তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস

  1. তোমার ঐ বিষণ্ণ বদন খানি,
    চৈত্রের খরতাপে ফেটে চৌচির ভূমির মতো_
    ভেঙ্গে দেয় আমার হৃদয় ভূমি।
    তোমার ঐ অশ্রু সিক্ত আঁখি,
    জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়ে-
    সজোরে আঘাত করে আমার বুকের পাঁজরে।
    তোমার ঐ এক একটি দীর্ঘ শ্বাস
    ভয়ঙ্কর প্রলয় হয়ে তাণ্ডব শুরু করে-
    ধ্বংস করে দেয় আমার গোছানো সুখের পৃথিবী।
    তোমার ঐ মন খারাপের ক্ষণ,
    নিকষ কালো মেঘ হয়ে ক্রমশ-
    ঢেকে দেয় আমার শুভ্র নীল আকাশ।
    আজন্ম সুখ প্রত্যাশী তোমায় ওমন কষ্ট পেতে দেখে,
    আমার লুকিয়ে থাকা সুপ্ত ব্যথারা মাথাচাড়া দিয়ে ওঠে-
    তোলপাড় শুরু করে আমার বুকের বাম অলিন্দে।
    বিষণ্ণতা দাও বিসর্জন ভুলে যাও মন খারাপের ক্ষণ,
    কখনো কেঁদো না তুমি ফেলো না দীর্ঘ শ্বাস,
    তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস।
মোট পড়েছেনঃ ১,৬০৪জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. বিষণ্নতার বিনিময়ে সু্খ-স্বর্গ দিতে পারা অনেক কঠিন,
    লেখা পড়লে তা মনেই হয় না, শুধুই ত্যাগের মহিমায় লেখাটি সুন্দর।

  2. কখনো কেঁদো না তুমি ফেলো না দীর্ঘ শ্বাস,
    তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস।

    ভালবাসার মানুষের জন্য এমনি মনোভাব হওয়া উচিত।যতই যাতনা দিক না কেন তবুও ভালবাসা থাকবে অম্লান। চমৎকার কবিতা।

  3. ভালোবাসার মানুষের মন খারাপ থাকলে নিজেরও মন খারাপ হয় বৈকি!! আহা প্রেম। সে যুগযুগান্তর ধরেই বেদনাবিধুর।

    ভালো লিখেছেন আপু।

  4. ভালবাসায় অন্তরাত্বা অনলে ছাড়খার মন কাদলেও,
    তবুও দিই ভালবাসায় তারে ব্যাথার পরিবর্তে সুখানুভুতি। এইতো ত্যাগ ভালবাসার প্রতি।
    ভাল লাগ্ল।

  5. এত ত্যাগ আর ত্যাগ!
    এরপরেও প্রার্থনা স্বর্গে সুখে থাকুক সে!

    স্বর্গের সিড়ি আপনি পেয়েছেন,
    আমরাও কিন্তু এই সিড়ি বেয়ে পৌছে যেতে চাই স্বর্গে 🙂
    ভালো লেগেছে কবিতা।
    শুভ কামনা।

  6. “আজন্ম সুখ প্রত্যাশী তোমায় ওমন কষ্ট পেতে দেখে,
    আমার লুকিয়ে থাকা সুপ্ত ব্যথারা মাথাচাড়া দিয়ে ওঠে-”
    ভাল লিখেছেন। ভাল থাকবেন!

মন্তব্য করুন