চড়বে বলে তেঁতুল গাছে
ফের করে আবদার,
জেদ ধরেছে দুষ্টু খোকা
মুখ করে আজ ভার।
মা ডেকে কন ঝুল না বেটা
নীচু আমের ডালে,
যেথায় বসে টুনটুনি গায়
রোজ সুখে সকালে!
বেশ তো উঁচু তেঁতুল শাখা
ঝুলছে যেন ব্যাঙ,
ওখান থেকে পড়লে কি তোর
আস্ত রবে ঠ্যাং?
বাপ তারে কয় বলতো খোকা
করছে মা তোর না না,
শুনবি না তুই মানা!
বাবার কাছে চুপটি এসে
বললো খোকা মুচকি হেসে
ক্যান বুঝো না তেঁতুল গাছে
ঘুরছে বকের ছানা!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬৭৯জন
আজ পড়েছেনঃ ০জন
বেশ মজার ছড়া ——–
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
ছন্দময় কাব্য মজার ছন্দে মন আনন্দে পড়।
রসে ভরা ছড়া আপন ছন্দে চলা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ভাই!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সবার মংগল হোক। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমিন।
চমৎকার ছন্দের ছড়া। ছোটদের জন্য একদম পরিপূর্ণ লেখাটি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
সুন্দর মন্তব্যে অতিশয় তুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুন্দর, সাবলীল…..ভালোলাগা জানিয়ে গেলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
ধন্যবাদ লিটন ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
হা হা হা দুষ্টু ছেলের কত যে বাহানা।
চমৎকার ছন্দ কবিতা।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
খুব সুন্দর ছড়া, পড়তে ভালোই লাগে।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
চমৎকার ছন্দময় ছড়া। ভালো লাগলো।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।