রুবাইয়াত-ই-বোরহান (অতল ক্ষম, রাগের শেষে ও অরূপ)

*অতল ক্ষম*

মৃত্যুর কথা ভাবলে বিধি বক্ষে নামে ব্যথার ঢল,
নিদ কেঁদে হয় পরবাসী আহার খুঁজে পা যুগল।
রোজ তবু হই আশার সাথী দেখেও অকূল দরিয়া,
হয় বলে মন উজ্জীবিত ভেবে তোমার ক্ষম অতল।

*রাগের শেষে*

ঘোরে মশক করলে পোঁ পোঁ না ভেবে ’মোর মন্দ ভাল’,
পারলে শুধু হাত পা গা নয় করো তোমার সব সামাল।
আজ যদি দাও রাগের বশে হোক না কষে মারতে চড়,
দেখবে তাতে সইছে যা শোক ঘাত পেয়ে কাল নিজের গাল।

*অরূপ*

থাক না যতোই স্নিগ্ধ ছটার নীরব ধারে আবেশ খুব,
চাঁদকে কভু সই ভাবি না দেখেও অমন সরস রূপ।
তবু আমি রাত জেগে রোজ উর্ধ্ব পানেই রই চেয়ে,
দেয় বলে তার বদনখানি আমার প্রিয়ার যা অরূপ।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৫৩জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. খুব ভাবনাময় কবি, আমরা ক’জনই ভাবি এই পরবাসের কথা সবরেখে শুন্যহস্তে দিতে হবে পাড়ি।
    অনেক অনেক ভাবনা প্রকাশ করেছেন বোরহান ভাই।

    1. খুব সুন্দর বলেছেন মজিবর ভাই!
      ভীষণ কৃতজ্ঞ থাকলাম!
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

  2. মৃত্যুর কথা ভাবলে সবকিছু কেমন জানি অবোধ, নিষ্প্রভ মনে হয়। প্রতিটি কবিতা আলাদা সৌন্দর্যে ধরা দিয়েছে কবি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা

    1. ভীষণ অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্য পাঠে!
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

    1. সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন