মায়ের ভালবাসা

চলতে চলতে হয়তো পথও শেষ হয়ে যায়,
বলতে বলতে কথাও হয়তো শেষ হয়ে যায়।
দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে যায়,
অপেক্ষায় অপেক্ষায় রাতও শেষ হয়ে যায়।
দিন শেষে কিছুক্ষণের জন্য সূর্যও হারায়,
রাত শেষে কিছুক্ষণের জন্য চন্দ্রও হারায়।
একটা সময় মনের আবেগও ফুরিয়ে যায়,
এক সময় নদীর ঢেউও সাগরে হারিয়ে যায়।
স্বার্থের জন্য কিছু ভালবাসাও হারিয়ে যায়। 
কিন্তু মায়ের ভালবাসা কখনোও ফুরায় না,
মায়ের ভালবাসা কোনদিন হারিয়ে যায় না।
আর কোন অবস্থাতেই শেষ হয়েও যায় না।

মোট পড়েছেনঃ ৯৬০জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. মা’ কে নিয়ে আপনার অভিব্যক্তি অতুলনীয়। শ্রদ্ধা ও সম্মান আপনার মায়ের জন্য। পৃথিবীর সবগুলো মা-বাবা তাদের সন্তানের জন্য আশীর্বাদ। আল্লাহ আমাদের পিতা-মাতার হক আদায়ে সচেষ্ট রাখুন। আপনার কি এখনো আছেন?

  2. অসাধারন লিখেছেন।
    আমার কাছে বাবা মা মানে আল্লাহ্ দেওয়া সর্ব শ্রেষ্ট নেয়ামত।
    এদের তুলনা হয় না, বাবা মায়ের ভালোবাসার শেষ নেই।
    তাই বেঁচে থাকতে বাবা,মাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন,সম্মানের, আদবের সহীত তাদের সাথে কথা বলুন।
    ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, মা।

মন্তব্য করুন