শির শিরে হেমন্ত হাওয়া

 

আকস্মিক ঘূর্ণির মত বিস্মিত আবেগে
দূরাগত স্পষ্ট-অস্পষ্ট এক ডাক শুনতে পাই,
একটু কাব্য-কথা-ভাবনার, ইন্দ্রজালের মত;
গোধূলিতে ফেলে রাখা এক টুকরো আলোতে,
খামখেয়ালী দীর্ঘশ্বাসের এ যেন এক দীঘল আশীর্বাদ;
হেমন্ত-ডাকা শিশির সকালের শির শিরে হাওয়ার
সুখ-আবেশের ঝিকিমিকি আলোর জলস্রোতে।

সব পেয়েছির প্রাসাদ না হোক, না হোক দিগ্বিজয়,
একটুখানি ক্ষীণ আওয়াজ, হৃদয়ের রুপালী পর্দায়
শব্দহীন কোমল সবুজ স্তব্ধতা নিয়ে আসে
ম্লান-দীর্ঘশ্বাস শেষে;

নির্বিকার অদৃষ্ট রেখার শেষ প্রান্তে বিধিনিষেধের
একজন বেড়ি-পড়া ছাপোষা বিদীর্ণ মানুষের
আত্মদানের স্বস্তির চঞ্চলতা।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮১০জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. তাহলে শেষমেষ ব্যাতীক্রমি শরত বিদায়ের আগমনী বাতাসের আর শিশির ভেজা ঘাসের বুক দখল করতে হেমন্ত উঁকিঝুঁকি মারতে চলেই এলো।

  2. নির্বিকার অদৃষ্ট রেখার শেষ প্রান্তে বিধিনিষেধের
    একজন বেড়ি-পড়া ছাপোষা বিদীর্ণ মানুষের
    আত্মদানের স্বস্তির চঞ্চলতা।***
    শুভ কামনা। শুভ সকাল।

  3. “হেমন্ত-ডাকা শিশির সকালের শির শিরে হাওয়ার
    সুখ-আবেশের ঝিকিমিকি আলোর জলস্রোতে।”
    হেমন্ত এলো বলে ছবি দেখে লেখা।
    নাকি লিখেই ছবি আঁকা।
    ভাল লাগলো। শুভ কামনা।

  4. এখনো হেমন্তের শির শির বাতাস খুঁজে পাইনি তবে আপনার সুন্দর লেখনীতে হেমন্ত অনুভবে বুঝে নিলাম। স্বস্তির চঞ্চলতা দ্বিগুন বেড়ে যাক। শুভ কামনা রইলো অহর্নিশি। ভালো থাকবেন ভাইয়া

    1. পাবেন পাবেন, শির শিরে বাতাস কিন্তু এসে গেছে, উত্তরের জানালায় একটু উঁকিঝুঁকি দিন।
      অবশ্যই স্বস্তি এসে যাবে, এসে গেছে।
      ভাল থাকবেন।

  5. একটু কাব্য- কাথা- ভাবনার , ইন্দ্রজালের মত
    গোধূলিতে ফেলে রাখা এক টুকরো আলোতে,
    খামখেয়ালী দীর্ঘ শ্বাসের এ যেন এক দীঘল আশীর্বাদ।
    বাপরে! কি সুন্দর শব্দ চয়ন।হেমন্ত– আপনি — আপনার লেখা
    এক অপরুপ শোভায় পরিণত। বেশ ভাল লাগলো। শুভ কামনা সব সময়।

মন্তব্য করুন