অবজ্ঞা

বললো ডেকে ছোট্ট টুনি
বলতো চাতক ভায়া,
আমার চোখে জল দেখে তোর
উত্থলে না কি মায়া?

সবাই বলে তুই বেটা এক
তুচ্ছ প্রাণী হেন,
তোর মায়া ডাক মোদের বিধি
শুনবে খোশে কেন?

বললো চাতক মিছেই ভাবিস
যখন আমি কাঁদি,
কেউ বলে তা স্বর্ণ সম
ব্যঙ্গে বা কেউ চাঁদি!

ছবি: সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ১,১৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. ছোট পাখি তারাও বুঝে তাদের অবস্থান, সীমা। অহংকার পতনের মূল। ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করুন