খড় তাপদাহে জ্বলছি। জ্বলছি আজন্মকাল। তৃষিত হৃদয়ের আর্তনাদ কেউ শুনবে না জানি। বিধাতা বিমুখ করে আছে, মানবতা যেখানে আহত। জ্বলন্ত দাবানলে আজ গোটা পৃথিবী। একফোঁটা বৃষ্টি-কনা, একটা মানবিকতা স্বপ্ন এনে দিতে পারে হাজার মনে। আগমনি ঘন্টা বাজিয়ে। আমি সেই দিনের প্রতিক্ষায়। আকাশের পানে চেয়ে রই আমি মানবতার প্রতিক্ষায় গোটা জাতির দিকে চেয়ে রই। আজন্মকাল জ্বলতে… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
আগামীর দিক নির্দেশনা বিষয়ক শিশু কিশোর মিলনমেলায়; উপস্থিত আমার ভাই তোমার ভাই মানবতার সেরা কন্ঠে, কোকিল সুরে- এখন বলে তাই আশা করি, ভালো আছো নীতি নৈতিকতার পাশে আছো মনে রাখবা-ধূমপানমুক্ত, মাদকমুক্ত দুর্নীতিমুক্ত- সমাজ চাই দ্যাখবা- জিরো টলারেন্স রীতিতে আর অনিয়মের ঠাঁই নাই। .. শিহরিত জনতার অগ্নিঝরা স্লোগানে নিয়ম সুরক্ষার নিয়মে, পুনঃবার গলা কেশে- বলে ভাই… [বিস্তারিত]
গ্রামীন পরিবেশ যেনো_ মায়ের স্নেহময় সান্নিধ্য তূল্য। গ্রামের অলি গলি পথ-প্রান্তর,নদী, বাঁশঝাড়, পুকুর,ডোবা সব কিছুতেই আলাদা আলাদা গন্ধ পাওয়া যায়। মায়ের ভালোবাসার নিগুঢ় স্বচ্ছতা অনুভব করা যায়। _তাই কবির কবিতায় গ্রামীণ আবহকে মাতৃ উপমায় বারবার বিশেষিত করা হয়েছে। গ্রামে আসলাম অন্তত ১০ বছর পর। নিজের গ্রাম নয়, পরের গ্রাম। মানে একটা মেয়ের গ্রামের বাড়িতে যাচ্ছি।… [বিস্তারিত]
সত্যিই অবাক লাগে আমরা একই পৃথিবীতে আছি! অথচ আমাদের কথা নেই, দেখা নেই.... একে অপরকে জানা নেই । পোস্ট অফিস তোমাকে খুঁজে পায় না, ফোন নম্বর টাও জানা নেই। হরি রাম পুর গ্রামে একবার লোক পাঠিয়েছি পদ্মার ভাংগনে সে গ্রাম ও নেই। চারপাশ জড়িয়ে থাকে হাজার মানুষ তবুও কেনো লাগে আমার কিছু নেই? অবশেষে বুঝলাম,… [বিস্তারিত]
মা'গো....রক্ষা কর..... অসুর দানবের হাত থেকে, যেন আনন্দে মুখ তুলে হাসতে পারি! মা'গো..... তুমি নয়ন খানি খুলে দেখো সংসার নেই আর সংসার, যতো অনিয়ম অ নীতি, মানব নিয়েছে তারি ধার! মা'গো...... গর্জে উঠে শ্মশানে আগুন মানুষ পুড়া গন্ধে হয়েছে দ্বিগুণ, প্রতিমা ভাংচুর, নারীর শরীরে আগুন, মা'গো তুমি'ও তো নারী,মায়ের জাতি তবে কেন চুপ চাপ শয়ে… [বিস্তারিত]
কল্পনা-৬ মধুচন্দ্রিমা শেষে বানু তার নিজ সংসারে জলিল শেখের ভালোবাসায় বেশ ব্যাস্ত দিন কাটাচ্ছে। শ্বশুড়-শ্বাশুড়ীর যত্নাদি, নিজের বাবা-মায়ের খেয়াল রাখা রহিমের বউয়ের সাথে যোগাযোগ সবই নিয়মিত ধারায় করে যাচ্ছে। বানুর শ্বশুড়-শ্বাশুড়ী তাদের এক মাত্র পুত্রবধুকে পেয়ে মেয়ের জায়গায় স্থান দিয়ে পিতা-কন্যার সম্পর্কটা আরো মজবুত করেছে। কিন্তু, ফারাহ তার শ্বশুড় বাড়িতে এ সম্পর্কটা কোনদিনই অর্জন করতে… [বিস্তারিত]
সুধাময়ী হাসি, হাসিতে ভুবন হাসে মুহূর্তের পরে শোক ভুলে যাই দেখে। তোর পবিত্র হাসি, নিরখিতে ভালবাসি, এ হাসি অনন্ত সুখ জীবনে আমার চঞ্চল দৃষ্টি কি অপরূপ সৃষ্টি বিধাতার। বাক্যে বাহারি জাদুর ছোঁয়া অকপটে করে খেলা তোর ওষ্ঠে সারাক্ষণ চিত্ত নীরে প্রতিবিম্ব হয় তোর মায়াজাল। বুকের পাঁজরে রেখে তোরে চেপে এক সর্গীয় সুখ পাই এ জীবন… [বিস্তারিত]
আমার একটি নদী ছিল নাম ছিল তাঁর শীতলক্ষ্যা, করুণ অমানবিক নির্মম অত্যাচারে পেলো না সে রক্ষা! যা ছিল তাঁর কেড়ে নিলে মান, ইজ্জত, সুখ্যাতি, সুনাম, করেছে তারে বিবস্ত্র, উলঙ্গ দিয়েছে কলঙ্কের দাগ দুর্নাম! নদীটি ছিল শান্ত লাজুক ছিল তাঁর স্বচ্ছ পানি, ছিল তাঁর রূপের বাহার বাংলার লোকে তা জানি! প্রাচ্যের ডান্ডি উপাধি ছিল নারায়ণগঞ্জ ছিল… [বিস্তারিত]
কিছু ভাবছি না ভূমি এই এক জনমে , আমি শুধু তোর কাছে যাবো,! এ-পৃথিবী তুমি'ই তো জন্ম মৃত্যু তুমি'ই তো মাতৃ ধর্ম, পিতার স্নেহ, সামাজিক নিয়মে নীতির একদণ্ড? বেলার প্রান্তে সকল জীবিত প্রাণীর আশ্রয় মঞ্চও! তুমি কবরে দিয়েছ মৃত শরীরের স্হান শ্মশানে দিয়েছে চিতার স্নান, তুমি'ই তো নিয়ে যাও সবারে শত দুঃখ বেদনা মোহিত করে?… [বিস্তারিত]
বাঁশে বাঁশে সয়লাব বাঁশেই নাকি বেশি লাভ রাজনীতি নাকি এখন বাঁশনীতি বাঁশেই হয় রীতিনীতি ঘরে বাঁশ, বাইরে বাঁশ সবাইরি এখন হাঁসফাস বেফাঁস কথা কহিলেই খাইতে হবে বাঁশ বাঁশ খেয়ে জনগণ ফেলে যে দীর্ঘশ্বাস কেউ করে বাঁশ চাষ বিকোবে যে বাঁশ রাজনীতির ঢামাঢোলে লাগিবে যে বাঁশ কেউ খুশি বাঁশ দিয়ে কেউ খুশি খেয়ে জনগণের নাভিশ্বাস বাঁশেরই… [বিস্তারিত]
লাগে ঝালমুড়ি চা--না--চু---র!!সাথে ডুগডুগির বাজনা।। ছেলেমেয়ে আওয়াজ শুনেই দৌড়!!আগেরদিনে ছেঁড়া স্যান্ডেল ,কাচের বোতল বা একটা ছেঁড়া বই বা খাতা থাকলেই হলো।।পাওয়া যেতো মজার স্বাদের এই খাবার।লোভনীয় এই খাবার বানাতে লাগে ভেজা ছোলাবুট,চানাচুর, মুগডাল ভাজা,বাদাম ভাজা,সরিষার তেল,কাঁচা পেঁয়াজ আর মরিচ!!সাথে একটু তেঁতুলের টক!!জিভে জল এলো মনে হয় সবার!! তাদের বেশভুষাও ছিলো আকর্ষণীয়!ঢোলা পায়জামা,বিভিন্ন জোড়া দেয়া রঙ্গিন… [বিস্তারিত]
বিশ্ববাসী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ! আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ! যতসব যুদ্ধ হয়েছে বিশ্বে, স্বার্থই ছিল শীর্ষে! মরেছে মানুষ বুলেটের বিষে, তাতে যুদ্ধবাজের কী যায় আসে? কিন্তু মানবতার যুদ্ধ দেখেনি, মানবতা পুনরুদ্ধার হয়নি! অসহায় মানুষের হাসি ফোটেনি, যুদ্ধে মানবতা মুক্তি পায়নি! বেধেছিল ইরাক ইরান যুদ্ধ, ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ! আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার… [বিস্তারিত]
আঁকছি- একটি অভাবী মুখের অঙ্গচিত্র; এ চোখেও কাজলের অভাব এ কানেও ঝুমকোর অভাব এ নাকেও নোলকের অভাব এ গালেও টোলের অভাব এ ঠোঁটেও লালের অভাব পুরো মুখশ্রীতে আজ মুখোমুখি সংঘর্ষের নিদারুণ অভাব। অভাবেই কাটছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত,সূর্যাস্ত থেকে সূর্যোদয়। বলছি- লাজুক কাব্যের খোলস ভেঙ্গে শুনছো কি? এ নগরে অভাব অভাব হাহাকার শুধু তুমি দীর্ঘমেয়াদী স্পষ্টভাষী… [বিস্তারিত]
জীবন হত মরুভূমি সম, বৃথাই হত জন্ম। মনো মাঝে যদি না থাকিত ভালোবাসা। নানা ভঙ্গিতে, সঙ্গীতে, প্রকৃতির রূপে। নানা বর্নে, রঙে রয়েছে চিত্তে এর নেশা। নিশিত রাতের গভীর চিরে নতুন প্রভাত দেখা ক্লান্ত দুপুরে উদাস বাঁশরি আন মনে আকুল প্রাণে সুর শোনা। জোৎস্নালোকে হারাবার তরে, তরী বেয়ে দোল খাওয়া। নদীর কলতান, ভাটিয়ালি গান একলা আপন… [বিস্তারিত]
#শাখা নদীর কষ্ট কাহন" সূর্যোদয় হতে সূর্যাস্তের দূরত্ব ছুঁয়ে দিনের সমস্ত কর্ম আয়োজন শেষ হয়ে যায় সময় স্রোতে ঘন হয় রাত্রিযোগ কেউ কেউ ঘুম খেয়ে নিমগ্ন হয় রাত্রি প্রয়াসে তারা সূর্যাস্তকে অতিক্রম করছে প্রতিবেলা পরিসর নদীর পটভূমে তিনটি শাখা নদী দৃশ্যমান হলো প্রথম শাখাটি জলে টৈটম্বুর_যে জলে অন্যদ্বয়ের আফসোস ভেসে বেড়াচ্ছে বুনো হাস হয়ে প্যাঁক… [বিস্তারিত]









