ভালোবাসা মানে (পর্ব-০৪)

ভালবাসা মানে উজান গাঙ্গে রঙ্গিলা নাও,
ভালবাসা মানে দুঃখে কেনা সকল ফাও।
ভালবাসা মানে নীল বনের সোনালী লতা,
ভালবাসা মানে আনন্দের মাঝে দুঃখ কথা।
ভালবাসা মানে মহাসমুদ্রে প্রেমের বৃষ্টি,
ভালবাসা মানে সুখী চোখে কষ্টের দৃষ্টি।
ভালবাসা মানে পদ্ম দীঘির শাপলার মেলা,
ভালবাসা মানে হাসি সাগরে কান্নার ভেলা।
ভালবাসা মানে স্নিগ্ধ ভোরে শিশির কণা,
ভালবাসা মানে ভয়ংকর গোখরার ফণা।।

মোট পড়েছেনঃ ১,০১২জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

      1. বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
        একটা অনুরোধ, আপনার এই সিরিজটা খুব ছোট ছোট প্যারায় দিচ্ছেন। ব্লগে আসলে এত ছোট করে লেখা ঠিক নয়। আপনি চেষ্টা করুন সিরিজটা পর্ব দিয়ে না বাড়িয়ে লেখায় বাড়াতে।
        ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. আমার প্রিয় সাবিনা ইয়াসমিন,
      কবিতা তো ছোটই হয়।আপনি বললে বন্ধ করে দিতে পারি।তবে দুটি কবিতা এক সাথে করে দেয়া যেতে পারে।মতামত দিন প্রিয়?ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।

    1. শুধু দুর্নামটাই দেখলেন সুনাম দেখেননি প্রিয়।শুধু ভালবাসা কেন সবকিছুরইতো বিপরীত আছে।আর ভালবাসায় বিরহ বেশীই থাকে।আপনার জীবনে সফলতা হয়তো বেশী কিন্তু আমকর জীবনে তার বিপরীত। ধন্যবাদ সহ সফল ভালবাসা আপনার তরে।ভাল থাকুন প্রিয়।

  1. ভালোবাসা মানেই আনন্দের মাঝে হাজারো কষ্ট, ব্যথা। প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল

    1. একদম সঠিক মন্তব্য।।কিন্তু এই জিনিসটাই প্রিয় বন্যা লিপি আপু বোঝেন নি।।
      মন্তব্যের জন্য অফুরন্ত ভালবাসা আপনার তরে।

      1. শামীমুল হক হীরা@ হা হা হা হা…… ভাইরে! এই বন্যা লিপি যে কী বোঝে আর কী বোজেনা! সেই ধারনা আপনি করতারবেন না😊😊😊 আমি বরং সেফসাইডে অবস্থান নিয়ে থাকি নিরাপদে।

মন্তব্য করুন