পরিশুদ্ধ সোনা-আলো

 

সামান্য একটু নিরাল আলতো শব্দ
নৈশ-শীত-নির্জনতার গভীরে প্রবেশ করে
ইস্পাত-চিৎকারে তীক্ষ্ণ প্রতিধ্বনি নিয়ে;

প্রস্রবণ টের পাচ্ছি না
তোতাদের সমবেত ধ্বনি
মৃতদের আর্তনাদ
বনাঞ্চলের শব্দ যজ্ঞ
গনগনে আগুনে মুখ
বাসের চাকায় চিড়ে চ্যাপ্টা
ডাস্টবিন-শিশুর কান্না
স্পর্শাতীত অশরীরীর দুরন্ত আনাগোনা
স্পর্শযোগ্য শরীরী কসরত
অনস্তিত্বের মত দাঁড়িয়ে ঠায় আছে;

পিছলে পড়া পরিশুদ্ধ সোনা-আলো
সময়ের পা-ছুঁয়ে, ফুটে উঠবেই সঙ্গম-সৌহার্দে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৭৭৯জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. প্রস্ফুটিত বাহারি শুদ্ধ কী না জানি না, অবশ্য ই একান্ত প্রার্থনা একটুখানি আলোর।
      সুন্দর মন্তব্য, ভাল থাকুন।

  1. এই পরিশুদ্ধ সোনা-বায়ু , সোনা আলো পরিশুদ্ধ গাঁ-গ্রামেই পরিশুদ্ধ রুপে মেলে শহুরে আধুনিক মেশিনের গর্জন বেসামাল জীবন। সব আছি দোড়ের উপর কোন থেকে কোনটা নেবো, কোথায় যাবো শুধুই হাত বদল।

    আশাশীল মানুষ আশায় থাকি পাই বা না ি পাই একই কথা। শেষ যাত্রা ওপারে।

  2. ঠিকঠাক বুঝিনি। মনে হচ্ছে মাটির গভীরে গিয়ে আলোর অপেক্ষায় আছি!

    ফিচার ছবিতে সোনা-বৃষ্টি ঝরছে, এই জন্য নেট জগৎকে ধন্যবাদ দিতেই হয় 🙂

  3. কয়েক বার পড়লাম। গভীর মর্মার্থ। কতটা বুঝতে পারলাম জানিনা। ধ্বংস লীলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আলোর অপেক্ষায় থাকি। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন