পড়ন্ত বেলা

 

জীবনের পড়ন্ত বেলায়,
শেষ বিকেলের রক্তাক্ত রঙের ছোঁয়া লেগেছে।
সূর্য যখন পশ্চিমাকাশে ডুবে মরে তার ক্ষণিক আগে-
পুরো আকাশে তার রক্ত ছড়িয়ে দেয়।
আর জানিয়ে দেয় তার মৃত্যুর বার্তা সর্বস্তরে।
প্রতীক্ষার প্রহর গুণে গুণে সূর্য আবার উদয় হয়,
ভোরের আকাশে আলোর ঝলকানি নিয়ে।
কিন্তু মানবজীবন আর ফিরে আসে না এ ধরায়-
সে চিরতরে হারিয়ে যায় এ পৃথিবীর বুক থেকে।

রচনাকাল-১৯৯৮

মোট পড়েছেনঃ ১,২৬৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

    1. অনেক কিছুই বুঝতে হয় ভাইয়া বা বুঝতে বাধ্য করা হয়। ডায়েরীটা খুঁজে পাচ্ছি না , কম্পিউটার এ কিছু লেখা প্রিন্ট আউট করা ছিল সেখান থেকেই এটা দিলাম। আসলে কখনো ডায়েরিতে লিখেছি ,কখনো খাতায় লিখেছি , কখনো কম্পিউটার এ লিখেছি। ফেসবুক এ ও দু একটা লিখেছি। তাই সব একখানে গুছানো নেই।ছবি ভালো লাগলো জেনে খুশি হলাম ভাইয়া। শুভ কামনা রইলো। ভালো থাকবেন

    1. অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো ভাইয়া এজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় উৎসাহিত বোধ করি বারবার যার কোনো তুলনা নেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা

    1. আপু আপনার মন্তব্য পেলাম অনেক দিন পর।কি যে ভালো লাগছে। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনার জন্য ও শুভকামনা । ভালোবাসা অবিরাম

  1. অনেক আগের রচনা!
    বাহ্!
    তখন আমার বয়স ২ বছর।
    .
    পড়ন্ত বিকেল অনেককিছু জানান দেয়।
    যা কবিতায় ফুটে উঠেছে।
    দারুণ লাগলো,দিদি।

    1. দাদা তো একদম বাচ্চা ছিলো তখন। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্য। আপনার লেখনী অনেক অনেক সমৃদ্ধ ও চমৎকার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  2. কিন্তু মানবজীবন আর ফিরে আসে না এ ধরায়-
    সে চিরতরে হারিয়ে যায় এ পৃথিবীর বুক থেকে।

    এটাই বাস্তব কথা। আমি এখানেই থেকে গেলাম।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    1. অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সুন্দর মন্তব্যে দারুন লেগেছে। আপনাদের কাছে এমন অনুপ্রেরণা পাওয়া সত্যিই আনন্দের। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  3. জিবনে শেষ মুহুর্তে শেষ ঝাকি, উল্কার ঝলক, উজ্জল জিবন্ত হাসি দিয়েই বিদায়ের স্বাক্ষি রেখে যায় দুনিয়ার বুকে।

    সূর্যি অবস্থাও পড়অন্তের পুর্বমুহুর্তে অতিসুক্ষ একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেই যবানিকাপাত।

    1. ধন্যবাদ দাদা ভাই। হ্যাঁ ছোট বেলায় একটা অন্তেষ্টিক্রয়ার কিছুটা অংশ দেখার পর থেকেই এ নিয়ে আমার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। মৃত্যু নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ভাবনা, ভয় তখন থেকেই মাথায় আসতো। ভালো থাকবেন

    1. অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মতো লেখকের কাছে এমন মন্তব্য সত্যিই আমার জন্য আনন্দের। আপনার লেখার কাছে এটা তো কিছুই না। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

মন্তব্য করুন