ঘুম থেকে জেগেই কিছুটা বোহেমিয়ান টাইপ প্রবালের মধ্যে একটা তাড়া লক্ষ্য করা গেলো। সকাল দশটার মধ্যে পৌছাতে হবে গুলশান দুই তে। ঢাকার রাস্তার যা অবস্থা তাতে সময় মত পৌছানোই একটি বিরাট চ্যালেঞ্জ মনে হচ্ছে। তারপরেও দ্রুতই ফ্রেস হয়ে শার্ট প্যান্ট পরিধান করলো। হাত ঘড়িটা খুঁজে পাচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো একবার। ফুলহাতা শার্ট… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
"আমি তোমার জন্য এসেছি (পর্ব-তিন) লং জার্নিতে সুন্দরী মহিলা পাশের সীটে থাকলে পুরুষরা সচরাচর এটেনশান এ থাকে- কিন্তু সেদিকে আরাফের খেয়াল নেই। ট্রেনে একজন ভিক্ষুক হরেক রকম গান গেয়ে ট্রেন যাত্রীদের মন আকৃষ্ট করতে ব্যস্ত, আরাফ পকেটে হাত দিয়ে দেখল খুরচা নেই তাই ১০ টাকা দিল। পাশেই অল্প বয়সী ১০-১২ বছরের একটা ছেলে শসা একপিচ… [বিস্তারিত]
কুট কুট কুট পিঁপড়া কাটে, পিঁপড়ার নাই ভয়। কাটুস কুটুস কাটুস কুটুস, সদা ব্যস্ত রয়। গুণ গুণা গুন অলি ওড়ে, গায় যে সুখের গান। উত্তর পাড়ার বৌ,ঝিরা ধরে ঢেঁকি পাড়ানি গান। ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে, এদিক ওদিক চায়। ছোট্ট খুকু চড়ুইছানার, পেছন পানে ধায়। চলতে পথে ছোট্টখুকু হোঁচট খেয়ে পড়ে। পতন রোধে ভুল করে খুকু… [বিস্তারিত]
একটি শোক সংবাদ! একটি শোক সংবাদ! চৌবাড়ীয়া নিবাসী...। হকচকিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠি। পুরো শরীরটা ঝিনঝিন করছে। ঝিনঝিন শব্দের তালে শরীর থেকে ঘাম ঝরছে। ঘামের শিশিরবিন্দুর শীতলতায় বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়েছে। এ ধুকপুকানি মৃত্যুর ঘ্রাণে জীবন্ত। জীবন্ত মৃত্যুর ভয়। জানালার কাছাকাছি হ্যারিকেন। হ্যারিকেনের আলো আয়নার কাঁচে আবদ্ধ, বদ্ধ। আয়নায় ভাসে পরিচিত মুখ। মুখ লুকিয়ে… [বিস্তারিত]
আমি অপেক্ষায় আছি- তোমার ভালোবাসার এক এক ফোঁটা সুখ নেব বলে। আমি অপেক্ষায় আছি- তোমার সমস্ত দেনা-পাওনা একটু একটু করে মিটিয়ে দেব আঁচল ভরা বাসনার সুবাসে। তোমার বাম অলিন্দে জমে থাকা যত মান-অভিমানের ডালা , আজ সাজিয়ে দেব আমার অধরের প্রস্ফুটিত গোলাপের পাপড়ি দিয়ে। আজ যদি ঘুমের দল চোখের পাতায় বসত গড়ে; বলবো ভালোবাসতে দাও… [বিস্তারিত]
সাধা স্বপ্নগুলো বন্দী,, পৃথিবী পিপাসার স্বাদে, মানুষ তার একধাপ আগে, বাঁচতে চায় সবাই - কেউ চায়না গো মরতে। স্ফীত আলোর সুভাষী গন্ধ চারদেয়ালে বন্দি মৃত্যুর পথে, খিন্ন দৃষ্টি ছায়াপথ লুকোয় মানব হীন পথ শূন্য! সাধা স্বপ্নগুলো বন্দী বাহিরে যাওয়ার সুবোধ অনুমতি চাচ্ছে , কেউ তো দেখিনি, একজনও বলেনি নীরবতা নেমে এলো বাংলার চোখে! কে জানে… [বিস্তারিত]
মহারাজা একদিন সকলকে নামাজ পড়া ও ফরজ পালনের ঘোষণা দিলেন। এরপর থেকে ঘোষণামতো সবাই নিয়মিত নামাজ পড়ে এবং অন্যান্য ফরজ আদায় করে। এমনি একদিন পথ দিয়ে নামাজে যাচ্ছিলেন এক মুছল্লী। নামাজের সময় প্রায় শেষ। কিন্তু একজন ডাকাত এক পথচারীকে কতল করতে উদ্যত। নামাজী ভাবল হত্যাকারী একজন নামাজীকে হত্যা করতে যাচ্ছে। সে হঠাৎ চিৎকার দিয়ে উঠল।… [বিস্তারিত]
ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ, আয়না খোকার বাড়ি। তুই না এলে খোকন সোনা, নেবে ঠিক আড়ি। তোকে দেখে খোকন হাসে, আদরে ডাকে মামা। তুই কেন পরিসনি বলতো একটা কোন জামা। ও বাঁকা চাঁদ ও বাঁকা চাঁদ, কতো ই না রূপ তোর। তোর রূপের আলোক ছটায় খোকন যে বিভোর। বুঝিস কিছু?মনে তো হয়না? কি যে… [বিস্তারিত]
বহুবার হাতবদল হয়েছে খেলাঘর কখনও তাদের, কখনও আমাদের। বিপন্নতা নিয়ে উদভ্রান্তের মতো তাকিয়ে দেখেছি গাছে গাছে ফুটে থাকা বকুল, ঝুমকোলতা আরও দেখেছি গাছভরা সজনেফুল। দেখেছি, অভিমানে কোনও এক সময় অন্য কোথাও ঘরবাঁধা চড়ুই পাখিটি হঠাৎ এসে ঘর বাঁধছে আমার ঘুলঘুলিতে ডাল কেটে ফেলা ছাদ ছুঁই ছুঁই মেহেদী গাছটি কখন কখন আবারও ছুঁয়ে ফেলেছে ছাদ। যতবারই… [বিস্তারিত]
স্বাধীনতা তুমি সবুজের রক্তমাখা মানচিত্র। স্বাধীনতা তুমি দেবযানীর লেপ্টে যাওয়া সিঁদুরের পটচিত্র। স্বাধীনতা তুমি শেখ মুজিবের কারাবন্দী দিনপত্র। স্বাধীনতা তুমি ব্রাশফায়ারে বিভৎস বধচিত্র। স্বাধীনতা তুমি উঠোন জুড়ে, ধানের ক্ষেতে লাশের খন্ডচিত্র। স্বাধীনতা তুমি পুকুর, নদীতে রক্তের বহতা ধারাপত্র। স্বাধীনতা তুমি ধর্ষিতা নারীর উলঙ্গিনী চিত্র। স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধার প্রতিশোধের লেলিহান চিত্র। স্বাধীনতা তুমি শকুনের ঠোঁটে লাশের… [বিস্তারিত]
"আমি তোমার জন্য এসেছি" (পর্ব-দুই) আরাফ রাস্তার পাশে চেয়ারে বসে উপরের দিকে চেয়ে আছে আর ভাবছে ঢাকা সহ বাংলাদেশের প্রায় অর্ধেকটা শহর গ্রাম ঘুরে দেখেছে কোথায়ও মন হারাল না অথচ এই অজপাড়া গায়ে একটা বাচ্চা মেয়ের মাঝে কি আছে যা আরাফের হৃদয় কেড়ে নিল। মন এমন একটা জিনিস যা অর্থ,ধন,সম্পদ খোঁজে না খোঁজে মনের মতো… [বিস্তারিত]
জামিলাবিবির খুব ক্ষুধা পেয়েছে।ক্ষুধার জ্বালায় তার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে।আগে অনেকটা সময় সে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতো ইদানিং ক্ষুধা লাগলেই তার চোখ মুখ অন্ধকার হয়ে আসে।মাথার মধ্যে ঝিমঝিম করে।আরো বেশি সময় গেলে কখনো কখনো গা হাত পা থরথরিয়ে কাঁপে। দিনে দিনে শরীরটা আরো বেশি ভেঙে পড়ছে সেটা সে নিজেই বুঝতে পারে। কিন্তু কিছুই… [বিস্তারিত]
একটি শোক সংবাদ! একটি শোক সংবাদ! উত্তর পাড়ার...। শেষরাত্রি। ফজরের আজানের খুব কাছাকাছি। মিনিট কয়েক দূরত্ব। হয়তো তার-ও একটু কাছাকাছি। সত্যি! এই সময়টায় মৃত্যুর সংবাদ কলিজা অবধি গেঁথে যায়। আফসোস হয় কেউ একজন ফজরের নামাজ আদায় করতে পারলো না। ঘুমের ঘোরে তখন হুঁশ বেহুঁশে অজ্ঞান অবচেতন হয়ে ঘুমিয়ে আছি। নানামুখী স্বপ্নের অংশগ্রহনে সংক্ষিপ্ত পদার্পণ এবং… [বিস্তারিত]
করোনায় বাংলাদেশ করোনায় মারা গেলো ঐ বাড়ির চাচা চলো সবে দেখে আসি মিছা নাকি হাচা? বিদেশ থেকে ফিরেছে জমিরুল কাল খোঁজ নিয়ে জেনে আসি তার হালচাল। শুনেছি মর্জিনার মা আছে বদ্ধ ঘরে, মর্জিনা দিনরাত কি না কি করে! খোঁজ খবর নিতে হলে যেতে হবে আজি আর তো কেউ নেই, আমি শুধু আছি। পিকনিক পিকনিক ইস্কুল… [বিস্তারিত]
নেত্রী মোদের মুক্ত হলো সাবাশ তুমি সরকার। আপোষ হীনের তকমা খানি বিলীন হলো আরেকবার। নানান জনের নানান কথা লাজ লজ্জার মাথা কাটা কেউ বা বলে শুভ বুদ্ধি আপোষ নামার চুক্তি হরেক রকম বুদ্ধিজীবির নানান রকম যুক্তি কেউ বা বলে আর কিছু না ভাইয়ের অসীম শক্তি। কেউ বা বলে, মুক্তি দিল সরকার মৃত্যু ভয়ে করোনার কেউ… [বিস্তারিত]










