শব্দ স্মরণের দিনে

 

অনেক অনেকানেক-দিন
আমার সাথে আমার দেখা হয়-না,
ঝুঁকে পড়ে স্থির চোখে তাকিয়ে-ও
ভাবনাগুলোর দেখা পাওয়া যায়-ই-না;

আলোয় সাঁতরে বেড়ানো ঝক্‌ঝকে
কারুকাজময় শব্দগুলো রূপ-রঙের ডানায় ভর করে
পাল্টে যাচ্ছে কী না কে জানে!

অপ্রতিরোধ্য ভাবে ভয়ানক চুপচাপ/চুপিসারে
অন্য কোথাও উঁকিঝুঁকি দিয়ে কী না কী ভাবছে!
স্থির আবেগের মালভূমিতে, কিরণ সূর্যের লালচে আভায়,
জানি না, জানতেও পারছি না।

পলকবিহীন ভাবনা-কথা গুলো দিব্যি বুদ্ধিদীপ্ত,
আমাকে না জানিয়েই!
রেখে ঢেকে কিছুই ভাবছি-না,
একাকী চোখর টিপেও না; দেব-চোখেও না;

মুহূর্তের আত্মসমর্পণে খুব ভয়, খুব-ই ভয়
টুকে রাখা স্পর্শ-কাঁচ-শব্দদের ভীরে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮০৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আজকাল আমাকে আমিও খুব করে খুঁজি, নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি অবসর কাগজের শিরোনামসহ প্রতি পাতায় পাতায়,,
    তবু কারো চোখে পড়ে না। আমার পাওয়ারই চশমাও আজকাল ঝাঁপসা বড়,,
    শুধু টের পাই, দিন শেষে এক রাত্রি নামে উদ্দেশ্যহীন, গন্তব্যহীন
    নেই, আমার কোনো হদিস নেই কোথাও। দীর্ঘ সন্ধ্যাজুড়ে যে কুমারি মুহূর্ত তাতেও আমার হৃৎস্পন্দনের কোনো শব্দ নেই।
    সাগা শব্দহীন এক কম্পন বুকের বাম পাশে।
    বেঁচে থাকার তাগিদেই তার শুধু উঠানামা।

  2. আমি তো আমাকে খুঁজে ফিরি। কোথায় আমি। কতদিন আমাকে দেখা হয় না। আমি দেখতে কেমন। আচ্ছা আমি কি আমাকেই ভুলে গেছি। সেদিন হঠাৎ ড্রেসিং টেবিলের পর্দা টা একটু সরে গিয়েছিল। আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালো। সামনের চুল গুলো সাদা পাক ধরেছে। এর আগে তাকে কখনো দেখেছি বলে মনে হয় না। চোখের নিচে কালো দাগ। মনে হয় কতো রজনী তাঁর কাছ থেকে বিদায় নিয়েছে। অবশ্য কিছু টা দেখতে আমার মতো। সেকি আমারই ছায়া। কতো যুগ ধরে যাকে খুঁজে ফিরছি, সেকি আমারই রূপে বহুরূপের আগন্তুক। কমেন্ট লিখতে গিয়ে যা মনে আসলো লিখে ফেললাম। শুভ কামনা রইলো।

      1. নিজের সামনে নিজেকে দেখে অবাক হওয়া। বহুদিন পর আয়নায় নিজেকে দেখলে যা হয় আর কি। কালো চুল কখন সাদা হয়েছে খবর নেয়া হয়নি। কিশোরী বেলার নিজেকে দেখা হয়ে উঠেনি। শুভ রাত্রি।

  3. ভাবনা জীবনের অবিচ্ছেদ্য অংশ
    আর হরেক সাজের চঞ্চলা শব্দ তার জ্ঞাতী/বংশ।
    সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

মন্তব্য করুন