“নিজেই বুঝি নি”

২ দিন ধরে দেখা হবে ভেবে হাতের সবকাজ শেষ করে ফেলেছি, মনে মনে প্রিপারেশন ও নিয়েছি একটু বেড়াতে যাব বলে। আসলে করোনার কারনে বেশী বের হওয়া হয় না তাই ভাবলাম তুমি আসলে একটু বের হব।কিন্তু তুমি জানালে তুমি সারাদিন অনেক ব্যস্ত থাকবে,তাই ভাবলাম থাক পরে দেখা করব,তুমি হয়ত সত্যি ব্যস্ত।কিন্তু পরক্ষনেই জানলাম তুমি যতই ব্যস্ত থাক,তুমি কিন্তু তোমার ভালোলাগার মানুষের সাথে বেড়াতে গিয়েছিলে।কেউ কারো জায়গা নিতে পারে না,প্র‍্ত্যেকের জায়গা আলাদা,ভালোবাসাও আলাদা, কিন্তু তবুও অবচেতন মন সব স্বাভাবিক জানা সত্বেও খারাপ হয়ে গেল। কিন্তু পরক্ষনেই মনকে বুঝিয়ে নিলাম না দীপ্তি এরকম কর না?এর আগেও তুমি ঘুরেছ কিন্তু আমার একদম খারাপ লাগেনি বিশ্বাস । আজ অবচেতনেই একটা ধাক্কা পেলাম,হয়ত তুমি জানতেও পারলে না।কিন্তু আমার রাগ করাও অস্বাভাবিক। আসলে আমি বুঝিই নি,,, আমার তোমার প্রতি কোন রাগ ও নেই। আমার ভালোবাসাও আমি কাউকে প্রকাশ করতে পারিনা কখনো। হয়ত প্রত্যাশাও বেশি হয়ে গিয়েছিল।আসলে” ঘর পোড়া গরু মেঘ দেখলেই চমকায়”।  ভার্সিটি লাইফে আমার খুব বেস্ট বান্ধুবী  ছিল ,তার নামটা আজ নাই বলি তবে  ওর কাছ থেকে এত বড় ধাক্কা খেয়েছি যা আজও আমায় কুরে কুরে বিনাশ করে,আজ ও সেইসব দিন মনে পড়লে আমার জীবনের ৫ টা বছর কেড়ে নিয়েছে ভেবে শরীরে কাঁটা দিয়ে ওঠে।  আজ একটা ছোট ঘটনার জন্য অনেক পুরনো কথা মনে পরে গেল। সেইসব দিন যে দিনগুলোতে খুব আনন্দে কাটিয়েছিলাম কিন্তু কিছু অনান্দকর ঘটনা বুকে বিঁধে আছে এখনো। সেইসব মনে করলেই,,,,,,,,, আর কোন পুরনো দিনের অপ্রিতিকর  কথা ভাবতে চাই না,কোন প্রত্যাশাও করি না আজ।কারন প্রত্যাশাই মানুষকে ধ্বংস করে। মানুষের সময়গুলো ও নষ্ট করে দেয়। সেইসব স্মৃতি মনে রাখা ভালো যেগুলো সারাজীবন আনন্দ দেয়, সুখ দেয়। তবে যখন বুঝি যে কারো কাছে আমার গুরুত্ব শেষ তখন সেই জায়গা থেকে আজীবনের জন্য চলে আসি। ভালোবাসা সেই একইরকম থাকে শুধু কোন যোগাযোগ থাকে না। ঠিক যেমন তোকেও ছেড়ে দিয়েছি ১০ বছর হল,কিন্তু বান্ধুবী তুই যেখানেই থাক ভালো থাক এটাই চাওয়া।তোর প্রতি আমার অনুভূতিও একইরকম আছে তফাৎ তুই কিছু জানিস না কারন যখন তোকে উজার করে সব দিয়েছিলাম তখন গুরুত্ব দিস নি। থাক সেসব কথা শুধু আমার কাছে। আজ খানিকটা প্রকাশ করলাম এই সোনেলায় নির্দ্বিধায় কারন সোনেলা তোকে জানাবে না আমার এই কথা।

তাই আর কোন সম্পর্কে কখনও এভাবে জড়াতে চাই না, কারন এতে কষ্ট পেতেই হয়।

তাই নেই কোন প্রত্যাশা কারো প্রতি,সবাই যে যার মত ভালো থাকি সবার জায়গায়।

মোট পড়েছেনঃ ২,৬৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. আহারে! কোন পোড়া মুখো আমার লক্ষীপক্ষী বোনটাকে কষ্ট দিল? নাম বল, ঝাটা মেরে ফকফকা করে ফেলব।
    বাই দ্যা ওয়ে সাক্ষাতে শুনব।
    আর গুরুত্ব ও ভালোবাসা সময় না দিলেই হয়না। ব্যস্ততা থাকলে কি করা যাবে? একটু টাইম নাও দাও ঠিক হবে।
    শুভ কামনা। শুভ সকাল সাথে ভালোবাসাও।

      1. তাই আর কোন সম্পর্কে কখনও এভাবে জড়াতে চাই না, কারন এতে কষ্ট পেতেই হয়।***
        কাউকে বেশি চাইতে নেই। আসলেই কষ্ট হয়।
        আমাকেও বড্ড বেশি জ্বালাচ্ছে একজন॥

      2. তোমার কানেকশন বেশ ভালো বোঝা যাচ্ছে। আজ সেটা চরম আকারে প্রকাশ পেল। তো কানেকশান কে বলে দিও একটু আধটু ভালোযেন আমাকেও বাসে। না হলে সব ছেড়ে ছুঁড়ে বাংলা নিয়ে হারিয়ে যাব। হাঁসের মাংস সত্যিই মিস করেছি।

    1. কানেকশন দূর্বল হয়ে গেছে বেহনা🤪🤪এইজন্য যা লিখছি তাই ভুল।আর বাংলার কাছে গেলেও তোমাকে আসতেই হবে আমার কাছে😀সব কানেকশনের লাইনতো ক্লিয়ার না🤪🤪সুতরাং,,,,,অতঃপর এটাই ❤️❤️❤️

      1. তোমার কানেকশান তো ঠিকঠাক॥ কারন মন্তব্যের ঘরে তো দেখছি একজোড়া। আহা! এলোমেলো কষ্ট। কারওটা কেড়ে নিলে এমনই হয়। আমি বাংলার সাথেই ঘুরব।

  2. স্মৃতিই এক মাত্র বিষয় যাকে কেন্দ্রে রেখে আমরা হাসি/কাঁদি।
    এটি আমাদের সাথেই থাকে।
    দুঃখের স্মৃতি লিখতে গিয়ে কিছু টাইপো হয়ে গেছে, একটু খেয়ালে নিন।

  3. সুখদুঃখ নিয়েই আমাদের প্রতিটি মুহূর্ত তাই স্মৃতিগুলো ও এ দুটো নিয়েই তৈরি। সুখ স্মৃতি মনে করে আনন্দে ভাসি আবার দুঃখের স্মৃতিতে অশ্রুজলে ভাসি। সুখের স্মৃতি মনে করে আনন্দে থাকি সবাই তাতে সবার জন্যই ভালো। ভালো লিখেছেন আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরত

  4. প্রিয় মানুষের দেয়া কষ্ট অনেক বেশি পীড়া দেয় সারাজীবন। ভোলা যায় না, তবুও ভোলার চেষ্টা তো করা যায়!
    ভালো থাকুন আপু সবসময়।

  5. আমরা আনন্দের স্মৃতি গুলো মনে রাখতে চাই, কিন্তু স্মৃতিরা খুব স্বেচ্ছাচারী, কখন কোনটা এসে উদয় হবে আগেভাগে বলা মুশকিল! আজকের লেখা কিছুটা এলোমেলো মনে হলো।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. আপু আজকে আমি নিজেই পুরনো স্মৃতিতে এলোমেলো হয়ে গিয়েছিল তাই লেখাও এলোমেলো হয়েছে। আপনার চোখ যে এরিয়ে যায় নি এইজন্য খুব ভালো লাগল। কারন আপনি অনেক মনোযোগ দিয়ে অনুভব করেন ভালো লাগল আপু,ভাল থাকবেন।

  6. স্মৃতি থেকে পালিয়ে বাঁচা যায় না তাও যদি হয় বিরহের, কষ্টের, যন্ত্রণার স্মৃতি তবে তো কথাই নেই। যতোই ভুলে থাকার চেষ্টা করি না কেন তবুও স্মৃতি গুলো মনের মধ্যে আঁকিবুঁকি করবেই

  7. স্মৃতিকথা কখনো কাঁদায় কখনো হাসায়। পিছে রেখে যায় দীর্ঘশ্বাসের লম্বা ফর্দ। তবু এসব নিয়েই বেঁচে থাকা আমাদের।

    ভালো থাকুন সবসময়।

  8. স্মৃতি জীবনের অংশ । যা কিনা আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে। তবুও বাস্তবতার বেড়াজালে পথ চলতে হয়। কিছু স্মৃতি আনন্দের বন্যা বয়ে যেতে পারে।আবার কিছু স্মৃতি কষ্টের পাহাড় তৈরি করতে পারে।আর এই সুখ দুঃখের গল্প মেলায় জীবন তরী বেয়ে চলতে হয়।
    ভাল থাকুন নীল পরী,শুভ কামনা সব সময়।

মন্তব্য করুন