সকালের সূর্যটা গোধূলি লগ্নে ডুব দিলো পশ্চিমাকাশের শেষ প্রান্তে। জীবন থেকে খসে পড়ল আরও একটি বছর। এভাবেই পুরাতন হারিয়ে যায় নতুনের ভিড়ে। একটি বছর ৩৬৫ দিন। শুরুতে মনে হয় অনেক দীর্ঘ, অথচ চোখের পলকে এক এক করে সময় চলে যায়।
করোনার থাবায় বিশের মতো বিষময় হয়ে উঠেনি। যদিও করোনা থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। তবুও চিকিৎসা বিজ্ঞান ও আল্লাহর অশেষ রহমতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে কম ছিল। এরফলে প্রাণ ফিরে পায় পৃথিবী। নতুন করে জেগে উঠে উচ্ছাস।
পুরাতন বিদায় নেয় বলেই কি নতুন আসে, না নতুনের আগমনে পুরাতনকে বিদায় নিতে হয়। নতুন পুরাতন এর আসা-যাওয়ার চক্র, বহমান বলেই নতুন প্রভাতের অপেক্ষার প্রহর গুনি।
পাওয়া না পাওয়ার হিসাবের খতিয়ান মিলানো ভার। প্রাপ্তি-অপ্রাপ্তির খাতা কখন থাকেনা শুন্য। যা যায় তার সবটাই কি যায়। কিছু রেখা এঁকে যায় স্মৃতির পাতায়। সবকিছু নিয়েই আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এখনো বেঁচে আছি, সুস্থ আছি। এটাই জীবনের বড় প্রাপ্তি।সকলের আগামী দিনগুলো নতুন ভোরের মতো স্নিগ্ধতায় ভরে উঠুক। Happy New year.
ছবি- সংগ্রহীত
জি কবি হালিমা আপু আপনাকেউ জানাই ২০২২ শুভ বর্ষ
নতুন বছরের শুভেচ্ছা রইলো। ভালো কাটুক আগামী দিনগুলো।
সব মিলিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো ও সুস্থ থাকুক সতত। এটা দয়াময় আল্লাহ দরবারে প্রত্যাশা।
নতুন বছরের শুভেচ্ছা রইলো। ভালো কাটুক আগামী দিনগুলো।
সবার আগামিদিন ভালো কাটুক। শুভ হোক নতুন বর্ষ।
’শুভ নববর্ষ’
জীবন মানেই প্রাপ্তি ও অপ্রাপ্তির মেলা
বছর মানেই নতুন ও পুরাতনের খেলা
কতো আশা কতো আকাঙ্খা বাঁধে সেথা ভেলা।
অশেষ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
সুন্দর বলেছেন। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
দেরিতে হলেও শুভকামনা জানাই হালিমা আপা। যেমনই থাকি বেঁচে আছি এটাই আসলে শুকরিয়া।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
হ্যাপি নিউ ইয়ার আপু। আপনার ও আপনার পরিবারের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
অশেষ ধন্যবাদ ও শুভকামনা। শুভ রাত্রি।