আমারও চাই

বড্ড বেশিই ক্লান্ত,টানতে সেই একই প্রতিদিন,

সেই কাক ডাকা ভোর আর মধ্যরাত।

বৌমা শোনো,মা শোনো,কৈ শুনছ?

শুধু শুনছি-দৌড়াচ্ছি, শুনছি-দৌডাচ্ছি একেবারে যন্ত্র যেন॥

আমারওতো ইচ্ছে করে কাউকে শুধোতে,রিমোট হাতে মধ্য রাতে ঘুমিয়ে কফির মগে জাগতে।

ডাকাডাকি নয়,একটা নির্জনতা,পাভেজানো নদীরপাড়,গান,কবিতা,বন্ধু,আড্ডা,হুডফেলা রিকশায় কয়েকঘনটা,স্বার্থহীন একটা সম্পর্ক।

এ বয়সে নাকি এসব মানায় না।

বয়স কার বাড়ে ?মনের না শরীরের!

শরীরের যদি হয় তাহলে কেন মানা ষোড়শীপনায়।

এ বয়সে নাকি ভালোলাগা খারাপলাগা বলে কিছু নেই।

ঠান্ডা লেগে যাবার ভয়ে কিংবা ছেলেমানুষী তাই চলেনা বৃষ্টিতে ভেজা ঢং।

নদীর পাড় ধরে ছলছল পানিতে পা ভেজাতে চাওয়াও বাড়াবাড়ি।

অনেক কষ্টে হাউমাউ করে কাঁদতে থাকা বা কাউকে জড়িয়ে ধরা ন্যাকামী।

বরং কাঁদতে হবে লুকিয়ে গোপনে গোপনে।

কেউ যেন বুঝতে না পারে।

গলা ছেড়ে গান গাওয়া,গাইতে চাওয়া,

যতশত দুষ্টুমি বড়ই বেমানান।

কোন এক চাঁদনী পশর রাতে,আকাশ ভরা তারায় কারও সাথে বসতে চাওয়া লোক হাসানো বেহায়াপনা।।

আমি মানতে পাচ্ছিনা আর !!!

শান্তি চাই, স্বস্তি চাই

মন খুলে কিশোরীর মত হাসতে চাই,কাঁদতে চাই,ভিজতে চাই,চাই চাই চাই চাই।

বেহায়াপনা হবে,বেহায়া বলবেতো???

আমার কিচ্ছু করার নেই যা খুশি বল????

 

মোট পড়েছেনঃ ৯৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. আপনার মতো অনেকেরই একই ইচ্ছে মনে মনে পোষণ করে আছে, কিন্তু আপনার মতো সাহস করে বলতে পারছে না। আমারও চাই —মন খুলে কিশোরীর মত হাসতে চাই,কাঁদতে চাই,ভিজতে চাই,চাই চাই চাই চাই।
    বেহায়াপনা হবে,বেহায়া বলবেতো???
    আমার কিচ্ছু করার নেই যা খুশি বল????
    সুন্দর আবেগের প্রকাশের জন্য ধন্যবা। শুভ কামনা রইল।

  2. মন বাধা মানতে চায় না তাই মন কখনো এই বয়সের খোলশে আটকে থাকতে চায় না। এই বয়সে এসে অনেক কিছুই করতে সাধ হয় তবে তা সম্ভব হয়না চারিপাশের মানুষের জন্য। খুব ভালো লাগলো আপু। ভালো থাকবেন শুভ কামনা সবসময়

  3. দারুন এক ইছার কাব্যিকরুপে সোনেলা পাতায় এনে আমাদের চাহিদা ভরিয়ে দিলান। আমার খুব ভাল লেগেছে। চাই ই চাই এই সব না পাওয়া, হোক৷ না একটু বেহাপনা বেহায় ক্ষঅতি কি?

      1. জিবন চলার পথে চাহিদাই আসল,
        জবনের মুখ্য ইচ্ছা অনিচ্ছা পুরনই আসল, যদি জিবনএ রসের স্বাদ অন্তর মাঝে নাইই নিলাম তাহলে পুর্নতা কি? সব কি আর ওমনি এমনি জিবনে ভরিয়ে দেয়? দেয় না। তাই তৃপ্তি, আহ্লাদ, ইচ্ছা, মনে জাগ্রত সব সাধ পুর্ন করাই অতীব জরুরি। হোক্না একটু বক্র বা সমতল পথ।
        শুভেচ্ছা নিরন্তর

  4. কোন এক চাঁদনী পশর রাতে,আকাশ ভরা তারায় কারও সাথে বসতে চাওয়া লোক হাসানো বেহায়াপনা
    চমৎকার অনুভূতির প্রকাশ কবি আপু

  5. দুরন্তপনারর কোন বয়স নেই, অন্তত আমি মানতে চাইনা। ইচ্ছেগুলোকে কিছু সময় উড়তে দিতে হয়। এতেইতো রয়েছে খুশি আর আনন্দ! তবে প্রিয়জনের মনে কষ্ট দিয়ে নিজের ইচ্ছেপূরনেও সুখ নেই কিন্তু। সুন্দর লিখেছেন আপু।

    ভালো থাকুন আপু।

  6. আমাদের সমাজ জীবনে মেয়েদের বাস্তব জীবনে এমনটাই হয়, তবে এখন আগের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে বলেই আমি মনে করি। সংসারে প্রত্যেকেই প্রত্যেককে ভালোভাবে বুঝতে শিখলে এতোটা কঠিন হয়ে উঠেনা সংসার। শুভ কামনা জানিয়ে গেলাম আপু।

মন্তব্য করুন