সময়কাব্য

 

সময়টা কোথায় হারিয়ে যায়, জানো কি কেউ?
প্রণয়ের মায়াডোরে, স্নেহের আঁচলে- যায় কি বাঁধা তারে?
ক্যালেন্ডারের পাতাগুলো নতুন বইয়ের মোড়কে আসন পাতে;
চলন্ত চলচ্চিত্রে কতজন আসে যায় ,
ক’জনার খবর রাখি সময়ে-অসময়ে?
সে-ও কি নতুন করে অন্যখানে প্রেমের বাসর গড়ে মানব-নীতি মেনে?
স্থির দেয়ালে ঝুলন্ত সময়টা কোন সে গাঁথুনিতে আটকে রয়?
ঋতুর পালাবদলে সময়ের হাতেখড়ি হয়েছিল কোন সে সাধনে?
ঢেউয়ের ভাঁজে ভাঁজে কোন সে মোহনায় হারায় অতল গহ্বরে?
শুক্লা ও কৃষ্ণ পক্ষের আলো-আঁধারিতে মেঘের নায়ে পারাপার -সময়ের!
স্বপ্ন-দুঃস্বপ্নের দোলাচলে সময় কি থমকে যায় ক্ষণিকের তরে?
অচ্ছ্যুত/অধরা সময়-ট্রেনের পিছনে ছুটছি প্রতিনিয়ত।

ছবি- নেটের

মোট পড়েছেনঃ ১,০৬২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. দিদি ভাই সত্যি আপনার সাথে এটি আমার ও প্রশ্ন সময় কোথায় হারিয়ে যায়?
    বয়স বাড়ার সাথে সাথে এ বোধটুকু মনে হয় কমবেশি সবাইকেই ভাবায়..
    তবুও আমরা ছুটছি ছুটতে হয় তাই।
    সুন্দর কবিতা লিখেছেন দিদি ভাই।

    1. ঠিক বলেছেন।বয়স বাড়ার সাথে সাথে চিন্তা/ভাবনাগুলো কেমন যেন বেরসিক হয়ে যায়। প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹🌹🌹🌹। ভালো থাকুন নিরাপদে থাকুন

    1. সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। সময়ের সাথে হারিয়ে যাই কিন্তু সময় রেললাইনের মতো সমান্তরাল বয়ে চলে, ধরা দেয় না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  2. অচ্ছ্যুত/অধরা সময়-ট্রেনের পিছনে ছুটছি প্রতিনিয়ত
    ভুজুং ভাজুং আর আড়বাঁশীর উজার সুরের মোহন জালে
    মেঘ-নৌকার মৌন-পাহাড়ায়!!
    তাও
    কত কী মন চায় মন-উজার বাহানাতে!!

    1. ঠিক ঠিক। চমৎকার মন্তব্য এর জন্য অফুরন্ত ধন্যবাদ আপনাকে। মন-উজান বাহানাতে বাঁধ নির্মাণ করতে হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  3. সময় শেষ হওয়ার এটাই নিয়ম। তারপরও আমরা ছুটছি কিছু করার নেই। এভাবেই একদিন পরিসমাপ্তি ঘটে।
    শুভ কামনা দিদিভাই।😍😍

    1. অসংখ্য ধন্যবাদ আপু। সময় এভাবেই কখন যে ছুটির ঘন্টা বাজিয়ে দেয়। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন

  4. অবিরাম ছুটে চলা সময়-ট্রেনের হাতল ধরার আগেই পার হয়ে যায় এক স্টেশন হতে অন্য স্টেশনে।
    হাতে জমানো টিকেট গুলো পরিহাস করে,
    কেন কিনেছিলে অধরা সময়ের দামে!?

    1. এতো সুন্দর মন্তব্যের জন্য একরাশ লাল গোলাপের শুভেচ্ছা ও শুভকামনা রইলো 🌹🌹🌹🌹। ভালো থাকুন নিরাপদে থাকুন । ভালোবাসা অবিরাম

  5. সময় বাঁধা গেলে তো বিশাল প্রাপ্তি হতো,
    বাঁধা যায়না বলেই মানুষের এত হাহাকার।
    অনেক প্রশ্ন কেবল করাই যায়, এর উত্তর মেলেনা।

    কবিতা অনেক ভালো হয়েছে ছোটদি,
    শুভ কামনা।
    ** ব্লগে কম দেখি কেন?

    1. অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। হুম একটু সমস্যায় আছি আর ফেবু থেকে লগ আউট হলেই ব্লগ থেকে ও লগ আউট হয়ে যায় তাই কম মনে হচ্ছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল দাদা ভাই

  6. সময়ের সাথে সাথে আমরা নিজেরাও হারিয়ে যাই সময়ের অতলে। একটা সময় দেখা যায় আমরা আবার অতীতেই ফিরে যেতে চাই।

    চমৎকার লিখেছেন দিদিভাই।

  7. সময় বৃদ্ধ যাযাবর হলেও। বন্ধ করে রাখলেও দুইবার সঠিক সময় দেয়। 6/12। যদি ঘড়ির কাঁটা স্থিরও হয়। আর এজন্যই ছুটে চলা!

    1. দাদা আমাদের অনিয়মিত হয়ে গেলেন,
      মাঝে মাঝে উঁকি দিয়ে জানান ‘তিনি আছেন’।
      দাদার ছন্দের মন্তব্য খুঁজে ফিরি,
      অবশেষে এলেন তিনি সোনেলার বাড়ি।
      অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা;
      ভালো থাকুন সুস্থ থাকুন রইলো শুভকামনা।

  8. -আমরা কোন এক সময় কোন একস্থানে মিলিত হয়ে পৃথিবীতে এসেছি আবার হয়তো বা সেখানেই প্রত্যাবর্তনে মহা প্রলয়ের অপেক্ষায়।
    চমৎকার কবিতা।ভাবনাগুলো সত্যিই অমুল্য।

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো লাগলো মন্তব্য পেয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা

মন্তব্য করুন