“এক পাখি”

অনেকদিন আগে সোনেলা গ্রুপের জন্য লিখেছিলাম এটা…একমাত্র অসম্ভব সুন্দর একটি মন্তব্যে অনুপ্রাণিত করেছিলো ছাইরাছ ভাইয়া…আজ সোনেলা ব্লগের বন্ধুদের জন্য দিলাম …

 “এক পাখি”

ঘর ভর্তি কিচির মিচির শব্দে বেড়ে ওঠা ছোট্ট এক পাখি ঘরের এক কোণায় চুপটি করে বসে মনে মনে ভাবে
“একদিন সে উড়াল দেবে”…
পাথুরে ঝরনা, ঝোপঝাড় পেরুবে পিঠে ছোট্ট স্বপ্নের সেলফ নিয়ে…
গান গেয়ে শোনাবে নদীর ওপর ভেসে ওঠা মাছগুলোকে।
একটি পালক উড়িয়ে দেবে গাছের নীচে পড়ুয়া কোন বালককে।

উড়ালিয়া শিকারীর রংবেরঙের তীর ধনূকের ভালোবাসায় জড়িয়ে মনে মনে ভাবে,
একদিন সে তার সাথে উড়াল দেবে …
স্বপ্নে ফোলা চোখ দুটো খুলতেই সে দেখে, তার দিয়ে মোড়ানো রঙ্গিন খাঁচার ঘর…
ভালোবাসার শিকারী ভালোবাসে অনেক, কত মায়া কত যতন…
তবুও পাখি কেন যে মনে মনে ভাবে “একদিন সে উড়াল দেবে”…
ঘুমিয়ে থাকা রাজকন্যা যেমন জানেনা, অদলবদল কাঠির ফাঁদে পার হয়ে গেছে কত মাস কত বছর, ছোট্ট পাখিও জানেনা কখন শিংওয়ালা মৃত্যু যাদুকর দাড়িয়ে আছে তাকেই ছুঁয়ে…

ছোট্ট শেষ নিঃশ্বাস নিতে নিতে বোকা পাখিটা মনে মনে ভাবে “একদিন সে উড়াল দেবে”….

মোট পড়েছেনঃ ১,৪৮৮জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. আরে , আপনাকে দেখি ছাইরাছ সাহেব ঠিকই চিনে নিয়েছিল ।
    এ জন্যই আমরা খুব সুন্দর সুন্দর লেখা পড়ার সুযোগ পাচ্ছি । তাকেও ধন্যবাদ ।

    হ্যা , ঐ পাখিটার মত অজানা হাওয়ায় ভর করে আমরাও ভুল করেই ভুলে যাই মৃত্যু জাদুকরের কথা ।
    লেখাটি কিন্তু সত্যিই অনেক অনেক সুন্দর ।

  2. স্বপ্ন নীলা বলেছেনঃ ভাল লেগেছে ভীষণ,,,,,,,,,,আরো লিখা দেন,,,,,,,,,,পড়ি প্রাণটা জুড়াই,,,,,,,,,,,,,
    আমিও তো এটি বলতে চেয়েছি 🙂
    আমারও একটি পাখি আছে ।

  3. কবির হৃদয়ের অতল তলে পুঞ্জিভূত ক্রনিক যন্ত্রণার বিচ্ছুরণ টের পাওয়া যায় অসাধারণ উপস্থাপনায় ।
    কবে যে এমন গুছিয়ে লিখতে পারব ।

    সেই তখন কী লিখেছিলাম বড়ই জানতে ইচ্ছে করে ।

      1. এটি আমার একটি পছন্দের মন্তব্য । আমার নিজের অনেক মন্তব্য সেভ করা থাকে ,
        এটি ছিল না , এখন সেভ করে রাখলাম ।
        মনে রেখেছেন দেখে আবারও কৃতজ্ঞতা । ছোট্ট একটি অপেক্ষার শেষ হল ।

        আপনি আগে থেকেই ভাল লিখতেন ।
        এ লেখাটিও অদ্ভুত সুন্দর ।

        1. মন্তব্য সেভ করে রাখেন, দারুন তো… আমার অটসেভ ছিলো।। কেউ ভালো লিখলে অনেকেই তাকে চেনে, তাকে কে ভালো লেখায় কেউই চেনেনা…
          আপনার মতো লিখতে পারলে না বুঝবো ।
          ভালো থাকুন সবসময়…

        2. যিনি লেখেন নিজ যোগ্যতায় লেখেন , কেউ কাউকে লেখাতে পারে না ।
          আপনি আমার থেকে ভাল লেখেন এবং আরও ভাল লিখবেন ।
          আমি আপনার লেখার পাঠক মাত্র ।
          আমার মন্তব্য প্রাণ থেকে করা ,তাই নিজের কাছেও রাখি
          আরও লেখার অপেক্ষায় আছি আপনার ।

  4. দুজনেই আমার প্রিয় কবি। শুন্য আপু এবং কবিভাই। এই দুজনের লেখার সামনে দাঁড়ালে মন ভেবে মরে কি লিখছি আসলে আমি? একটি মন্তব্য আর একটি কবিতা, কি বিশাল গভীরতর আবেগ! আর এই আবেগ না থাকলে এমন একটি সেতুবন্ধন দেখা হতোনা আমার।

    “কাঠির ফাঁদ থেকে বেড়িয়ে ছোট্ট পাখী একদিন ঠিক আকাশে উড়াল দেবে”

    “ভালোবাসার শিকারী ভালোবাসে অনেক, কত মায়া কত যতন…
    তবুও পাখি কেন যে মনে মনে ভাবে “একদিন সে উড়াল দেবে”…

    মন্তব্য আমায় দিয়ে সম্ভব না।

    1. কবি ভাই, আমার অনেক প্রিয় একজন ব্যক্তি। তিনি যেমন আমাকে স্নেহ, আবেগে সোনেলায় জড়িয়ে রেখেছেন, তেমনি তোমাকেও, আরো অনেককেই। গভীরতর আবেগের কিছুটা তোমাদের কাছ থেকেই পাওয়া। কিছু না বলা মন্তব্যেও অনেক কিছু থাকে। ভালো থেকো তুমি আপু। -{@ (3

মন্তব্য করুন