বললো ডেকে ছোট্ট টুনি
বলতো চাতক ভায়া,
আমার চোখে জল দেখে তোর
উত্থলে না কি মায়া?
সবাই বলে তুই বেটা এক
তুচ্ছ প্রাণী হেন,
তোর মায়া ডাক মোদের বিধি
শুনবে খোশে কেন?
বললো চাতক মিছেই ভাবিস
যখন আমি কাঁদি,
কেউ বলে তা স্বর্ণ সম
ব্যঙ্গে বা কেউ চাঁদি!
ছবি: সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ১,১৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
দারুন! শুভকামনা ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
টুনি আর চাতকের দারুন ভাব দেখতে পাচ্ছি।
ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
নিজ নিজ অবস্থান জানা আমাদের ও দরকার। অহংকার করার কিছু নেই।
ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
very nice writing
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছোট পাখি তারাও বুঝে তাদের অবস্থান, সীমা। অহংকার পতনের মূল। ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।