বিবেকের লাশ

 

বিশ্ব বিবেক মারা গেছে
কেউবা আছে লাইফ সাপোর্টে

চারদিকে ওদের লাশের সারি।

কার কাছে চাইবে বিচার
শুনবি কে আহাজারি,
মানবতার গাছে ধরছে পচন
আদালতের ঘরে লেগেছে কপাট।
ধারিত্রি আজ বোবা কালা
কর্ণকুহরে প্রবেশ করে না
ফিলিস্তিনি শিশুর নীরব কান্না।
কোথায় আছে মানবতা, কোথায় মনুষত্ব?
মুসলিমের রক্ত বলেই কি বিশ্ব নির্লিপ্ত!!

মানবতার দেয়ালে আঁটা ধর্মের ছবি 
চিৎকার করে কেউ বলে না আজ
রক্তের রং সে তো একই।
কোথায় আজ আরব রাজাধিরাজ?
মসনদ রক্ষায় তটস্থ তাজ
তোষামোদের জপছে জিকির
যায় যদি টুটে রাজটিকলী।
ধর্মের চেয়ে নাকি মানবতা বড়
ভুল প্রমাণ করলো আবারও বিশ্ব।

মোট পড়েছেনঃ ৮৬৯জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. আমরা মানুষ নই স্বাধীন,
    নামে হলেও বাস্তবে পরাধীন।

    লোভ লালসায় রয়েছি ডুবে
    মুখে আল্লাহ অন্তরে শয়তানি।

    কে’বা বলে মানব সেবা ধর্মের উর্ধে
    তবে কেনো দেখাতে এলে শিশু হত্যার-
    স্পর্ধা?

    এভাবেই যদি চলতে থাকে শাসনের এ হাল
    দুনিয়া হবে নরকে ডুবি, মানুষের রক্তে লাল।

    শোষণ ছাড়ো, মানবতা ধরো তবেই চির মুক্তি
    আল্লাহ খুশি, পাইবে শান্তি জান্নাতের খুঁনসুটি।

    সুন্দর লিখেছেন বুবু। ভালো থাকুন।

    1. আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ। আসলেই কি মানবতার কোন সুদিন আসবে। শুভকামনা। ভালো থাকবেন।

  2. ঠিক কথাটি তুলে ধরেছেন। পেপার খুললে শুধু মরা, হত্যা, জোর করে দেশ দখল, হাত পা কেটে লাস , পুড়িয়ে দেয়া লাস , বিষ দিয়ে হত্যা, আত্মহত্যা ,বস্তা বন্দি লাস এর খবর। কোথায় সভ্যতা? মানুষ যে অ্যানিম্যাল এটা তারই লক্ষণ।

  3. মানবতা আজ ডুকরে কেঁদে মরে। ধর্ম এখন পণ্য, বিজ্ঞাপনের বাহারি পণ্য। কবিতায় ভালোলাগা রইলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা

  4. সব কিছুই আজকাল স্বার্থের জন্য করা হয়,
    তা সে ধার্মীক বা মানবতাবাদী যেই হোক না কেন।

    ভালো বিষয় নিয়ে কবিতা,
    নিয়মিত আসছেন সোনেলায়, দেখে ভালো লাগলো।
    শুভ কামনা।

মন্তব্য করুন