তিন পাগলের খেল

তিন পাগলের খেল,
কিনছে বা কেউ ঘুরছে মেলায়
থাকতে জেগে বেল।

এক পাগলে চশমা কিনে
ভাবছে সে এক বীর,
আরেক পাগল খোশ পেয়ে সে
মণ্ডা মিঠাই ক্ষীর।
কিনতে দু’জন ফুলের তোড়া
সুযোগ বুঝেই মারছে কোড়া
ভাবছে এ এক মুক্ত স্বাদের
দারুণ মজার ভেল,
তিন পাগলের খেল।

আরেক পাগল ভাবছে বসে
একলা গাছের তল,
এই ভুবনে ঝরছে সদা
হরেক দুখের জল।
ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
ভাবতে কারো বুক ভেসে যায়
এক ফোটা জল ফেলতে বা কেউ
চলছে গড়ে দেল,
তিন পাগলের খেল।

মোট পড়েছেনঃ ৯১৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সুন্দর অনুভূতির চমৎকার প্রকাশ — ফেলছে তা কেউ স্বপ্ন আশায়
    ভাবতে কারো বুক ভেসে যায়
    এক ফোটা জল ফেলতে বা কেউ
    চলছে গড়ে দেল,
    তিন পাগলের খেল।

  2. তিন পাগলের খেল!! তিনজন ভিন্ন ভিন্ন ভাবনার জগতে ডুবে আছে। এটাই বাস্তবতা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি

    1. সুন্দর মন্তব্য পেয়ে মুগ্ধ হলাম প্রিয় কবি।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল নিরন্তর।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন