অভিশাপগুলো কুকুরদের প্রতি

 

ঐ যে কতক কুকুর দেখ রাস্তা দিয়ে হেঁটে যায়
রাত এলো কি দুপুরবেলা আলোর রেখা কেটে যায়
ঐ যে দেখ কুকুরগুলো শুকতে থাকে গন্ধ মা’র
একবারও সে ভাবে নাকো ওরা মা-বোন-মেয়ে কার

শকুনগুলো ভাগাড়পানে যেমনে খোঁজে গরুর লাশ
কুকুরগুলো তেমন দেখে আমার মায়ের চতুর্পাশ
জিহ্বা দিয়ে লালা ঝরে মাথা নেশায় বিকৃত
হামলে পড়ে বোনের উপর কর্ম করে ধিকৃত

দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।
কার্তিকের ওই কুকুরগুলো নিধন কর বিষ দিয়ে
নইলে খাবে রাষ্ট্র – জাতি ইচ্ছে মতো শিষ দিয়ে।

মোট পড়েছেনঃ ১,২০৩জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. চমৎকার ভাইয়া। এরা কুকুরের চেয়েও অনেক অনেক অধম, নিকৃষ্ট। কতটা পাশবিক, নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে ভাবতেই গায়ে কাঁটা দেয়। এদের মধ্যে কি এতটুকু মা, বোনের কথা মনে আসেনা? মাঝে মাঝে মনে হয় এরা এ সমাজের, পৃথিবীর নয় অন্য গ্রহের বাসিন্দা। কিভাবে পারে এতোটা নিকৃষ্ট, নির্মম হতে!! শুভ কামনা রইলো

  2. এদেরকে কুকুর বলতেও বাঁধে। কুকুরেরও চরিত্র আছে। এদের উচিত বিবস্ত্র করে গাছের সাথে ঝুলিয়ে তিলে তিলে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা।

  3. “দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
    হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।”
    পথের ধারে দাড় করিয়ে শিশ্ম কেটে করো বঞ্চিত।
    ভাল লিখলেন। শুভ কামনা।

  4. একের পর এক ঘটনা ঘটছে। ফাঁসি হচ্ছে। তারপরও কুকুরদের লজ্জা ভয় কিছুই নেই।
    অনেক কিছু বলা দরকার। বললে আমারেই ধরে নিয়ে যাবে।

  5. নরপশু হায়েনাদের কঠোর শাস্তি চাই। বিচারের দীর্ঘসূত্রিতা রোধে দায়িত্বশীলদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    ভালো থাকুন ভাই।

  6. কিভাবে এই কুকুর দমন হবে জানিনা ভাই,
    এত এত ঘটনার পরেও রাষ্ট্র নির্বিকার।
    ১৯৯১ সন হতে দেশের প্রধানমন্ত্রী নারীরা, অথচ নারীত্বের অপমান দমনের জন্য কঠোর আইন নেই।
    গত কয়েকদিনের ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেছি।

    শুভ কামনা আপনার জন্য।

মন্তব্য করুন