ঝুঁকে-যাওয়া জীবন

 

সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,
হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,
পরিযায়ীর মত, আস্তে ধীরে;
লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।
সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে
সময়ের বাঁকে বাঁকে।

বুকের মাঝে জেগে থাকে ঘুম, নির্ঘুমের মত,
ঘুম, ঘুমাও এবার নির্বিঘ্নে, সময় জেগে থাকুক খোলা-বন্ধ চোখে,
ব্যগ্রতা-সংযত অপেক্ষা-হৃদয়ে;
ঝুঁকে-যাওয়া/ঝুঁকি-নেয়া সংক্ষিপ্ত জীবনে,
ঘুম জাগরণের মাঝে জ্বল-জ্বল করে জন্ম নেয়
আরদ্ধ এক প্রতিজ্ঞা অনবদ্য শৌর্যের অদৃশ্য বিশ্বাসে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১,১৮৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. সাধ ছিল, স্বপ্ন ছিলো নাছোড়বান্দার মতো সেগুলো ছুটতে চায় পূর্ণতার আশে এবং পূর্ণ হবেই এই দৃঢ় বিশ্বাস বহাল রাখতেই হবে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়

    1. সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,
      হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,
      পরিযায়ীর মত, আস্তে ধীরে;
      লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।
      সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে
      সময়ের বাঁকে বাঁকে।
      আহা!
      কি ভালো লেখনী, দাদা।

  2. লাফিয়ে ওঠা হৃদয়কে বেঁধে রাখতে হবে, যেন অন্য কোথাও যেতে না পারে।

    এত সহজ করে লিখলে তো বুঝে যাবো সব কিছুই 🙂
    শুভ কামনা।

  3. জীবনের সব আশা ও স্বাধ পুরন হয় না।
    তবুও চাইতেই হয়।
    মনোমুগ্ধকর কবিতা।
    শুভ কামনা রইলো ভাইয়া।
    শুভ সকাল

  4. মানব মনের সহজাত প্রবৃত্তি আর নিষ্ঠুর নিয়তি আজন্ম কাল সাংঘর্ষিক,
    স্বপ্নরা স্বপ্ন বুননে ব্যস্ত থাকুক আর নিয়তি তার সময়কে বয়ে চলুক,
    আমরা শুধু পুতুল নাচের দর্শক, কিংবা অধিনায়ক।
    জীবন চলুক জীবনের নিয়মে।
    স্বপ্নের সর্গ ধরা দিবে একদিন দেহ – প্রাণে।

    আপনার সুন্দর কবিতা পড়ি আর বিমোহিত হই।

মন্তব্য করুন