বদলে গেছো সেই তুমি

সেদিনের সেই কুয়াশা ভরা রাতে-
কি নেশার জাল বুনেছিলে তুমি,
আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি।

কান পেতে শুনেছিলো-
রাতের ধ্রুবতারা,মধুর বাঁশরী বাজিয়েছিলো-
নির্জন রাতের বিহগ-বিহগীরা।
হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা।

আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে,
আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে।
আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী,
বদলে গেছো সেই তুমি, আমিতো বদলাইনি।

মোট পড়েছেনঃ ১,৬০৮জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

      1. তুমি আমার গল্প লিখার খাতা
        তুমি আমার সদ্য ছেড়া পাতা
        তুমি আমার ভাবনার সব মূল
        তোমায় ছাড়া পাই না যে কূল

        খুব ভালো লাগলো। আরও লিখুন । শুভ কামনা ।

  1. পালানোর পথ নেই সেই হৃদয়হীনার ,
    এক্ষুণি পাঠাচ্ছি ব্রহ্ম দৈত্যকে ।
    শিবের সাথে ইয়ার্কি ?

    দৈত্য আবার ফিক ফিক করে হেসে ফেলবে কীনা কে জানে ?

মন্তব্য করুন