হেমন্ত এলে

হেমন্তের  শেষে নবান্নের ঘ্রাণ

হিম শীতল হিজলে প্রাণ

শাখে  সবুজ পাতা, কাননে কুঁড়ি

আগমনী শীতের বারতা, কাতর বুড়ি

সোনা ঝরা রোদে শিশির মাখা

হেমন্তের বিকেলে আলপনা আঁকা

প্রেয়সীর চুলে সুগন্ধি বেণী

সর্ষে ফুলে প্রকৃতি যেন ঋনি

হাস্নার সুবাসে,  মাধুরী আসে নেমে

কবি প্রেম, অনন্তকাল এখানে আছে থেমে

বিরহ গাঁথা, কত কথা বুকে জমা

হেমন্ত যায়,  হেমন্ত আসে,  আসে না প্রিয়তমা

তার লাগিয়ে কাঁদে প্রাণ, বাঁধে স্বপ্ন বুকে

হেমন্ত এলে, প্রকৃতি জাগে বৈরী অসুখে  ।

 

রচনা কাল  ঃ ১২/১১/২০২০

ঢাকা

মোট পড়েছেনঃ ১,১০১জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. ঋতুর পালাবদলে সময়ের হাত ধরে অপেক্ষায় থাকি তবুও সে আসে না, কাছে ডাকে না। খুব ভালো লাগলো কবিতা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. প্রিয়তমা আসবে আসবে,
    প্রিয়তমা আসার পরের কবিতা দিতে ভুলবেন না আবার।
    হেমন্তের কবিতা ভালো লেগেছে খুব।
    শুভ কামনা।

মন্তব্য করুন