নিমগ্ন নির্জনতা

সর্বান্তকরণ একটু নীরব নির্জনতা চায়,
শিথানে কবরস্থান রেখে, ধীর শান্ততায়,
অনায়াস রুদ্ধতার অনাথ ভঙ্গি এড়িয়ে;

অশ্রুহীন স্বজনেরা ছুঁড়ে ছুঁড়ে দেবে
মুঠো মুঠো ঝর্ণা-ফুল, বাষ্প-রুদ্ধ হয়ে
প্রার্থনা প্রার্থনায়, গ্লিসারিন-কান্না ও সাথে নেবে;

আজকাল আকছার কত শত জন ই তো নিঃশব্দ হচ্ছে,
নির্জন মাটির কুঠুরিতে, অনাথ শিশু থেকে পেল্লায় বিজ্ঞানী
থেকে বৈমানিক, কবিরা এখন গোনার বাইরে
অসম্ভব যখন কাক শুমারি;

করণীয়ের দুস্তর যাত্রা পথ দিশা হারিয়েছে
অফুরান কথক যখন হারিয়েছে কথকতা
নিশীথ উজ্জ্বাপনের উচ্চ ডামাডোলে,
নির্জন মগ্নতা ডাকছে ঐ দূরে দাঁড়িয়ে
সদ্যজাতের মত।

ছবি, নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭১২জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. নিমগ্ন নির্জনতা খুব আবেগীয় মনে হচ্ছে কবি ভাই। নিশীথ উজ্জ্বাপনের উচ্চ ডামাডোলে,
    নির্জন মগ্নতা ডাকছে ঐ দূরে দাঁড়িয়ে
    সদ্যজাতের মত দারুন প্রকাশ!

  2. সবাই নিঃশব্দে চলে যায়
    শব্দে ভরা ধরণীর মায়া ছেড়ে।
    এ যেন এক দুস্তর পারাবার
    নিজেকে হারিয়ে তবু খুঁজে ফিরা বার বার।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  3. ইচ্ছায় হোক বা অনিচ্ছায়
    জনাকীর্ণ লোকালয় ছেড়ে
    চলে যেতে হবে নির্জন নিস্তব্ধ মাটির ঘরে
    এ যে চিরন্তন সত্য
    আহা! নির্জন মগ্নতার হাতছানি যেনো
    সদ্যজাতের মতো নিষ্পাপ হয়

    চমৎকার লিখেছেন

    1. নির্জনতা আমাদের কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ;
      দু’এক কলম ছুড়ুন এবার।

  4. হা হা হা হা, মহারাজ কি এখনো নির্জনে গিয়ে আগুন
    পোহাচ্ছেন? মনে হয় এবারের শীত আপনাকে সেইরকমের কাবু করেছে 🤔

মন্তব্য করুন