জীবনের কালিমা (সনেট)

দেখেও সুহাস নভঃ স্নিগ্ধ বিকেলে
আঁকে না হৃদয় ছবি নেই বলে মেঘ,
দিলেও আষাঢ়ে ধারা নব খুশি ঢেলে
তিয়াসিনী তবু খুঁজে বেসুরো শ’ ভেক।

রসালো কথনে বলে মাজা পড়া দাদু
কেন প্রেমে যৌবনে খেয়েছিল ছ্যাঁকা,
গহনে কালিমা নিয়ে নিশি জাগা চাঁদু
করে না স্মরণে তা সে ক্ষণকালও ন্যাকা।

প্রতিটি চলনে জাগে দ্বিজাতির সাড়া
তাইতো প্রবাহ থাকে সদা অবিরত,
না ভাঙলে দিবা-নিশি জলধির কারা
দিতো কি জোয়ার ভাটা মুছে তার ক্ষত!

যদি না কালিমা হয় মননের ধন,
কি করে জাগে গো সেথা জীবনের রণ!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৭৩জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. বাপরে বাপ!! আপনি তো মহা কবি!! মাইকেল মধুসূদনের কথা মনে পড়ে গেলো এ কবিতা পড়ে।
    সনেটে আপনি রম্য ভর করে দারুন এক চিত্র ফুটিয়ে তুলেছেন। কিছু ব্যাপার থাকে…. বুঝেছি” কিন্তু ব্যাখ্যাকারে বুঝিয়ে বলা সম্ভব হচ্ছে না, ঠিক এমনটাই হলো আমার এখন।যেটুকু বুঝেছি, তাও বলে মন্তব্য করতে ইচ্ছে হচ্ছে না।
    শুভ কামনা আপনার জন্য।
    আপনি অনেক দূর যাবেন।
    কলম চলুক আপন গতিতে।

  2. কঠিন শব্দের কারুকার্য মন্ডিত সনেট পড়লাম। কিভাবে লিখেন এতো সুন্দর করে? মেধা মননে সমৃদ্ধ হোক মানুষের অন্তর তবেই না সৌন্দর্যের লীলাভূমি তৈরি হবে ভুবন জুড়ে। অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা রইল আপনার চমৎকার সনেটের জন্য।

    1. নিরন্তর কৃতজ্ঞতা রইল।
      সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন