ঝর্ণার আঁকা ছবি

(আমার)আপাত বন্ধ দরজার ওপাশে মায়াবী শীতের পরশ,
উঁকিঝুঁকি দিয়ে/দিতে-দিতে সকালের কুয়াশা ভর করে নেমে আসা রৌদ্রোজ্জ্বলতা;
ভাবি,এ ডাক সত্যি না-কী কুহক!
এই যে কামেশ্মরী কবিতার মত মাখো-মাখো মাখামাখি-ডাক, মহনীয় শব্দ নান্দনিকতায়
আলিয়ে পড়া, ইয়াং ইয়াং ভাব!কায়দা-সুন্দর এপ্রোচ, ক্ষণিকের শহুরে আদিখ্যেতা!!

রাতারাতি জিততে শিখে যাব আক্কেল-বে-আক্কেলের মত
ঘুমবো দুপুর পেড়িয়ে সন্ধ্যা নাগাদ,
পৃথিবীর সব লাইব্রেরী কাঁধে/মাথায় তুলে জ্বল জ্বল করে জ্বালিয়ে দেব;

যা কখন-ও হওয়ার/হবার নয় হওয়ার কথা-ও ছিল না,
ঐটা বেষ্ট আছিল,বাতাসে ভাসতে থাকা এমন শব্দ-ব্যঞ্জনে
কিছুই আসে যায়-না, আসবে যাবেও-না।

যা বাজে/পরিত্যক্ত চিঠি-ফিঠি দিয়ে বলে দেয়াই ভাল
বানিয়ে/ফানিয়ে লেখা (এই লেখা)লেখা না,
লেখাদের ভালোবাসায় ঝর্ণার আঁকা ছবি থাকে/লাগে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,৩৯২জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. থাকনা ভাবার্থের ভাবনা রয়ে /সয়ে আদুরে রোদ পরা বারন্দার রেলিং ধরে! লেখাদের ঝর্নায় আঁকা মোহনীয় চিত্রে আপাত মনের ক্ষুধা পরিপূর্ণতায় কোনাকাঞ্চি ভরুক।

  2. লেখকের ক্ষুধা সে যে বড় ক্ষুধা। এই শীতে রৌদ্রের উষ্ণতার পরশ মেখে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে পৃথিবীর সব লাইব্রেরী আয়ত্ত করে লিখে যান এমন চমৎকার কবিতা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. লেখক তো হতে চাই-ই। আর হতে পারিনি বলেই এত এত আক্ষেপ-প্রচেষ্টা!!
      এই চেষ্টার মাঝেই রৌদ্রের উষ্ণতা খোঁজার অবিরাম ইচ্ছে।
      ভাল থাকুন।

  3. লেখা লিখলেই তার গ্রহণযোগ্যতা হবে এটা ভাবা ভুল। যারা ভাবেন (আমি সহ) নিজের লেখার মান বাড়াতে করনীয় সব কিছুই করতে হবে। না হলে পাঠকের কাছে সেই লেখা মুখ থুবড়ে পড়বে। আমি এটাই মনে করি।

    শুভকামনা ভাই।

  4. লেখা নিজের জন্য আগে। সবসময় সবার মনমত হয়ত হবেনা। তা বলে কলম তো আর থামানো যাবেনা।
    শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹

  5. শীতে রৌদ্রের উষ্ণতার পরশে এমন অনেক সুন্দর সুন্দর কবিতা, অনুভূতি লিখে যান, আর আমরা পাঠকরা মুগ্ধ হয়ে পড়ি,শুভকামনা ভাইয়া।

মন্তব্য করুন