আকাশ বরাবর মিছিলে কৃষ্ণচূড়ার ছড়াছড়ি;
প্রতিটা সময় জানি মাহেন্দ্রক্ষণ মনে হয়েছিল!
রঙকরা তুলের আচড়ে দেয়ালে দেয়াল লেখন
জেনো স্নিগ্ধময় স্মৃতিমাখার সবুজ পট- এখনও
ভেসে যায়- জলছুট মেঘের মোহনায়- মোহনায়।
দুমোঠ কথাও হয়নি শুধু চেয়ে থাকার ভাবনাছিল;
পাতার আওয়াজে ঝিরি ঝিরি বাতাসের মতো!
স্রোতের সাথে ঢেউ খেলার মতো কি উচ্ছ্বাস?
অথচ গভীর অতলে অম্লান হয়েছে বাস্তবতার ক্ষণ
এক কৃপনতা মধুরস মৌচাক শূন্য- হাহাকার কণ্ঠ-
তবুও মাটিতে আকড়ে থাকা, বড় বেদনা দায়ক
আকাশ বরাবর মিছিল এখন হয় না- বালুচর শ্মশান।
০৯ মাঘ ১৪২৮, ২৩ জানুয়ারি ২২
মোট পড়েছেনঃ ৭৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
আশায় বুক বেধে রই, সব দুর্দশা নিপাত হয়ে সকল ব্যাথা-বেদনা দূরীভূত হোক প্রত্যাশা রাখি প্রাণে।
ভালো থাকুন কবি দা।
জি কবি মজিবর দা
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
বেশ উপলব্ধির উচ্চারণ কবি দা।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম।
জি কবি লিটন দা
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
কৃষ্ণচূড়ার সময় এখন, আকাশ সেজেছে কৃষ্ণচূড়ার রঙে। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
জি কবি হালিমা আপু
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-