বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে
প্রচন্ড আবেগে জড়িয়ে দগদগে ক্ষত
প্রচন্ড টগবগে রক্ত তোমারি জন্যরে
বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে।
তুমিহীনা পাজোর ভেঙ্গে তছনছ সখা
ধরায় নিষঙ্গ বন্ধ দুয়ার কষ্ট ভেলা
বুক মাঝারে অন্তপুরে গভীর গহীনে
প্রচন্ড আবেগে জড়িয়ে দগদগে ক্ষত।
ছবি নেট থেকে গৃহিত।
মোট পড়েছেনঃ ১,৫০৩জন
আজ পড়েছেনঃ ০জন

নিয়ম অনুযায়ী ‘ট্রায়োলেট’ হয়নি মজিবর ভাই!
ট্রায়োলেট এর অন্ত্যমিল হবে- কখ কক কখ কখ
১ম ৪র্থ ও ৭ম চরণ এবং
২য় ও ৮ম চরণ অভিন্ন হবে।
আর চেষ্টা করতে হবে যে কোন বৃত্ত মেনে লিখতে।
প্রতিটি চরণে সমমাত্রা হলে ভালো হয় তবে
স্বরবৃত্তের ক্ষেত্রে অপূর্ণ পর্বে ১মাত্রা হের ফের হলে অসুবিধা নেই।
উদাহরণঃ
পেয়ে তারা ভরা রাতি
তার কথা ভাবি বসে!
স্মৃতি করে মাতা মাতি
পেয়ে তারা ভরা রাতি!
জোনাকিরা জ্বেলে বাতি
চলে সদা আশা চষে!
পেয়ে তারা ভরা রাতি
তার কথা ভাবি বসে!
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার তথ্য আমাকে আরও বুঝতে সহায়তা করল। বোরহান ভাই। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। ভালো থাকুন সতত.
ট্রায়োলেট সম্পর্কে ইন্টারনেট থেকে জানলাম। খুব কঠিন মনে হলো। শুভ কামনা রইলো।
হ্যাঁ আপু, খুব কঠিন। আরও সাধনা করা লাগবে।
আপনার প্রচেষ্টা কে সাধুবাদ জানাই আন্তরিক ভাবে । আরো আরো লিখুন, সমৃদ্ধ করুন সৃষ্টি করে। সতত শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
ধন্যবাদ বোন।
সাধুবাদ জানাই দাদা,
ভালো থাকবেন সব সময়।
ধন্যবাদ দাদা।
হৃদয় তো সত্যি সত্যি খান খান!!
যেমেন বলেছেন তেমনই কবি ভাই।