কুয়াশার উঠান

কুয়াশা জড়ানো একটা চাদর হারিয়ে গেছে-
কোন শীত উষ্ণ বুকে! যত বার শীত আছে-
তত বার খুঁজতে থাকি- ভরা শীত পূর্ণিমায়
কিংবা অমাবস্যার রাত; অথচ তারা অন্যকিছু
ভেবেই চল্লো- সজাপথে এতটুকু হাঁটল না-

কত বাহানা মনে ধরেই রাখলো- তাহলে কথায়
হারানো চাদর- খুঁজব কথায়- উঠানে খর পুড়ানো
কুয়াশায় কাপনো সকালটা আর খোঁজে পাই না।

খুঁজতে খুঁজতে কথায় জানি এসে ধাক্কা লাগল
পাঁজর জুড়ে- হাঁলকা পাজর ব্যথায় চিনচিন করে উঠলো-
তবুও একদিন খৃুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।

০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০
—————————————-

মোট পড়েছেনঃ ১,৩৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. একদিন সকল খোঁজের সমাপ্তি আসে। কাঙ্ক্ষিত চাদর হাতে চলে আসে নিজ তাগিদে।
    বানানের ব্যাপারে একটু খেয়াল করুন প্লিজ।
    শুভ কামনা 🌹🌹

  2. তবুও একদিন খৃুঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
    সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
    শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।….

    অসাধারণ লিখলেন ভাই।

মন্তব্য করুন