নেরি কুকুর ও বাচ্চারা

দুটো বাচ্চা আর নেরি কুকুরটা,

দাঁড়িয়ে থাকে আমার দরজায়

মাঝেমাঝে খাবার বিস্কুট দিলে,

কু কু করে লেজ নেড়ে নেড়ে খেয়ে নেয়।

বাচ্চারা একটু বড় হলে,

শোয় আমার ঘরের সামনে

এক সকালে আমার জুতা জোড়া নেই,ওরই কাজ॥

এরপর প্রায়ই থাকতো না,

রাগ হল ওর উপর তাড়িয়ে দিলাম

তারপর আর কোনদিনই আসেনি,

অনেক ডাকলেও না;

সামনের ফাকা জায়গায়  শুয়ে থাকে চুপচাপ।

জুতা,স্যান্ডেল  কোনটাই নেয় না শুধু-

মধ্যরাতে ডেকে উঠে অজানা সুরে,দীর্ঘ সময় ধরে।

ধরফর করে জেগে উঠি,গলা শুকিয়ে যায়,

এপাশ ওপাশ করি ঘুম আসেনা।

কিসের হাহাকার বুকের ভেতর,

কুকুরটা আরও ঘেউ ঘেউ করে করুন সুরে।

প্রচন্ড পানির পিপাসা পায়,

ওজু করে নিই,ওয়াকত ছাড়াই নামাজে বসি,

নিজেকে মহাপাপী মনে হয়!

হুহু করে কেঁদে উঠি ।

আর কুকুরটাও করুন সুরে ঘেউ ঘেউ করে।

ফজরের আজান হয় মুখটা উজ্জল হয়ে ওঠে,

সকালের অপেক্ষা!

অন্ধকার একাকীত্বের শেষ,

ভুলে যাই- বয়স বাড়ছে,

একা থাকতে পারিনা আর!!!

মোট পড়েছেনঃ ৮৬৩জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. আহা্! আমার ধলুর কথা মনে পড়ে গেলো! ও এখনো আমার পথে আমার জন্যই অপেক্ষা করে শুয়ে থাকে। বিভোর ঘুম, অথচ আমি সামনে দিয়ে হেঁটে গেলেই ওর ঘুম ভেঙে যায়। সামনে আসে। লেজ নেড়ে জানতে চায়, ‘কেমন আছিস? আমাকে ভুলে গিয়েছিস?’ আমি তখন থমকে যাই! ওকে কিছু খেতে দিয়ে ওর ভালোবাসার কথা ভাবতে ভাবতে নিজের গন্তব্যে রওনা হই। ধলু আমার ধলু।
    আপনার কবিতায় আমি আমার ধলুকে খুঁজে পেয়েছি। শুভকামনা থাকলো।

    1. আপনি দারুন জবাব দেন সবসময়।
      এটা করার জন্য যথেষ্ট ধৈর্য্যের দরকার হয়।
      যেটা আমার নেই।নিজেও মাঝে মাঝে অবাক হই।
      ধন্যবাদ দাদা।

  2. গৃহের পোষা প্রাণীও আমাদের মনকে বোঝে তবু আপনজনেরা অনেক সময়ই বুঝতে চায় না। ভালোবাসার মুল্য সবাই দিতে পারেনা।

    শুভকামনা রইলো।

  3. পশুদের ভালোবাসা দিলে ওরা ভালোবাসার মূল্য দিতে জানে, ছেড়ে যায় না সহজে কিন্তু মানুষ ভুলে যায়, ছেড়ে যায় সহজেই আপনজনকে। মনটা ব্যাকুল হয়ে উঠলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    1. একদম সত্যি কথা।
      যদিও আমি মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার জন্য রুপক হিসেবে বব্যবহার করেছি। তারপরও আমাদের এই বোধ টা জরুরী।
      ধন্যবাদ আপুনি।

  4. আমারও বুকটা হু হু করে উঠলো আপু। সত্যিই ভালোবাসার মূল্য বোবা প্রাণী যতোটা দেয় প্রিয় মানুষগুলো ততটা দেয় না।
    খুব ভালো লিখেছেন আপু।

  5. কুকুর ই একমাত্র প্রাণী
    যে কখনো মালিকের সাথে বৈমানী করে না।
    তাই তো দূর থেকেই একলা একা আপনাকেই পাহারা দিচ্ছে।
    একাকীত্বের যন্ত্রণা বড্ড ভয়াবহ বিভৎস।
    চমৎকার লিখেছেন আপু 💜

মন্তব্য করুন