এমনই বসন্ত

কি দেখছ অমন করে- তোমাকে?
আগে দেখনি?- প্রতিদিন ই তো দেখি।
তাহলে- দেখে দেখে শেষ করতে পারিনা;
আমার অ-সৌন্দর্য,নাকি শেষ বসন্ত- উমহুম!
কি তাহলে? বসন্তের শেষ কি আছে,তাও তোমার!

দেখনা,দেখনা বেহায়া বলবে?- বললে বলুক।
অসভ্য,ন্যাওটাএকটা- দূর! আমার তো কানই নেই।
এমন?- জানোনা,প্রেমের অন্য নাম বেহায়াপনা।
তর্ক বাগিস হয়েছ ?- তর্কটাও তো আমাদের প্রেম।

কামনা বাসনা- দূর! প্রেমে ওসব থাকেনাকি?
এভাবে কতদিন?-শেষেরই তো পথে!
কিরকম?-বুঝনা পাগল তারপর স্বর্গে গেলেও॥
পিছু ছাড়ছ না তাহলে?- উমহুম।

পাগল একটা?- সেজন্যই তো আছি,থাকবও।
প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।

বলবে কিছু আর?- চোখে চোখে বলছি তো!
কি দুষ্টু! -বুঝেছ তাহলে?
বলে দেব কিন্তু?-উমহুম,ভালোলাগা কেউ কাউকে বলেনা।
অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- হুমম!
তাহলে চল দুজনে পুড়তে থাকি- হুম,একেবারে অনাদি অনন্তকাল

মোট পড়েছেনঃ ১৮৬জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. কবিতাটিতে যে ভাবে সৌন্দর্যকে তুলে ধরেছেন তাতে করে কি একবার দেখলেই মন ভরে? তাইতো প্রেয়সী বলছে। কি দেখছো?
    আগে দেখনি?
    খুহ সুন্দর কবিতা।

    1. কি দেখছ অমন করে- তোমাকে?
      আগে দেখনি?- প্রতিদিন ই তো দেখি।
      তাহলে- দেখে দেখে শেষ করতে পারিনা;
      আমার অ-সৌন্দর্য,নাকি শেষ বসন্ত- উমহুম!
      কি তাহলে?বসন্তের শেষ কি আছে,তাও তোমার!
      দেখনা,দেখনা বেহায়া বলবে?- বললে বলুক।
      অসভ্য,ন্যাওটাএকটা- দূর! আমার তো কানই নেই।
      এমন?- জানোনা,প্রেমের অন্য নাম বেহায়াপনা।
      তর্ক বাগিস হয়েছ ?- তর্কটাও তো আমাদের প্রেম।
      কামনা বাসনা- দূর! প্রেমে ওসব থাকেনাকি?
      এভাবে কতদিন?- শেষেরই তো পথে!
      কিরকম?- বুঝনা পাগল তারপর স্বর্গে গেলেও॥
      পিছু ছাড়ছ না তাহলে?- উমহুম।
      পাগল একটা?- সেজন্যই তো আছি,থাকবও।
      প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
      কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।
      বলবে কিছু আর?- চোখে চোখে বলছি তো!
      কি দুষ্টু! – বুঝেছ তাহলে?
      বলে দেব কিন্তু?-উমহুম,ভালোলাগা কেউ কাউকে বলেনা।
      অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- হুমম!
      তাহলে চল দুজনে পুড়তে থাকি- হুম,একেবারে অনাদি অনন্তকাল।****
      এভাবে লিখেছিলাম॥ পোস্ট করার পর দেখি ক্যামনে আউলায় গেল ।বুঝলাম না।

  2. ভালোলাগা কেউ কাউকে বলেনা।
    অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- দারুন বলেছেন তো। ভালো লাগলো। শুভ কামনা অফুরন্ত

  3. খুনসুটি হলো প্রেমের তরকারিতে লবন দেয়ার মতো। বুঝতে পারছি আপনি পাঁকা রাধুনি।
    উম হুম এর চক্করে যেই ঘুরান্টি দিলেন, ভয় পেয়েছি!

    কথপোকথন দিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আরো লিখুন। শুভ কামনা 🌹🌹

    1. জবাব ঠিকঠাক দিতে হবে।এটাকে বলে প্রফেশনাল হওয়া।কবিতা,রোমান্স,রোমান্টিকতা কমেন্ট করা,নেয়া সব তো দেখে দেখে শিখছি।না হলে যে তাকিয়ে দেবেন।
      ***পাকা রাঁধুনি প্রপোজ করল একসেপ্ট করলেনই না। তারমানে অতটা হতে পারিনি।****
      ভালো থাকবেন। শুভ কামনা।

  4. প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
    কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।
    দারুণ লেগেছে। বাস্তবতা এমনি
    কেবল পাগলেরাই পারে পাগলের মতো ভালোবাসতে

মন্তব্য করুন