মূল লেখায় যান

ব্লগার মানে জাগ্রত বিবেক

চাটিগাঁ থেকে বাহারকবিতা১৮টি মন্তব্য

ব্লগার মানে জাগ্রত বিবেক ব্লগ পাড়ার মানুষ আমি ব্লগ ছেড়ে কোথায় যাই... চেষ্টা অনেক করেছি বটে, শান্তি যে কোথাও নাই । ঘুরে ফিরে দেখলাম কত অজানা অচেনা গন্তব্যে, মনটা যে বেজায় নারাজ খুশি নই কারো মন্তব্যে । ঘরের ছেলে ঘরেই ফিরি শান্তি নীড়ের হাওয়া, ব্লগার মানে জাগ্রত বিবেক তাই ব্লগেই আসা যাওয়া ।। রচনাকাল: ২৪/০৬/২০১৩ [বিস্তারিত]

মেঘ খোঁজে রঙধনু

শিরিন হককবিতা১৬টি মন্তব্য

রক্তচোষা জোঁকেরা কামড়ে ধরেছে বিবেকের ঠোঁট; কালকেউটের দংশন নিঃশেষ করে ফেলছে সভ্যতার আভিজাত্য। জমিনের উপরে সজীবতায় বেড়ে ওঠা চারাগাছটি- ঘুণ ধরেছে সেখানেও। অনাগত ভবিষ্যৎ এর সবুজ অরণ্য অঙ্কুরিত হবার আগেই পদদলিত। মস্তিষ্কহীন দেহ ঠাঁয় দাঁড়িয়ে আছে,মাস্তুলহীন জাহাজ। নিরেট পাথরের ন্যায় পরে আছে আঁস্তাকুড়ে কালের সভ্যতা। দহনে দহনে ক্ষতবিক্ষত বস্তাবন্দি পান্ডুলিপি। পঁচা শামুকভাঙ্গা পড়ে থাকে শহরের… [বিস্তারিত]

পর্বতকন্যের ইতিকথা

প্রদীপ চক্রবর্তীউপন্যাস১৫টি মন্তব্য

#পর্ব_৫৪ হেমন্তের কুয়াশাভেজা অর্গলিত চেতনা বিলাসে হারিয়ে যাওয়া পাখির পালক খুঁজি। আমাদের শহর জুড়ে রোজ বৃষ্টি নামে। নামে কার্নিশ বেয়ে প্রেমের মরশুম। গোধলীর সুবর্ণ রৌদ্রে অস্পৃশ্য হাতে কাশফুল ছুঁয়ে দেখেছিলাম আগমনীর বর্ণিল গন্ধ। আজ হেমন্তের সপ্তম দিবস। শীতের হিমেলতা আর ভূপৃষ্ঠে পতিত পিব প্রেমবারি আমাদের ভেদ করে চলে যায় গঙ্গার তীরে। রোদ বৃষ্টি মেখে আমাদের… [বিস্তারিত]

কালো প্রজাপতি//

বন্যা লিপিকবিতা২৫টি মন্তব্য

নিমজ্জিত অতল থেকে উঠে আসা কোনো দুঃখবোধ..... অযাচিত খুঁড়ে চলে সবুজ ঊর্বর মনভূমি। যাপনীয় যন্ত্রনার বোবা কান্না গুমরে কাঁদে আহত বাতাস ভেদ করে। কবিতারা হঠাৎ পঙ্গুত্বে পরিচিত হয়। হয় দিকহীন পথের শাখা প্রশাখা। পথের মোড় বদলে যায় আচমকা। আচমকাই দেখা মেলে বিভাজনীয় পথের দিক। অক্ষরের হাহাকার কাঁদায় ধুলোমলিন সাদা পৃষ্ঠা। নিছক স্মৃতীর ভয়াবহতা আটকে পড়ে… [বিস্তারিত]

মাষ্টার মেয়ে

দালান জাহানকবিতা৮টি মন্তব্য

সুতোর মতো সেনারঙা মেয়ে দরজার দাঁড়িয়ে ফিসফিস করে বললো ভালোবাসি ভালোবাসি জানালা ভেঙে ওড়ে গেল প্রথম পাখি যে পাখি ওড়ে গেলে ফিরে আসে না মনে পড়ল মাষ্টার মেয়ের প্রতিজ্ঞার কথা এক জনমে আর ভালোবেসো না। অথচ কতো স্বপ্নের স্বপ্নে ট্রাইজিস সভ্যতার দেয়ালে দেয়ালে আমরা এঁকেছিলাম ভালোবাসার বিস্ময় বিজ্ঞাপন ভেতরের সাহসে ঠেলে সমুদ্রে ফেলেছিলাম অন্ধ-আলো নির্মিত… [বিস্তারিত]

আমিও যে মানুষ!

তৌহিদুল ইসলামকবিতা২৭টি মন্তব্য

এই সংসার রঙ্গমঞ্চের আপন মাঠে আমার দেহ-ছন্দ সেজেছে আজ নটরুপে- কখনো আবৃত্তিতে, কখনো হেসে কিংবা কেঁদে। যে মহিমা সংসারের সীমা ছাড়িয়ে দূরে অতীতে অনাগতে রেখেছিলাম ব্যস্ত, অতীতে চিরন্তন ব্যাপ্তিতে; উন্যাসিকতায় মত্তে- হলো কি লাভ কিছু বলো? মানব-জীবন চির যৌবন শক্তির প্রকাশে অনন্ত শিখার অংশ রাখে প্রজ্জ্বলিত, দিনের জনতামাঝে যে বাণী নিরব ছিলো; রাত্রিতে তাই নিভৃতে… [বিস্তারিত]

মিডল এজ ক্রাইসিস

রুদ্র আমিনকবিতা৯টি মন্তব্য

আলোর মাঝে হারিয়ে গ্যাছে ভালোবাসা নষ্ট আইনের প্যাঁচে অহংকারি মর্যাদা বাড়িয়ে দিচ্ছে ভেদাভেদ যোগ্যতাকে ছেচে। দিন গড়িয়ে রাতের জলে আইবুড়ির নৌকাতে যাচ্ছে সে ভেসে আজ দিনের আলোয় সমাজ তাকে আড়চোখীতে দ্যাখে লোকে বলে মিডল এজ ক্রাইসিসে কেউ কেউ মৃত্যুকে ডাকে কাছে। তাইতো আমি এখনও তাকে বড্ড ভালোবাসি বেঁচে থাকার সাধে তবুও বাঁচুক সে, পৃথিবীর বিশ্বাসী… [বিস্তারিত]

পাথর-জনম

সাবিনা ইয়াসমিনকবিতা৩২টি মন্তব্য

পাথরের পর পাথর রেখে নিভৃত ঘর-খানি সমাপ্ত হলে, পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর প্রয়াসে ভুলে গেলে,আমায়! আগুন-প্রজ্বলনে পুড়েছিলাম,আমিও ; কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে, ভুল কাফেলায় পৌঁছেছো গর্গন রাজ্যে, মেডুসার আবাসে কেবলই প্রহেলিকা! সেথায় প্রস্তর-পাথরের দেখা মেলা ভার.. খেজুর আর শরাবের লোভে বেদুইনের দল বিনিময় করেছিলো তোমায়, বুনো ঘোড়ার আদলে, নিক্ষিপ্ত হয়েছিলে ক্লিউপেট্রার রুদ্ধ-মলিন আস্তাবলে… [বিস্তারিত]

পর্বতকন্যের ইতিকথা

প্রদীপ চক্রবর্তীউপন্যাস১৫টি মন্তব্য

#পর্ব_৫২ কত আকাশগামী ইচ্ছে রোজ ঈশ্বরের বুকে প্রদীপের আলো নিভিয়ে দেয়,তা কজন বা খুঁজ রাখে? বলরাম দাদার সহধর্মীনি জয়িতা বৌদির সাথে পার্বতী শাকসবজি কাটতে ব্যস্ত। বারান্দায় হেমন্তের ভেজা কুয়াশায় শাকসবজি বেশ তরতাজা। আমি আর বিনোদ প্রাতরাশ শেষ করে বারান্দার একপাশে রৌদ্রতেজে বসে আছি। মিষ্টি সকাল সমুধুর বাতাস আর সুবর্ণ রৌদ্র। প্রতিদিনের ন্যায় আজকের সকাল ছিলো… [বিস্তারিত]

আজব না?

হিমু ভাইরম্য১৬টি মন্তব্য

হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, কথাটার মূলভাব হলো : ‘অধিকাংশ মেয়েরা খুশি হলে সেই খুশি তারা প্রকাশ করে না ।’ এক জীবনে এই কথাটার প্রমান অসংখ্যবার পাবেন । আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করেছিল: - ‘হিমু কি পয়েন্ট পেয়েছো?’ - ‘এই টেনেটুনে পাস করলাম । কিন্তু ইংলিশে একটুর জন্য ফেল করতে… [বিস্তারিত]

কামনার নিবৃত্তি

রুদ্র আমিনকবিতা১৪টি মন্তব্য

পুরুষেরা কী করে বুঝবে অতৃপ্ত তৃপ্ততায় কতোটুকু জলের প্রয়োজন, কতটুকু পোঁড়লে সোনা খাঁটি হয়; মরুর বুকে কতোটুকু জল ঢেলে দিলে ক্ষুধার্ত বালু নিশ্চিন্তে প্রহর পাড়ি দিতে পারে.. পুরুষেরা শুধু বুঝে জলের বুদবুদ শব্দের বাহুল্যতা, জলের সাথে পাহাড়ের বাক যুদ্ধ; কিন্তু নিরবতাও যে সময়ে অসময়ে সুখের বার্তা বহন করে সেটাই ভুলে যায় নোনাক্ত পেশীর জোরে। পুরুষেরা… [বিস্তারিত]

কখনো//

বন্যা লিপিকবিতা২১টি মন্তব্য

আকর্ণ তৃষ্ণায় উৎকন্ঠিত থাকে কর্ণ... পায়ের আওয়াজ যদি আসে! অলস দুপুরের চাদর ভর্তি আলস্যি আর প্রিয় কবিতার প্রেম। নিপাট শব্দেরা ফাঁকি দিয়ে যায় বারবার বাতাসের বায়নায়। আঙুলগুলো ছুঁয়ে থাকে স্মৃতীর ডায়েরী। চোখের কোনে জমে শরতের মেঘ ভাঙা বৃষ্টি! কতটা সময় পেরোলে ফুরাবে পথের দৈর্ঘ? চৌকোনা কাঠের ঘরে পায়রার প্রহর গোনা। মেলতে চায় পাখনা মেঘ শেষের… [বিস্তারিত]

বিমুখ নদী

সাবিনা ইয়াসমিনকবিতা২৪টি মন্তব্য

আমাদের পথটা থমকেছে হঠাৎ এক সোনালি সন্ধ্যায় , তারপর কেবল শুধুই ধুধু ধুধু বালিয়াড়ি পিছু ফেরা যায়না মরু-জমানো পায়ে এগোনো হবেনা সামনের পথে, পরিনত সম্পর্ক গড়ার পূর্বেই পথ হারিয়ে গেছে স্তব্ধতার তুমুল জঞ্জালে.. হাহাকার বঞ্চনা প্রতারণা পরিত্যাক্ততার মোড়কে ঢাকা প্রেম বড্ডো কুৎসিত লাগে আজ-কাল ; খোলোসের আবরণে সুখের মৃত্যু হয়েছে.. গলিত লাভা-স্রোতে পুড়েছে হৃদয়ের সজীবতা,… [বিস্তারিত]

ছ্যাঁকা খাওয়ার ফাইনাল স্টেপ ।

হিমু ভাইরম্য১২টি মন্তব্য

একবার একটা রঙ নাম্বার থেকে কল আসলো । রিসিভ করতেই ওপাশ থেকে একটা পিচ্চিমতো বাচ্চা বললো: - ‘আব্বু, আ আ আ আব্বু....’ বুঝতে পারলাম পিচ্চিটা ভূল করে নাম্বার ডায়াল করে ফেলেছে বোধহয় । আমিও বললাম: - ‘ওলে আমাল আব্বুতা, কি কলো তুমি? আব্বু তুমি খাইচো? তোমাল আম্মু কুতায়?’ পিচ্চিটা বোধহয় সদ্য কথা বলা শিখেছে ।… [বিস্তারিত]

যুগল-৩

সাবিনা ইয়াসমিনগল্প৩১টি মন্তব্য

তরু হাটছে তমালের পিছুপিছু। নিউমার্কেটে গেছে বিশেষ এক কাজে। শপিংয়ের নিষেধাজ্ঞা থাকায়, তরু কিছু কিনছে না। কারন তমাল। তমালের কাছে ক্রেডিট কার্ড কয়েকটা থাকলেও নগদ টাকা বেশি নেই। আবার তরুর যা পছন্দ ওগুলো ক্রেডিট কার্ডে কেনা যায়না। বিশ-পঞ্চাশ বড়জোড় পাঁচশত টাকা দামের জিনিসগুলোর জন্যে ফুটপাতের দোকানীরা ক্রেডিট মেসিন রাখেনি। কি আর করা! :( - আচ্ছা… [বিস্তারিত]