শব্দের শুদ্ধচারণ
শিরিন হক
শুদ্ধচারণ ভূমিতে আবাদ হোক বিশুদ্ধতার বীজ।
সেখানে ফলুক সাম্য-অসাম্প্রদায়ীকতা-প্রেম এবং মানবাতার ফসল।
নবজাতকের মুষ্টিবদ্ধ হাতে তুলে দেই এক একটি পদ্মকমল।
প্রতিটি পথের দ্বার খুলে দিতে-
ভুমিষ্ঠ নবজাতক হোক সভ্যতার প্রতীক।
মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ।
আমি গাইতে আসিনি শরীরের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা শব্দের জ্বালাময়ী গান
আমি লিখতে আসিনি নগ্নতার বিচিত্রতা
কামুক চোখে আগুন জ্বালিয়ে তোমাদের ঠেলে দিতে চাইনা নরকের পথে।
মায়ের শরীর আবৃত রেখে অন্তরকে উন্মোচন করে যেতে চাই আজন্মকাল।
প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা।
২৭ জুন ২০২০
বরিশাল
মোট পড়েছেনঃ ১,০৯৮জন
আজ পড়েছেনঃ ০জন
মায়ের শরীর আবৃত রেখে অন্তরের উপসনা করে যেতে চাই আজন্মকাল।
প্রজন্মের পর প্রজন্মের শব্দের শুদ্ধচারণ হোক জনক এবং জননীর বেশভূষা। — খুব চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো কবি।
অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো
অসাধারণ আহ্বান দিদি।
ভালো লাগলো অনেক।
শুভ কামনা নিরন্তন
পৃথিবীতে এমন বিশুদ্ধ মানব আসুক।
কবিতা ভালো লেগেছে।
নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
ধন্যবাদ আপনাকে
শুদ্ধতা আমাদের সবার কাম্য। এমন সুন্দর সুন্দর কবিতা আরো চাই শুদ্ধ শব্দে, সৌন্দর্যে। ভালো থাকুন সুস্থ থাকুন
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই সবসময়।ধন্যবাদ জানবেন
মনোহর ও মনোরম লেখনী
ধন্যবাদ
লেখার অন্তর্নিহিত মূলভাব ঠিকঠাক উপস্থাপন করেছো। খুব সম্ভবত আমি নিজেও লিখেছিলাম এমন ধারার একটা লেখা। “শব্দের চারণভূমি ”
দুটো লেখারই বিষয় প্রায় একই রকম।
ভালো লাগলো।
শুভ কামনা।
তোমার সাথে বিশুদ্ধ কবিতা লেখা নিয়ে আলাপ কালে তুমি বলেছিলে সুড়সুড়ি জাগানো টাইপ কবিতা তোমার পছন্দ নয়। তখন তুমি বলে ছিলে তুমি সবসময় “শব্দচারন ভুমির পক্ষে” তুমি আমিও তোমার মতই ওসব কবিতা বিরোধীতা করি।কালকের আলাপের পর এ কবিতার জন্ম।
আমার টাইমলাইনেও আছে আবার এখানেও আছে। তবু তোমাকে আলাদা করে দেবার চেষ্টা করবো।
তোমার লিখাটা পড়িনি তবে দুটো লেখার বিষয় বস্তু এক হয়েছে শুনে আশ্চর্য হলাম। তোমার লিখাটা পড়তে চাই মাকে দিও।
আমাকে দিও
বিশুদ্ধতা ছড়িয়ে যাক মনেপ্রাণে।মনের গুপ্ত কোঠর আলোকিত হোক শব্দের শুদ্ধাচারনে বপিত বীজের সতেজ অঙ্কুরোদগমে।
সুন্দর কবিতা, ভালো থাকুন আপু।
ধন্যবাদ ভাই
মায়ের শরীর আবৃত রেখে অন্তরকে উন্মোচন করে যেতে চাই আজন্মকাল।
লেখকরাই তো পারে কালি কলম নিয়ে বিশুদ্ধ ভাবে লিখতে।
শুভকামনা
মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ।
————চমৎকার আহবান