ক্যাটাগরি সাহিত্য

গুচ্ছ কাব্য

মাসুদ চয়ন ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৩৫:৪৪অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
(অমিমাংসিত) প্রতিটি পদক্ষেপ যখন ঘাস হয়ে ওঠে, তখন অস্তিত্বের জানান দেয় স্নিগ্ধ সকাল, ক্ষণ জন্মা নিথর শিশির বিন্দু- একটু ছুঁয়ে দিলেই অদৃশ্য হয়ে যায়-. অথচ তাহার শিল্প জন্ম পৃথিবীকে অসীম স্নিগ্ধতা বিলায়- আফসোস তুমি ফুটে ওঠো ক্ষণজন্মে জীবনের স্কেচে আঁকা অমিমাংসিত পদক্ষেপ- প্রশ্নরা করে চলেছে অধীর অপেক্ষা,উত্তর আসেনাকো আর। // (রঙতুলি) স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন [ বিস্তারিত ]

সমর্থিত প্রেম , স্বৈরাচারী প্রেমিকা

নাজমুল হুদা ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১০:৪৮:০৯পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
প্রথমার্ধে.. তোমার সীমান্তে, সূর্য টিপের প্রেমে পড়েছিলাম তোমার সীমান্তে, গণ হাসির প্রেমে পড়েছিলাম তোমার সীমান্তে, গণ চাহনির প্রেমে পড়েছিলাম তারপর সহস্র অনুভূতির গণজরিপে হয়ে উঠে ছিলে গণ সমর্থিত প্রেমিকের প্রেমিকা । দ্বিতীয়ার্ধে.. স্পর্শকাতর স্পর্শে তুলে দিয়েছি প্রথম যৌবনের প্রেম-সংবর্ধনার, প্রেমাক্রান্ত ফুল নিঃশ্বাসের দ্বিপাক্ষিক চুক্তিতে বসেছি যখনেই বায়ুবীয় ভঙ্গিতে ছেড়েছি গালের বাঁকা হাসি এভাবে প্রতিদিন ভালোবাসায় [ বিস্তারিত ]

গল্পটা যেমন ছিলো

সাবিনা ইয়াসমিন ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ০৩:৩৭:১৩পূর্বাহ্ন গল্প ২৭ মন্তব্য
১_ নিমচাঁদ ও সানাই একে অপরকে ভালোবেসেছিলো খুব দ্রুত। যত দ্রুততায় ঘড়ির কাটা না ঘুরে, যত দ্রুততায় বুনো ঘোড়া না ছোটে, তারচেয়েও অধিক দ্রুততম দ্রুততায় প্রেম হয়েছিলো তাদের মাঝে। কত কথা, কত গান, কত ছবি এঁকেছিলো পথে-প্রান্তরে..সময়ের বাঁকে বাঁকে। - সানাই, তোমাকে কেন এত ভালোবাসি জানো? - নাহ! জানিনাতো কেন? - তোমার মাঝে একটা সরলতা [ বিস্তারিত ]

অণু কবিতা

সিকদার সাদ রহমান ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ১২:১৮:০৭পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
  এক রাশ ফুল হাতে একদিন দু পায়ে হেটেছিলাম। সময়ের অন্তরালে সে ফুল বাসি হয়ে যায়। বৃথা শ্রমে পদযুগল ও পথ থেকে মুখ ফিরিয়ে নেয়। মন থেকে যায় সেই বালুচরে! কথার পর কথা গুলো যেদিন হারিয়ে যাবে, সেদিন খুঁজতে এসো নীল নদের দেশে। প্রতিক্ষার অন্তর কাটবেনা জেনো, কোন দাম্ভিক ফেলে আসা দুঃসময়। ১৬-০৭-২০১৭

বাঁচতে হবে আমাকে

হাফেজ আহমেদ রাশেদ ১৭ জুলাই ২০১৯, বুধবার, ০৯:২০:৫৬অপরাহ্ন গল্প ৯ মন্তব্য
ছোট গল্প আবির বিষের বোতল হাতে নিয়ে বাড়িতে ডুকে। উঠুনের এক কোণের জবা ফুলের গাছটিতে আজ অনেক ফুল ফুটেছে তার দৃষ্টিতে পরে।মাস খানেক থেকে এই গাছটিতে একটি ফুলও ফুটতো না।অথচ তার ছোট বোনটি নিয়মিত গাছটির পরিচর্যা করতো। আর সে ওরে খুব বকা দিতো।এই অকর্মা গাছে যত্ন খেটে কি হবে? সে ভাববতে লাগলো হয়তো নিয়মিত পরিচর্যার [ বিস্তারিত ]

ফুলশয্যার রাত

মাহবুবুল আলম ১৭ জুলাই ২০১৯, বুধবার, ০২:০১:৩৪অপরাহ্ন গল্প ১৪ মন্তব্য
মাহবুবুল আলম মহাধুমধামের সাথে অণিক ও শ্রাবণীর বিয়েটা হয়ে গেল। এদের বিয়েটা ছিল এ্যারেঞ্জ ম্যারেজ। দু’পক্ষের অভিভাবকদের সম্মতিতেই বিয়েটা হয়েছে। বিয়ের আগে কনেপক্ষ বেশ ক’বার অণিককে দেখলেও অণিকদের পক্ষে শ্রাবণীকে একবারই দেখা হয়েছে। মা-বাবা অণিককে কয়েকবার কনে দেখে আসার কথা বললেও সে প্রতিবারই বলেছে- : তোমরাইতো দেখেছো। আমার আর দেখার দরকার নেই। তোমাদের পছন্দই আমার [ বিস্তারিত ]

ক্লান্ত এপিটাফ

বোকা মানুষ ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১১:৪৫:১৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
গ্রীল চুঁইয়ে ঝরতে থাকে ক্লান্ত ফোঁটারা, নিঃসঙ্গ ল্যাম্পপোস্ট ভিজে যায়- অথর্ব প্রেমিক যেন। জল খুঁড়ে চলে বৃক্ষের প্রাচীণ শেকড়, বৃষ্টির কাফনে মুড়ে যায় ঘুমন্ত মৃতের শোক! এক জোড়া অন্ধ চোখ জমা হয় রাতের খাতায়। জীর্ণ চৌকাঠের ওপারে শুধুই শূন্যতা, প্রেমের মতো কবোষ্ণ বসে থাকে বিরান খাটে। দূর থেকে ভেসে আসে বাঁধের পরাজয় অবসন্ন হ্যারিকেনের কাঁচে [ বিস্তারিত ]

মুক্ত প্রান্তর

মাসুদ চয়ন ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৪:১৫:০৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
(মুক্ত-প্রান্তর) এমন মাটির গন্ধ শুঁকে আজ-- নদীর কাছে প্রশ্ন রেখে যাই- যেই নদীটি মাটির বুকে বাঁচে কাঁদা বালির ক্ষণণ ক্ষুধায় মেতে এপার ওপার উপচে ওঠে ঢেউয়ে ঢেউ থেমে যায় মৃত্যু কাছে এলে একটি জীবন যখন তখন মরছে- প্রশ্নবিহীন মৃত্যু- চিহ্নবিহীন অনুধ্যান/ নদী জন্মে মাটির গল্প শুনবে গহীন ছায়ায় ছড়িয়ে যাওয়া রোদে মাটি হলো ছায়ার শেঁকড় [ বিস্তারিত ]

কেউ একদিন

সিকদার সাদ রহমান ১৫ জুলাই ২০১৯, সোমবার, ১১:৩২:৫৪অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
  কবিতা লিখতে লিখতে একদিন বিলীন হয়ে যাবো একদিন হারিয়ে যাব নীলিমায়। কেউ একদিন আমাকে খুঁজবে আমার কবিতায়, কিংবা ডায়েরির পাতায়। একদিন হারিয়ে যাবো নীল সাগড়ের দেশে একদিন আমায় খুঁজতে গিয়ে কেউ কুড়িয়ে আনবে ঝিনুক। একদিন প্রজাপতির কাছে ডানা ধার চাইবো। নীল আকাশে ডানা মেলে দেব। একদিন শান্তির কলেবরে অশান্তির কাছে চাইবো ক্ষমা। হার মেনে [ বিস্তারিত ]

নিমগ্ন প্রাচীনতা

প্রদীপ চক্রবর্তী ১৫ জুলাই ২০১৯, সোমবার, ১০:৩০:৫৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
কিছু অমীমাংসিত শব্দের সন্ধিবিচ্ছেদে, প্রাচীনতা ভুগছে ভালোবাসাহীন শুষ্ক বিরহে। কাক ডাকা ভোরের আবছায়া অলিগলি পথে, ভুল ছন্দে শব্দরা গুমোট বাঁধে। ভরদুপুরে শহর জুড়ে বৃষ্টি নামে, তোমার প্রাচীনতার সুধাহীন প্রেমে। বৃষ্টি ভেজা প্রাচীনতার খামখেয়ালি গায়ে, শরীর কাঁপে আমার ভীষণ জ্বরে। শতাব্দীর প্রাচীর ঘিরে, অতন্দ্র প্রহরীরা অভিসারে রয় ঘুমঘোরে। আলতো মাখা চিলতে রোদে, প্রতিটি নক্ষত্রকণা প্রাচীনতা খোঁজে। [ বিস্তারিত ]

মধ্য রাতে মেঘের ছায়া

শিরিন হক ১৪ জুলাই ২০১৯, রবিবার, ১১:৪২:৫১অপরাহ্ন গল্প ১৮ মন্তব্য
অধরা- যাবেন? অমিত- কোথায়? অধরা- ছাদে। অমিত- এত রাতে, চলেন। আবৃত্তি শুনাবেন আপনি একটা। আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনার আবৃত্তি শুনবো। অধরা- ভালো যদি না হয়। অমিত- তবুও শুনবো। রাত আর কবিতা  দুটোই আমার প্রিয়। অধরা- চা খাবেন? অমিত- না! কবিতা খেতে চাই। সিগারেট খেতে পারি? অধরা- হম! কি করে বুঝলেন আমি কবিতা পারবো। অমিত- আপনার কণ্ঠ বলে [ বিস্তারিত ]
মাহবুবুল আলম // সেই সুপ্রাচীণকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশ ও জাতিতে জাতিতে প্রথাগত ও প্রগতিবাদী, মুক্তধর্মবিশ্বাসী ও ধর্মবিশ্বাসীরা একে অপরের সাথে রক্তারক্তি ও হানাহানিতে লিপ্ত হচ্ছে। তাদের এ বিশ্বাস কখনও কখনও ধর্মযুদ্ধ বা জেহাদ ঘোষণা করে ধর্মভীরু মানুষকে তাদের দলে টানছেন। কাছে টানছেন বা দলে ভিরাচ্ছেন কথাটা বললে যেন কম বলা হবে বরং তাদের মধ্যে [ বিস্তারিত ]

হাওর বন্দি-৩

মাসুদ চয়ন ১৩ জুলাই ২০১৯, শনিবার, ০৭:৫০:৫০অপরাহ্ন গল্প ১৩ মন্তব্য
(হাওর বন্দি) "তৃতীয় পর্ব" একবার ঘড়ির দিকে চোখ বুলালাম। ঠান্ডা সিক্ত আবহাওয়ায় বিশালাকার গাছগুলো ডালপাতা ছড়িয়ে এপাশে ওপাশে ঝুঁকে পড়ছে। সকাল সাতটা বাজতে পনেরো মিনিটের অপেক্ষা।খিদে পেয়েছে খুব।আশেপাশে নির্জনতা ব্যতীত অন্য কিছু দৃষ্টিগোচর হচ্ছেনা।দুর্বল শরীর নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে।থেমে গেলেও চলবেনা-এভাবেই পথের সন্ধান খুঁজে যেতে হবে।১৫ মিনিট ঝোঁপঝাঁড় মাড়িয়ে এগিয়ে চলার পর কিছুক্ষণের জন্য [ বিস্তারিত ]

সমীকরণ

রোবায়দা নাসরীন ১৩ জুলাই ২০১৯, শনিবার, ১০:২৭:৪৭পূর্বাহ্ন গল্প ১৬ মন্তব্য
দীপ খুব সন্তুষ্টির সাথে রাইনার প্রশংসা করছে । মুগ্ধ হয়ে আমরা অতিথিরা তার আত্মতৃপ্তির ভাষ্য শুনছি । দীপ রগরগে গলায় বলেই চলেছে , “রাইনা আমাকে সবটুকু বোঝে । ও আমার মুখ দেখলেই বলে দিতে পারে আমার মনের অবস্হা । আমার প্রতিটি পছন্দ অপছন্দ ও জানে। সেভাবেই চলে সে। আছিরে দোস্তরা , বেশ ভালোই আছি আমি [ বিস্তারিত ]

অদৃশ্য

আরজু মুক্তা ১২ জুলাই ২০১৯, শুক্রবার, ১০:২৮:৫৮অপরাহ্ন গল্প ২৬ মন্তব্য
সুটেড এণ্ড বুটেড ছেলে আমার খুব পছন্দ। বলা যায় স্টাইলিস! যে এক নজরে মনোযোগ কাড়বে। তার গলার টাইটি হবে শার্টের রঙের থেকে উজ্জ্বল। জুতোটা সাইনি। এক হাত থাকবে হালকা করে প্যান্টের পকেটে দেয়া। তাকে দেখেই আমার মনে নতুন ভাষা জন্ম নেবে। এটা বিশেষায়িত ভাষা। প্রেম প্রচলিত শব্দের মানে বদলে দেয়, চেনা শব্দের মধ্যে অনেক অচেনা [ বিস্তারিত ]

আর্কাইভ