ভালোবাসায় দাড়ি, কমা বসাতে নেই
একদম মানা প্রশ্নবোধক চিহ্ন বসাতে
কেননা তখন অনেক জিজ্ঞাসার জবাব দিতে হবে,
ভালোবাসায় কোন প্রশ্ন চলে না
তাই বৃথা কোন সমাধান খুঁজেও লাভ নেই।
কোলন, সেমিকোলনের ব্যবহারও করতে নেই
ভালোবাসাকে আজ ছেড়ে দিয়েছি মাঠে
সে ঘোরাঘুরি করুক মনের আনন্দে, অবাধে
তার নিজস্ব আকাশ জুড়ে।
হঠাৎ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে তার মাথাটা নষ্ট করে দিব না আমি
কেননা ভালোবাসা যে বাঁধাহীন পাখির মতো মুক্ত
সে উড়ুক সীমাহীন নীল আকাশে, স্বপ্ন দেখুক বুক ভরে।
মোট পড়েছেনঃ ৭০৭জন
আজ পড়েছেনঃ ০জন
ভালোবাসা সে আবার কি,? : :- !!! ;?
দিল্লিকা লাড্ডুর ঠিক আগের ধাপ
ভালোবাসা হয়ে নিক আগে। তারপর বুঝবো ভালোবাসা কি জিনিস? কবিতায় ভালোলাগা।
তবে তাই হোক। ধন্যবাদ
ভালবাসা = দুইটা বেডরুম , একটি কিচেন , একটি ডাইনিং এবং দুইটি বাথরুম সংলগ্ন বাসা 😀
বাঃ সুন্দর বলেছেন তো।
আচ্ছা ঠিক আছে , কিছুই বসাবো না 🙂
তাই নাকি? ধন্যবাদ ভাল থাকবেন সতত
হুম ………… ভালোবাসা ;?
অশেষ ধন্যবাদ