উল্টো পথে।

 

সবকিছু আজ উল্টো পথে চলে। 

ঘড়ির কাটা।

আমার জীবন।

রাশি ফল।

এমনকি মাস শেষের মাইনে… 

যারা বুঝে আমাকে, যারা চলেছে একসাথে, 

অথবা যাদের সাথে দু-কদম হেঁটেছি,

আড্ডা মেরেছি ছোট্ট কোন চায়ের দোকানে।

সবাই আজ উল্টো পথে।কেউ আর এগোয় না। 

করমর্দন করে বলেনা কেউ, একদিন সব ঠিক হয়ে যাবে।

তোমার কি হলো! 

তুমিও ঠিক নিয়ম ভেঙে নতুন সুরে উল্টো পথে। আগের মতো কেমন জেনো নদীর তীরে.. 

আঁখির ভিড়ে ঢেউ ভাঙেনা। 

আগের মতো তোমার ঐ ঠোঁট অপেক্ষার ঐ প্লাবন শেষে বলে না তো!

কেমন আছো খামখেয়ালি ছেলে? 

মানুষগুলো কেমন থাকে ঝড়ের পরে বেঁচে গেলে?

কোনদিনও জানা গেলো না।

অনেক কিছুই উল্টো পথে,উল্টো হাওয়ায় গা  ভাসিয়ে কোথায় যেনো মিলিয়ে গেছে।

সবকিছু আজ ডুব দিয়েছে বেলা শেষে শীতের দেশে।

মোট পড়েছেনঃ ৭৪১জন আজ পড়েছেনঃ ০জন

২টি মন্তব্য

মন্তব্য করুন