সময় দাও
বর্ণ খেল
ঘর কর
সন্তানকে রক্ষা কর।
মোবাইল আসক্ত
নাই ভয়
ভয় কর জয়
বাচ্চা হোক তোমার আসক্ত।
বাচ্চাকে দাও সঙ্গ
খেলা কর
ফুর্তি কর
আনন্দ কর
বাচ্চা হবে তোমার অনুরক্ত।
শব্দের ছন্দে, বলার ছন্দে
হাসির সুর, কথার সুরে
হাতের তালে তুলি
স্বপ্ন বুননে অগ্রগামী।
ছন্দ নাচো, ছন্দ গাও
ছন্দ শেখাও, ছন্দে নাচাও
নৃত্যতালে গানের তালে
একই সুরে একই সঙ্গে গেঁয়ে যাও।
শেখো ও শেখাও
আপন সন্তানকে
বাড়াও আগ্রহ শিখায়
তবেই সাফল্য দোরগোড়ায়।
মোট পড়েছেনঃ ৮৯৫জন
আজ পড়েছেনঃ ০জন
দারুন কথা। নিজে শিখো তারপর সন্তানকেও শেখাও। তাহলেই সাফল্য দোরগোড়ায় পৌঁছে যাবে।
ধন্যবাদ দিদিভাই। ভালো থাকুন।
চমৎকার সত্যি কথা। কাউকে শেখাতে হলে, আগে নিজেকে শিখতে হবে। শুভ কামনা রইলো।
হ্যাঁ আপু আমি সেটাই মনে প্রাণে বিশ্বাস করি। শুভ ব্লগিং ও শুভেচ্ছা রইল অবিরত।
’শেখো এবং শেখাও’
এই হোক জীবনের মূলমন্ত্র।
সন্তান হোক বন্ধু তুল্য
তবেই বুঝবে জীবনে মূল্য।
সুন্দর ব্যক্ততায় মুগ্ধতা রাখলাম মজিবর ভাই।
শুভ কামনা জানবেন সতত।
আপনার ছন্দ আমার আরও মুল্যবান লিটন ভাই। সুন্দর করে জানালেন।
ব্যর্থ হয়ে যাচ্ছি কবি দা জীবনটাই যে আমার ব্যর্থ দিয়ে সাজানো
বাবা মায়ের অভিশাপ লেগেছে—————-
বাবা-মা অভিশাপ আপনার কপাল থেকে যাবে আল্লাহ্র দরবারে নিখুত অন্তর দিলে রাত্রে কেঁদে মাপ চান। ইনশা আল্লাহ, আল্লাহ আপনার সব সুস্থ ও সফল্পথে আগুয়ান হবে।
বাবা-মা কখন অভিশাপ দেইনা সন্তানকে আপনি নিশ্চিত কামিয়াবি হবেন ইনশা আল্লাহ।
ছন্দে ছন্দে দারুণ উপভোগ্য ছড়া কাব্য লিখেছেন ভাইয়া।
এমনই তো হওয়া উচিত।
সবার তাই হলে সন্তান পরিবার অনেক ভালো থাকবে আমার বিশ্বাস।
আসলেই বাচ্চাকে সময় দেয়া খুব জরুরি ভাই।
আমাদের সময় না দেওয়া তাঁদের জন্য অন্যপথে যাওয়ার পথ বাতরে দেই বলেই মনে হই হালিম ভাই।
বাচ্চাকে সময় দেয়া ও নেয়া দুটোই জরুরী। আজকাল যা অনেক কমে গেছে। ছন্দময় কবিতা সুন্দর হয়েছে। শুভ কামনা অশেষ!!!
আপনার প্রতিও শুভ কামনা আপু। ভালো থাকুন।