অতিথি করোনা

 

পেট বুঝে না করোনা
স্বাস্থ্যবিধি কি জানেনা,
এক ঘরে যখন ছয়জনের বাস
স্বাস্থ্যবিধি মানা শুধুই অভিলাষ ,
এক টয়লেটে বিশ জনের গমন
এক কলপাড়ে স্নানের আয়োজন।
জ্বর সর্দি-কাশি
মাঝে মাঝে যদিও দেয় হানা
ওষুধ পথ্য কখনো হয় না কেন,
এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করে
চলছে যাদের জীবন,
করোনা তাদের কাছে নয়
নতুন অতিথি আপ্যায়ন।

মোট পড়েছেনঃ ১,২০২জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “এক ঘরে যখন ছয়জনের বাস
    স্বাস্থ্যবিধি মানা শুধুই অভিলাষ ”
    বাস্তব জীবনের ছবি।
    আফসোস এখানেই, করোনা বাছবিচার করে শিকার ধরে না।

    ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹

    1. আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার কথা যতই বলি না কেন।সাধারণ দরিদ্র মানুষের পক্ষে সেটা কখনোই মেনে চলা সম্ভব হয় না। শুভ কামনা। ভালো থাকবেন।

    1. সত্যিই একদম হাঁপিয়ে উঠেছি। তবু যতদিন আল্লাহ হায়াত রাখছে, ততদিন বেঁচে থাকার জন্য লড়াই তো করতেই হবে। শুভ কামনা অবিরাম। ভালো থাকবেন।

  2. এমন জীবনযাপনে এমন আয়েসি , পরিপাটি করোনাকে কিভাবে সামাল দিবো? সত্যিই অসাধ্য তা। করোনা এবার তুই তা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর

মন্তব্য করুন