অভিসার

 

খোলা পিঠে ভেজা মেঘের আনাগোনা, দুষ্টু বাতাসে আলিঙ্গনে মাখামাখি;
তেজদীপ্ত সূর্যটা কপোলে বসে খেলছে ছোঁয়াছুঁয়ি- অশুচি নিয়ম ভঙ্গ করে।
ছোট্ট পাখিটা বৃষ্টিস্নাত কুন্দলতায় দুলছে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে।
রাতের বাসি প্রেম মুখ লুকিয়েছে পরিপাটি চাদরের নিচে;
প্রেমিক তুমি অভিসার রচিছো শুভংকরের ফাঁকি মেপে।
অঝোর বৃষ্টিতে ছিদ্রিত মন চুপসে গেল দলছুট রঙ্গনের মিতালী সেজে।

শুকনো পাপড়ির ভাঁজে কামনার সুগন্ধি রুমাল,
কন্ধরে জড়িয়েছো স্বর্ণলতিকা;
হাতযুগলে বেঁধেছো জ্যোৎস্না রাঙা দুধেল শঙ্খের কঙ্কণ।
রক্তিম আস্তরণে ঢেকেছো সিঁথির মেঠো পথখানি;
ললাটে আসন বিন্যাসিত লালচে জবার পাপড়িতে।
কামনার গোলাপ রাঙ্গা রাত্রিতে আদিম খেলায় মেতে ওঠে বন্য-শরীর।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১৬১জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. অজস্র ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। ভাইয়া আরেকটু চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন, কঠিন কিছু লিখিনি। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

  1. সমস্ত ভালোবাসার সার কে যখন একত্রিত করা হয় তখন তাকে অভিসার বলে।
    অভিসার মানে প্রিয়জন প্রিয়জনার সাথে গভীর রাতে কথোপকথন।
    যেখানে সাক্ষী থাকে আকাশের নক্ষত্র, পূর্ণিমার আলোকিত চাঁদ আর জলকেলি সরোবর।
    .
    লেখাটিতে একরাশ মুগ্ধতা রেখে গেলাম, দিদি।

  2. অভিসারিনীর অপুর্ব বর্ননায় মুগ্ধ হলাম!
    অনেকদিন পর চমৎকার একটা রোমান্টিক কবিতা লিখলেন। এমন আরও কিছু চাইতেই পারি, তাই না?

    শুভ কামনা 🌹🌹

  3. বাপরে অসাধারণ সব মন্তব্যের চাপে আমি তো বেহাল। তবে রোমান্টিকতায় ভরপুর এটা বেশ বুঝতে পারলাম। শুভ কামনা দিদিভাই। ভালো থাকবেন।

  4. বাহ্,চমৎকার লাগল। রাধাকৃষ্ণের মিলন অভিসার অগুন্তি নরনারীর আকুলতার বহিঃপ্রকাশ যেন । সুন্দর উপস্থাপনা। ভালো থাকবেন। 🌸

মন্তব্য করুন