টেপার মায়ের জ্ঞান (রম্য)

শুনছ তুমি টেপার মাতা
লিখছে গুগল কি?
চন্দ্রতে যে রাজরানী সে
বিশ্বে এলে ঝি!

কও কি ওগো টেপার বাবা
সব পুড়ে হোক ছাই,
চলো তবে আজ দু’জনে
চাঁদের দেশেই যাই!

টেপার বাবা বললো মোদের
মিটবে কি সে আশ!
সেথায় নাকি পুরুষ লোকের
নেই কোন গেট পাস!

আমি না হয় পরেই যাবো
আসলে সুযোগ ফের,
টেপার মাতা বললো ফিকির
পাইনি কি আর টের!

আজ যদি যাই চাঁদের দেশে
তোমায় দিয়ে হাল,
ঠিক তুমি ফের করবে বিয়ে
না পেরোতেই কাল!

মোট পড়েছেনঃ ৮৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. হা হা হা হা। সেটাই টেপার মায়ের জ্ঞান দেখে হয়ে গেলাম অজ্ঞান। পুরুষের ফন্দি ফিকির!!
    চমৎকার রম্য ছড়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. জী প্রিয় কবি
      টেপার মায়ের কাছে কোন ফন্দি ফিকির চলবে না।
      সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. খুব খুশি হলাম আপনাকে পাতায় পেয়ে।
      কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রাখলাম অন্তহীণ।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
      শুভ কামনা অবিরাম।

  2. আজ যদি যাই চাঁদের দেশে
    তোমায় দিয়ে হাল,
    ঠিক তুমি ফের করবে বিয়ে
    না পেরোতেই কাল!

    হা হা হা বিশ্বাস নাইরে পাগলা। মুগ্ধ।

    1. সব জায়গায় সন্দেহ মনির ভাই।
      মূল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. স্বামী ভক্ত টেপার মা
      তাইতো টেপার বাবাকে ছেড়ে কোথাও যেতে রাজি না।
      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. মন্তব্যে মুগ্ধ হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন অন্তহীণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন