গান-০১

একটাই তো বুকের জমিন
একটাই তো মন
এই জমিনে লেখা আছে
তুমিই আমার জীবন

একটাই তো প্রেম আমার
একটাই প্রিয়জন
এই অন্তরে তুমি ছাড়া
নেই তো অন্যজন
তুমিই আছ এই জীবনে
হয়ে চির আপন

একটাই তো ভাবনা আমার
তোমায় নিয়ে এখন
এই ভুবনে তুমি ছাড়া
নেই তো কেউ আপন
তোমার পেয়ে পূর্ণ হল
আমার এই ভুবন

রকিব লিখন
(আমার জীবনের প্রথম লেখা গান।।)

মোট পড়েছেনঃ ৮৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. আপু আমি গানগুলো লিখেছি।। BUT এগুলো সুর করে কেউ গাই নাই।। তাই সোনেলা, আমার ফেসবুক আর আমার কম্পিউটার ছাড়া কোথাও পাওয়া যাবে না।।

    1. ভাই গান তো কেউ গায় নি।। লিঙ্ক পাবো কোথায়?? আমি শুধু লিখেছি।। দোয়া চাই যেন কোন সুরকার সুর করে আর কোন শিল্পী গানগুলো গান।।

মন্তব্য করুন