মধ্যরাতের শাঁকচুন্নি

 

নিভে-যাওয়া-সূর্য-কালে
কী-আর করার/ভাবার থাকে,
সটান পরিপাটি মুগ্ধতার নিঃশব্দতায়;

ইচ্ছে ঘুড়িরা উড়ি উড়ি করে, উড়বে বলে
বিফলের টান-টান স্রোতে ভেসে গেছে
না-বলে না-কয়ে,
ডুবে যাওয়া –ভেসে যাওয়া
ডুবে/ভেসে যেতে যেতে স্নিগ্ধ স্পর্শের
রেশ এখন-অ, এই উপচে পড়া দু’কুলে।

যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের
দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে
ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে
সময় করে হিসেব নেব কড়ায়গণ্ডায়;

সে-বারে
রঙ্গিন পালের স্রোত মাঝিকে জিজ্ঞেস করেছিলাম,
ফিরতে পারবে তো? বলেছিল শক্ত করে,
কক্ষন ও না;
মনে মনে ভাবি, বেশ তো, তাই যেন হয়!
এমন কথার জয় জয়কার যেন হয়।

মাঝরাতে ঘুম ভেঙ্গে অবাক বিষ্ময়ে দেখি
আবছায়া মত, ছত্রিশ-পাটি দাঁত মেলে
হেসে বেড়াচ্ছে এক কুহকের শাঁকচুন্নি।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৭৭৩জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. ওদের দাঁত বাহান্ন পাটি ও হতে /দেখাতে পারে, ব্যাপার না কোন।
      স্বপ্ন দেখতে হবে কেন! ওরা তো আমাদের সাথে সাথেই পাশে পাশেই আছে/থাকে, দেখি বা না দেখি।
      ভাল থাকবেন।

      1. আপনি/আপনারা (প্রায় সমগোত্রীয়) এদের(বাহান্ন পাটিদের) দেখতে পাবেন-না ,
        তবে হোঁৎকা মামদো, মেছো, গেছো ভুতদের হর হামেশাই পাবেন, পাশে পাশে !!
        দুয়া কিন্তু চালু থাকবে।

      2. সে আমি সবসময় চালু রাখি/ রাখবো না চাইলেও।
        হোঁৎকা মামদো, মেছো, গেছো ভুতদের হর হামেশাই পাবেন, পাশে পাশে !! এদের অস্তিত্ব নিয়ে সংশয় থাকলেও কল্পনায় তো সবই সম্ভব তাই না

        আচ্ছা যা হোক। ইচ্ছে করে জ্বালানোর জন্য আমি দুঃখিত ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  1. আপনার ঝাড়ফুকের দরকার আছে আপনার এতো সুন্দর লেখনীতে শাকচুন্নী , ভুত, প্রেত এসব আসে কেন!! বিষাদ আনন্দের হিসাব করে কি লাভ বিষাদের পাল্লাটাই ভারী হবে? ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর

  2. “যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের
    দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে
    ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে
    সময় করে হিসেব নেব কড়ায়গণ্ডায়;”
    আমরা সবাই কবির মতো
    সময় গুনি আশায় আশায়।
    মধ্যরাতের শাঁকচুন্নির বিষন্নতায়।
    ভাল থাকবেন শুভ কামনা।
    ( যত্ন-অবহেলায়। নাকি অযত্ন-অবহেলায় হবে বুঝা বড় দায় )

  3. মাঝেমধ্যে ইচ্ছেরা মুখ ফিরে থাকায়।
    তবুও ইচ্ছে নিয়ে বাঁচতে হয়।
    এসবের মাঝে শাঁকচুন্নি কেমন করে প্রবেশ করলো,দাদা?

  4. শাকচুন্নির তো ভাবের রাজ্যে যাতায়াতের বড় শখ!
    হিসেব আমিও নেবো ভাবি, কিন্তু আলগোছে পড়েই থাকে সব।
    কবিতা ভীষণ ভালো লাগলো ভাইয়া।

    1. খুব সাবধান, এদের থেকে, ভুজুং ভাজুং দিয়ে মাথা আউলা করে দিয়ে মজা লয়।
      জীবনের হিসেবে অবহেলে পড়ে পড়েই থেকে যায়।
      ভাল থাকবেন।

  5. ভয় মনে থাকলো শাঁকচুন্নি রাতে গো হানা দিবেই।
    ভয়কে জয় করুন। ভালো থাকুন। গান শুনুন। ব্যয়াম করুন। রিল্যাক্স। এবং ঘুম দেন শান্তির।
    শুভ কামনা

মন্তব্য করুন