসা।তারপরও কনক বাকি প্রায় দু'মাইলের মতো একাই হেঁটে যায়।নবম শ্রেনী'তে পড়ুয়া মিনু এরকম পাগলাটে ছেলে ছোকরা বহু দেখা হয়ে… [বিস্তারিত]










